আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

উইন্ডসরে সমাহিত করা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথকে

রানি এলিজাবেথকে উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে রাজকীয় সমাধিকক্ষে সমাহিত করা হয়েছে। এর আগে উইন্ডসরে নেয়ার পথে হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে রাস্তার দুপাশে ভিড় করেন।

সরাসরি কভারেজ

  1. শেষকৃত্যানুষ্ঠানে আসতে শুরু করেছেন অতিথিরা

    ওয়েস্টমিনস্টার অ্যাবির দরজা স্থানীয় সময় সকাল আটটা নাগাদ খুলে দেয়ার পর অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন।

    এই অনুষ্ঠানকে ঘিরে পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

    এর মধ্যেই রাজনীতিকরা অ্যাবিতে প্রবেশ করে আসন গ্রহণ করতে শুরু করেছেন।

    কুইন কনসর্ট ক্যামিলার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ছেলে টম পার্কার বোয়েলস প্রবেশ করেছেন।

    যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক মন্ত্রীদের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরাও আসতে শুরু করেছেন।

    উইন্ডসরে যেখানে জনতাকে বাধা দেয়ার ব্যারিয়ার দেয়া হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়ে শবযাত্রা দেখার জন্য অপেক্ষা করছেন।

  2. রানির স্মরণে ঘণ্টা বাজতে শুরু করেছে

    রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে এইমাত্র ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ঘণ্টাধ্বনি শুরু হয়েছে।

    রানির আয়ুষ্কালের ৯৬ বছরকে স্মরণ করার জন্য যতক্ষণ শেষকৃত্যানুষ্ঠান চলবে, প্রতি বছরের জন্য প্রতি মিনিটে একবার করে এই ঘণ্টা বাজানো হবে।

  3. লাইভ: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য

    রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন বিবিসি বাংলায়।

  4. যেভাবে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান হবে

    লন্ডনের কেন্দ্রস্থলের ওয়েস্টমিনস্টার হলে রানির রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত অবস্থা শেষ হয়েছে।

    সকাল পৌনে এগারোটা নাগাদ শেষকৃত্যানুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।

    বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

  5. রানিকে শ্রদ্ধাজ্ঞাপন করতে রাতভর অপেক্ষা

    রানিকে শ্রদ্ধা জানানোর জন্য যারা সারারাত ধরে অপেক্ষা করেছেন, তাদের কেউ কেউ ক্যাম্প করে অবস্থান করেছিলেন।

  6. লাইভ: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য

  7. রানির শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন যে বিশ্ব নেতারা

    রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বের ৫০০ জনের বেশি রাষ্ট্র বা সরকার প্রধান এবং বিদেশি নেতারা অংশ নিতে যাচ্ছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার এজন্য লন্ডন এসেছেন। তিনি শোকবইয়ে স্বাক্ষর করেছেন এবং ওয়েস্টমিনস্টার হলে শায়িত রানিতে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

    ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। আরো থাকবেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার, ইতালির প্রেসিডেন্ট সের্গেও মাটারেল্যান্ড এবং আইরিশ তাইওশেক মাইকেল মার্টিন।

    কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশের নেতারা গত সপ্তাহেই লন্ডনে এসেছেন। তাদের মধ্যে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

    এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

    ভারতের পক্ষে অংশ নেবেন প্রেসিডেন্ট দৌপদি মুর্মু। চীনের পক্ষ থেকে এসেছেন ভাইস প্রেসিডেন্ট ওয়াঙ কাইশান।

  8. রানি দ্বিতীয় এলিজাবেথ: সোমবার শেষকৃত্য - কখন, কোথায়, কী ঘটবে?

    রাষ্ট্রীয় মর্যাদায় চারদিন শায়িত থাকার পর আজ সোমবার ব্রিটেনের স্থানীয় সময় সকালবেলা, বাংলাদেশ সময় দুপুরের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের জন্য শেষ যাত্রা শুরু করবে।

    প্রথমে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একটা ধর্মীয় সভা হবে অভ্যাগতদের উপস্থিতিতে। এরপর উইন্ডসর ক্যাসেলে ঘনিষ্ঠ ও রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে শোকসভা হবে। তারপর রানিকে সমাধিস্থ করা হবে।

    আজকের দিনটি পালিত হতে যাচ্ছে আবেগঘন, আড়ম্বরপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ব্রিটেনে এই ধরণের রাষ্ট্রীয় শেষকৃত্য সর্বশেষ হয়েছিল ৬০ বছর আগে উইনস্টন চার্চিলের ক্ষেত্রে। বাকিংহ্যাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, শেষকৃত্যের পরিকল্পনায় রানি ব্যক্তিগতভাবে কিছু সংযোজন করেছিলেন।

    রানির শেষকৃত্যানুষ্ঠানে কী কী হতে যাচ্ছে নিচে পড়ুন তার বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

  9. ওয়েস্টমিনস্টার হলে শেষ যে দুজন প্রবেশের সুযোগ পেলেন

    সাফোকের উডব্রিজ থেকে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মা ও মেয়ে, ক্রিস্টিন আর সারা রজার’স। তারাই হচ্ছেন সর্বশেষ দুই ব্যক্তি, যারা জনতার প্রবেশ বন্ধ করার আগে ওয়েস্টমিনস্টার হলে প্রবেশের সুযোগ পেয়েছেন।

    যখন এই দুজনকে বলা হয় যে, তারাই হচ্ছে সর্বশেষ দুইজন ব্যক্তি, যারা ওয়েস্টমিনস্টার হলে প্রবেশ করতে পারবেন, তখন সেখানে অপেক্ষমাণ জনতা অসন্তোষের শব্দ করে ওঠেন।

    কয়েক সেকেন্ড পরেই অবশ্য তারা করতালি দিয়ে তাদের অভিনন্দিত করেন, যদিও তারা আর সশরীরে রানিকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন না।

    ‘’যখন তারা এসে আমাদের এই কথাটা বললো, আমি বিশ্বাসই করতে পারছিলাম না,’’ বলছেন ক্রিস্টিন। ‘’আমার সত্যিই বিশ্বাস হচ্ছিল না, এতো চমৎকার লাগছিল।‘’

    ‘’তিনি আমার জীবনের একজন আদর্শ ছিলেন। সেখানে গিয়ে তাকে ধন্যবাদ জানাতে পারা, এটা আমার জন্য অনেক কিছু।‘’ ‘’যখন তারা এসে আমাদের এই কথাটা বললো, আমি বিশ্বাসই করতে পারছিলাম না,’’ বলছেন ক্রিস্টিন। ‘’আমার সত্যিই বিশ্বাস হচ্ছিল না, এতো চমৎকার লাগছিল।‘’

    ‘’তিনি আমার জীবনের একজন আদর্শ ছিলেন। সেখানে গিয়ে তাকে ধন্যবাদ জানাতে পারা, এটা আমার জন্য অনেক কিছু।‘’

  10. শেষ রাতে রানিকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন যারা

    গত কয়েকদিন ধরে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ মধ্য লন্ডন জুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।

    ওয়েস্টমিনিস্টার হলে শায়িত রানির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল রাতে যারা এসেছিলেন, এখানে তার কয়েকটি ছবি দেয়া হলো।

    লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ এই লাইনে নতুন কারো অংশ নেয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। আর সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ ওয়েস্টমিনিস্টার হলে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

  11. রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে আজ যা যা ঘটতে পারে

    রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে আজ লন্ডন এবং উইন্ডসরে বেশ কিছু রীতি অনুসরণ করা হবে। আজ সেখানে যা যা ঘটতে পারে:

    এখানে যুক্তরাজ্যের স্থানীয় সময় উল্লেখ করা হচ্ছে। এখানে আরও পাঁচ ঘণ্টা যোগ করে বাংলাদেশের সময় নির্ণয় করতে হবে।

    ভোর ৬.৩০: ওয়েস্টমিনস্টার হলে শায়িত রানি দ্বিতীয় এলিজাবেথকে জনসাধারণের সশরীরে গিয়ে শ্রদ্ধা নিবেদনের সময়সীমা শেষ হয়েছে। এই সময় থেকে ওয়েস্টমিনিস্টার হলের দরজা জনতার জন্য বন্ধ হয়েছে।

    সকাল ৮.০০: দুই হাজারের বেশি অতিথির জন্য ওয়েস্টমিনস্টার হলের দরজা খুলে দেয়া হবে, যেখানে জাপানের সম্রাট, বিশ্ব নেতাদের পাশাপাশি অনেক দাতব্য প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেবেন।

    সকাল ১০.৪৪: দিনের প্রথম শোকযাত্রা শুরু হবে। স্টেট গান ক্যারেজের নাবিকরা রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাত্রা করবেন। তাদের পেছনে থাকবেন রাজা চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা।

    সকাল ১১.০০: রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে।

    বেলা ১১.৫৫: শেষ পোস্ট বিউগল বাজানো হবে, এরপর পুরো দেশ জুড়ে দুই মিনিট নীরবতা পালন করা হবে।

    দুপুর ১২.০০: এখানকার অনুষ্ঠানপর্ব শেষ হওয়ার পর বড় আকারের একটি মিছিল সঙ্গে নিয়ে রানির কফিন ওয়েলিংটন আর্চের উদ্দেশ্যে রওনা করা হবে।

    দুপুর ১.০০: রানির কফিন রাষ্ট্রীয় শবযানে স্থানান্তর করা হবে। এরপর এমন একটি যাত্রাপথে উইন্ডসরে কফিন নিয়ে যাওয়া হবে, যার দুপাশে জনসাধারণ দাঁড়ানোর সুযোগ পাবেন।

    দুপুর ৩.০০: উইন্ডসর ক্যাসেল থেকে সেন্ট জর্জ চ্যাপেলের উদ্দেশ্যে দিনের তৃতীয় শোকযাত্রা শুরু হবে।

    বিকাল ৪.০০: সেন্ট জর্জ চ্যাপেলে যেখানে সমাহিত করা হবে, তার পাশে সমাহিত করার পূর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে।

    সন্ধ্যা ৭.৩০: রাজপরিবারের সদস্যরা চ্যাপেলে ফিরে আসবেন, যেখানে পারিবারিক দাফন ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে তার স্বামী প্রয়াত ডিউক অব এডিনবরার পাশে সমাহিত করা হবে।

  12. সমর্থন এবং সহানূভূতির জন্য জনতাকে ধন্যবাদ জানিয়েছেন রাজা চার্লস

    রাজা চার্লস বলেছেন,তার মায়ের প্রতি যেভাবে অসংখ্য মানুষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন,তা দেখে তিনি অভিভূত হয়ে পড়েছেন।

    ‘’গত ১০ দিন ধরে ধরে দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে অসংখ্য শোকবার্তা এসেছে,যতো সমর্থন জানানো হয়েছে,তাতে আমার স্ত্রী এবং আমি গভীরভাবে অভিভূত হয়েছি,’’তিনি বলেছেন।

    ‘’লন্ডন,এডিনবরা,হিলসবোরো এবং কার্ডিফে যেভাবে সবাই কষ্ট করে এসেছেন এবং আমার মা,প্রয়াত রানির জীবনভর সেবার প্রতি তাদের শ্রদ্ধা জানিয়েছেন,তা আমাদের ধারণারও বাইরে ছিল।‘’

  13. বিবিসি বাংলার সরাসরি আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি সায়েদুল ইসলাম।

    ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময়ে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে আজ প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য।

    যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা ১১টা থেকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানে দুই হাজারের বেশি মানুষ অংশ নেবেন।

    বিশ্ব নেতাদের পাশাপাশি সেখানে থাকবেন বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা, যুক্তরাজ্যের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীরা এবং অনেক বিখ্যাত ব্যক্তি।

    রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের সব খবর তাৎক্ষণিক জানাতে চোখ বিবিসি বাংলার এই লাইভ আয়োজনের সাথেই থাকুন।