ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী
এক ভিডিওবার্তায় জানিয়েছেন যে, যেসব বেসামরিক নাগরিক রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধের উদ্দেশ্যে
সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, তাদেরকে সম্মুখ সমরে পাঠানো হবে না।
প্রতিরক্ষা মন্ত্রী
অ্যালেক্সেই রেজনিকভ বলেন: “এর কোনো অর্থ নেই। অন্যদিকে, আমাদের সেনাবাহিনী
শত্রুদের বিরুদ্ধে বেশি কার্যকর কারণ তারা অনুপ্রাণিত, প্রশিক্ষিত এবং
অস্ত্রশস্ত্রে সজ্জিত।”
তিনি জানান, এখন পর্যন্ত এক
লাখের বেশি ইউক্রেনিয়ান নাগরিক দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটগুলোতে যোগ দিয়েছে।
এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে থেকে দুই লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক যুদ্ধে
সহায়তা করার জন্য ইউক্রেনে ফিরেছে বলেও তার বার্তায় যোগ করেন মি. রেজনিকভ।
মি. রেজনিকভ আরো বলেন, রুশ
সেনারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের চেয়ে বেশি বেসামরিক নাগরিক হত্যা
করেছে।
তবে হতাহতের সংখ্যা কোনো নিরপেক্ষ উৎস থেকে যাচাই করা সম্ভব হয়নি।