সিতওয়ে থেকে ১২০ মাইল দূরে ঘূর্ণিঝড়: মিয়ানমার আবহাওয়া বিভাগ
মিয়ানমারের আবহাওয়া বিভাগ সর্বশেষ খবরে জানিয়েছে, মোখা সিতওয়ে থেকে ১২০ মাইল দূরে অবস্থান করছে এবং সেটি মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করেছে। ঘণ্টায় ১৩৫ মাইল বেগে বাতাসের গতিবেগ নিয়ে আজ দুপুরে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ কক্সবাজার ও মিয়ানমারের কিয়াকপিউ শহরের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়ের চোখ সিতওয়ের কাছে যেতে পারে।





