ইসরায়েলের সংরক্ষিত বাহিনী তলব, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা, শনিবার থেকে তিন লাখ সংরক্ষিত সামরিক সদস্যদের তলব করেছে আইডিএফ
অন্যান্য দেশ যখন তাদের নাগরিকদের ইসরায়েল থেকে বের করে আনার চেষ্টা করছে, তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, বিদেশে অবস্থানরত ইসরায়েলি সংরক্ষিত বাহিনীর সদস্যদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
এলি কোহেন বলেছেন যে, বিশ্বজুড়ে ইসরায়েলিদের কাছ থেকে "অনেক অনুরোধ" এসেছে যেন তাদের সংরক্ষিত বাহিনীর সামরিক সদস্যরা যত তাড়াতাড়ি সম্ভব ভূখণ্ডে ফিরে যায়। তারা যেন "স্বেচ্ছাসেবক হয়, হাত বাড়িয়ে দেয়"।
বেশিরভাগ ইসরায়েলি নাগরিকদের জন্য কিছু সামরিক সেবা দেয়া বাধ্যতামূলক, এমনকি তারা দ্বৈত নাগরিকত্বের হলেও। সাধারণত যুদ্ধের মতো বড় ঘটনায় এই রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর সদস্যদের তলব করা হয়।
আইডিএফ বলেছে যে, তারা শনিবার থেকে তিন লাখ সংরক্ষিত সামরিক ব্যক্তিদের নিয়োগ দিয়েছে – যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ।