দু বছরেও শুরু হয়নি মুজিব হত্যার পেছনে ষড়যন্ত্রের তদন্ত

বাংলাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এদিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রায় সব সদস্যকে হত্যা করা হয়। আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখলের বার্ষিকী উদযাপন করছে তালেবান। ব্রিটিশ ভারত ভাগের ৭৫ বছর পূর্তি আজ। এসব নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন।

সরাসরি কভারেজ

নাগিব বাহার and শাকিল আনোয়ার

  1. পত্রপত্রিকায় ১৫ই অগাস্ট

    বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিকেই আজ প্রথম পাতায় বড় করে জায়গা পেয়েছে ১৫ই অগাস্ট সংক্রান্ত খবর।

    newspaper
    ছবির ক্যাপশান, ১৫ই অগাস্ট, ২০২২-এর কয়েকটি পত্রিকার প্রথম পাতা
  2. ছবিতে শেখ মুজিবের জীবন

    ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত ছবিতে।

    Sheikh Mujubur Rahman

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ মুজিবুর রহমান
  3. ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধাজ্ঞাপন

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৪৭ বছর আজ। ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট ভোররাতে শেখ মুজিব ও তার পরিবারের প্রায় সব সদস্যকে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হত্যা করা হয়।

    আজ সকালে সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    Sheikh Mujibur Rahman
    ছবির ক্যাপশান, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি