আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

এই সংঘাত ‘গত সপ্তাহে নয়, শুরু হয়েছে ১৯৪৮ সালে’, সাবেক হামাস নেতা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ও ইসরায়েলের বাহিনী সাথে তাদের সংঘাতের আজ অষ্টম দিন। ইসরায়েল গাজায় হামলা চালানোর আগে উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।সেখানকার সর্বশেষ খবর জানাতে বিবিসি বাংলার লাইভ আয়োজন।

সরাসরি কভারেজ

  1. হামাসের জিম্মি কারা?

    হামাসের হাতে এখনও ১৫০ জনের বেশি ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স।

    এই জিম্মিদের মধ্যে নারী, শিশু ও বয়স্করা রয়েছেন বলে বলা হচ্ছে।

    হামাস জানিয়েছে, তারা এই জিম্মিদের ‘নিরাপদ স্থানে ও টানেলে’ লুকিয়ে রেখেছে এবং হুমকি দিয়েছে যে ইসরায়েল বেসামরিক নাগরিকদের সতর্ক না করে গাজায় বোমা হামলা চালালে তারা জিম্মিদের হত্যা করবে।

  2. ছবিতে গাজার সবশেষ পরিস্থিতি

  3. ‘আমরা হামাসকে চূর্ণ করবো’, ইসরায়েলি সেনাবাহিনী

    ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন যে হামাস যেন ভবির্ষতে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে না পারে, তা নিশ্চিত করতে তারা হামাসকে চূর্ণ করে দেয়ার জন্য হামলা চালাবে।

    “আমাদের লক্ষ্য পরিষ্কার। এই যুদ্ধের শেষ হবে হামাসের ধ্বংসের মাধ্যমে। তাদের সেনা কর্মক্ষমতা এমনভাবে চূর্ণ করা হবে যেন তারা আর কখনো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি না করতে পারে।”

  4. গাজা থেকে ১১ লাখ মানুষ সরিয়ে নেয়ার পরিকল্পনা ‘বাস্তবায়ন একেবারেই অসম্ভব’

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জোসেপ বোরেল বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে উত্তর গাজা থেকে মানুষ সরিয়ে নেয়ারন নির্দেশ ‘বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব।’

    চীনে এক কূটনৈতিক সফরের শেষদিনে তিনি মন্তব্য করেন, “গাজার মত একটা জায়গা থেকে একদিনে ১০ লাখের বেশি মানুষ সরানো শুধুমাত্র একটি মানবিক বিপর্যয়ের সময়ই চিন্তা করা যায়।”

    ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ইসরায়েলে প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করলেও এই কর্মকর্তা সতর্ক করেছেন যে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনও মানতে বাধ্য।

  5. গাজার ভেতরে তল্লাশি চালানোর খবর নিশ্চিত করেছে ইসরায়েল

    ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছেসন্ত্রাসীদেরঅবকাঠামোধ্বংসের জন্য গাজার ভূখণ্ডের ভেতরে তল্লাশি চালিয়েছে এবংতাদের সৈন্যরা কিছু প্রমাণ সংগ্রহ করেছে যা জিম্মিদের খুঁজে পেতে সহায়তা করবে

    সামাজিক মাধ্যম ‘এক্স’ এ পোস্ট করা ভিডিওতে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী হামাসের বিভিন্ন আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া হামাসের ব্যবহৃত অ্যান্টি ট্যাংক মিসাইল লঞ্চার লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে। এসব অ্যান্টি ট্যাংক মিসাইল লঞ্চার দিয়ে গাজা থেকে ইসরায়েলকে টার্গেট করে হামলা চালানো হয়।

  6. গাজা থেকে নিখোঁজ ইসরায়েলিদের মরদেহ উদ্ধার

    গত সপ্তাহে হামাসের হামলার পর নিখোঁজ ইসরায়েলিদের কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

    শুক্রবার গাজায় স্থল তল্লাশি চালানোর সময় এই মরদেহ উদ্ধার করা হয় বলে ইসরায়েলি পত্রিকা হারেতজের খবরে উঠে এসেছে।

    তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা গাজা থেকে কোনো মরদেহ উদ্ধার করেনি।

    সেনাবাহিনীর মুখপাত্র লেফট্যানান্ট কর্নেল রিচার্ড হেখট সকালে জানান, “জিম্মিদের মরদেহ উদ্ধারের দাবি সত্য নয়। এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

  7. উত্তর গাজায় আতঙ্ক

    উত্তর গাজা থেকে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিককে ইসরায়েলি বাহিনী সরে যেতে বলার পর ঐ অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজায় যে তীব্র বোমা হামলা চালাচ্ছে, তা অভিযানের ‘কেবল শুরু।’

    দক্ষিণ গাজা থেকে নাগরিকদের সরে যেতে ফ্লায়ার বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী। অনেকেই গাজা ছেড়ে যেতে যানবাহনের দীর্ঘ লাইনে দাঁড়ালেও জনসংখ্যার একটা বড় অংশ জানিয়েছে যে তারা ইসরায়েলি বাহিনীর নির্দেশ মেনে পালাবে না।

    জাতিসংঘ ও অন্যান্য সংগঠনগুলো বলছে যে এই বিপুল পরিমাণ ফিলিস্তিনি পালাতে বাধ্য হলে ঐ অঞ্চলে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।

  8. 'হামাসের কাছে ১২০ জনের বেশি জিম্মি রয়েছে', ইসরায়েলি সেনাবাহিনী

    ইসরায়েল ডিফেন্স ফোর্স জিম্মি পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছে।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) তারা এক বিবৃতিতে লিখেছে, “আইডিএফ নিশ্চিত করেছে যে গাজায় হামাস গোষ্ঠীর কাছে ১২০ জনের বেশি বেসামরিক নাগরিক জিম্মি রয়েছে।”

  9. গাজায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকে এখন পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে।

    মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহত মানুষের সংখ্যা সাত হাজার ৬৯৬ জন।

    তিনি জানিয়েছেন নিহত ও আহতদের অন্তত ৬০ ভাগ নারী ও শিশু।