ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম দিনিপ্রো আর লুৎস্ক শহরে বোমাবর্ষণ শুরু করেছে রুশ সেনাবাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবশেষ খবর।
সরাসরি কভারেজ
নাগিব বাহার and পুলক গুপ্ত
রুশ বাহিনীর হামলার মধ্যে যেভাবে জীবন চলছে কিয়েভে
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও
তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শহরের নাগরিকদের
অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
অনেকে বোমা হামলা থেকে বাঁচতে
মাটির নিচে মেট্রো স্টেশনগুলোতে অবস্থান নিয়েছেন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, মানবিক করিডোর তৈরির ঘোষণার পর কিয়েভের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলোতে হাজার হাজার মানুষ জড়ো হন নিরাপদ আশ্রয়ে যাওয়ার উদ্দেশ্যে
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, যুদ্ধে নিহত ইউক্রেনীয় এক সেনার অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন সন্তানের কফিনের সামনে
ছবির উৎস, getty
ছবির ক্যাপশান, বোমাবর্ষণ থেকে বাঁচতে কিয়েভের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে থাকছেন অনেক নাগরিক
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কিয়েভের সুপারমার্কেটগুলোতে পণ্যের মজুদ প্রায় শেষ হতে চলেছে
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কিয়েভের রাস্তায় এক ইউক্রেনীয় সৈন্য রুশ বাহিনীর ওপর মলোটভ ককটেল ছুঁড়ে মারছেন
পক্ষে-বিপক্ষে নানা দেশ, উভয় সংকটে বাংলাদেশ?
ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়েছে গোটা পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশই রাশিয়ার বিপক্ষে।
কিন্তু চীন, ভারত, বাংলাদেশ এক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধের প্রেক্ষিতে বিশ্ব পরাশক্তিগুলোর স্পষ্ট বিভক্তির মধ্যে বাংলাদেশের জন্য একটি পক্ষ নেয়া নানা কারণে চ্যালেঞ্জের এবং এক্ষেত্রে দেশটি অনেকটা উভয় সংকটে।
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে
End of YouTube post
‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া
যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন
ও গ্রুপ অব সেভেন দেশগুলো থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত
দেশ’ হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে রুশ অভিযানের কারণে সেসব সুবিধা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গণমাধম্যে প্রকাশিত খবর
অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ রাত ৯টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময়) আনুষ্ঠানিকভাবে
এই ঘোষণা দেবেন।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক
বাজারে রুশ পণ্যের ওপর শুল্ক আরোপ করা যাবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার গাইডলাইন
অনুযায়ী, ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’গুলোকে আন্তর্জাতিক বাজারে কোনো ধরণের নীতিগত বৈষম্যের
সম্মুখীন করা যায় না।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ সুবিধা হারাতে যাচ্ছে রাশিয়া
পশ্চিম ইউক্রেনের ইভানো
ফ্র্যাঙ্কিভস্ক শহরে বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী।
স্থানীয় গণমাধ্যম রাশিয়ার
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করছে যে, উত্তর-পশ্চিমের শহর
লুৎস্কের পাশাপাশি ইভানো-ফ্র্যাঙ্কিভস্কেও বোমা হামলা করা হয়েছে।
মস্কোর প্রতিরক্ষা কর্মকর্তাদের
বরাত দিয়ে বলা হচ্ছে যে ‘উচ্চ মাত্রায় নির্ভুল আঘাত করতে সক্ষম’ ক্ষেপণাস্ত্রের
মাধ্যমে ইউক্রেনের পশ্চিমে সেনাবাহিনীর দু’টি ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাস’ এর অভিযোগ ইউক্রেনের
ইউক্রেন অভিযোগ করেছে যে
রুশ বাহিনী একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে বোমা হামলা করেছে – যার প্রেক্ষিতে
মস্কোর বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাস’এর অভিযোগ তুলেছে তারা।
ইউক্রেনের রাষ্ট্রীয়
পারমাণবিক নিয়ন্ত্রকের পরিদর্শকের কার্যালয় থেকে জানানো হয়েছে যে উত্তর-পূর্বের
শহর খারকিভে বিদ্যুত বন্ধ হয়ে গেছে এবং বৃহস্পতিবারের বোমাবর্ষণে ‘অতিমাত্রায়’
ক্ষয়ক্ষতি হয়েছে।
রাশিয়া এই বিষয়ে এখনো কোনো
মন্তব্য করেনি।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, গত সপ্তাহে ঝাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রে আক্রমণের ছবি
প্রশিক্ষণ ছাড়া কাউকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না: ইউক্রেনের সেনাবাহিনী
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী
এক ভিডিওবার্তায় জানিয়েছেন যে, যেসব বেসামরিক নাগরিক রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধের উদ্দেশ্যে
সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, তাদেরকে সম্মুখ সমরে পাঠানো হবে না।
প্রতিরক্ষা মন্ত্রী
অ্যালেক্সেই রেজনিকভ বলেন: “এর কোনো অর্থ নেই। অন্যদিকে, আমাদের সেনাবাহিনী
শত্রুদের বিরুদ্ধে বেশি কার্যকর কারণ তারা অনুপ্রাণিত, প্রশিক্ষিত এবং
অস্ত্রশস্ত্রে সজ্জিত।”
তিনি জানান, এখন পর্যন্ত এক
লাখের বেশি ইউক্রেনিয়ান নাগরিক দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটগুলোতে যোগ দিয়েছে।
এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে থেকে দুই লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক যুদ্ধে
সহায়তা করার জন্য ইউক্রেনে ফিরেছে বলেও তার বার্তায় যোগ করেন মি. রেজনিকভ।
মি. রেজনিকভ আরো বলেন, রুশ
সেনারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের চেয়ে বেশি বেসামরিক নাগরিক হত্যা
করেছে।
তবে হতাহতের সংখ্যা কোনো নিরপেক্ষ উৎস থেকে যাচাই করা সম্ভব হয়নি।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, প্রশিক্ষণ ছাড়া কাউকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না, বলছে ইউক্রেনের সেনাবাহিনী
ইউক্রেনে আক্রমণের ১৬তম দিন: যা জানা যাচ্ছে
রুশ বাহিনী রাসায়নিক অস্ত্র
বা গণ বিধ্বংসী অস্ত্র তৈরির যে অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে তুলেছে, তা অস্বীকার
করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় রাশিয়াকে তিনি
সতর্ক করেছেন যে তারা যদি ঐ ধরণের অস্ত্র ব্যবহার করতে চায় তাহলে জবাবে ‘সর্বোচ্চ
মাত্রার কড়া নিষেধাজ্ঞা’ দেয়া হবে রাশিয়ার বিরুদ্ধে।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ
থেকেও একই ধরণের বক্তব্য এসেছে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের সহায়তায় রাসায়নিক অস্ত্র
তৈরি করছে – রাশিয়ার এমন অভিযোগকে ‘ফলস ফ্ল্যাগ’ হিসেবে বর্ণনা করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া নিজেদের এই ধরণের অস্ত্রের ব্যবহারকে ন্যায়সংগত করতে আগে
থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে।
এই বিষয়ে আলোচনা করতে রাশিয়ার অনুরোধে শুক্রবার বৈঠকে বসতে
যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে রুশ সেনারা কিয়েভের দিকে আরো
অগ্রসর হচ্ছে।
খবরে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট পুতিনের সেনারা ইউক্রেনের
বিভিন্ন শহর ঘিরে ফেলছে।
তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে
শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। নেতারা বলছেন নিকট ভবিষ্যতে দীর্ঘমেয়াদি
যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখছেন না তারা।
ছবির উৎস, Facebook
ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
দিনিপ্রোতে হামলায় একজনের মৃত্যু
ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর
দিনিপ্রোতে হওয়া হামলায় এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি
সেবা বিভাগ (এসইএস) জানাচ্ছে দিনিপ্রোর নভোকোদাৎস্কি অঞ্চলে ঐ ব্যক্তি মারা গেছেন।
এসইএস বলছে, “সকাল ৬টা
১০মিনিটের দিকে শহরে তিনটি বিমান হামলা চালানো হয়। একটি কিন্ডারগার্টেন এবং একটি
বাসভবনে বোমা আঘাত করে।”
দোতলা একটি জুতার
ফ্যাক্টরিও বোমা হামলার শিকার হয় এবং সেটিতে আগুন ধরে যায়।
দিনিপ্রো আর লুৎস্ক শহরে বিস্ফোরণ
ইউক্রেনের টেলিভিশন ও
গণমাধ্যমগুলো ইউক্রেনের উত্তর-পশ্চিমের শহর লুৎস্ক এবং মধ্য-পূর্ব ইউক্রেনের শহর
দিনিপ্রোতে বিস্ফোরণের খবর প্রচার করছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু
হওয়ার পর এই প্রথমবার এই শহরগুলোতে বোমাবর্ষণ করা হলো।
এই দুই শহরে বিস্ফোরণের আগে
ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিমান হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বাজানো হয়।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবশেষ খবর সরাসরি জানাতে বিবিসি বাংলার লাইভ পেইজে স্বাগতম। যুদ্ধের লাইভ আপডেট জানাতে আপনাদের সাথে রয়েছি নাগিব বাহার।