কোরিয়ায় এক বাংলাদেশীর ২৬ বছর
Published
চাকরি ও পড়ালেখার জন্য দক্ষিণ কোরিয়ায় বসবাস করছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি।
অনেকে স্থায়ীভাবে বসবাসও করছেন। তাদের একজন বাংলাদেশি ম্যাক্সিন চৌধুরী।
২৬ বছর ধরে দক্ষিণ কোরিয়ায় বসবাস করছেন তিনি। একটি ওষুধ কারখানার সেকশন ম্যানেজার হিসেবে কাজ করছেন।
কোরিয়ান তরুণী ছে উ জং-কে বিয়ে করে সংসার পেতেছেন সেখানে।
ভিনদেশী নাগরিকের কোরিয়ানকে বিয়ে করা এবং সংসারপাতাকে কী ভাবে দেখে কোরিয়ান সমাজ? অভিবাসীদের প্রতি তাদের মনোভাব কেমন?
বিবিসির শাহনেওয়াজ রকি ও জুং মিন চই-কে সে অভিজ্ঞতার কথা জানিয়েছেন কোরিয়ান-বাংলাদেশি এই দম্পত্তি।
বিবিসি বাংলার আরো খবর: