আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি

হরতাল পালনের পর ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বিএনপি। দুইদিনের হামলা ও নির্দেশদাতাদের বিচারের দাবি করেছে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবারের ঘটনা প্রবাহ নিয়ে ছিল বিবিসি বাংলার লাইভ রিপোটিং।

সরাসরি কভারেজ

প্রায় চার বছর পর হরতালের ডাক বিএনপির

শনিবার দিনভর সংঘর্ষে মহাসমাবেশ পন্ড হয়ে যায় বিএনপির। সেখান থেকেই দুপুরে হরতালের ডাক দেয় দলটি। পরবর্তীতে হরতাল আহবান করে জামায়াতে ইসলামীও।

তবে আওয়ামী লীগ বলছে যেকোন ভাবে এই হরতাল প্রতিহত করবে তারা। ঢাকাসহ সারাদেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছে দলটি।

হরতাল প্রত্যাখ্যান করে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। থানাগুলোতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে সারাদিন এসবের খবর জানাবেন বিবিসি বাংলার সংবাদদাতারা। এ লাইভ আয়োজনে বিবিসি বাংলার সাথেই থাকুন।