আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইউক্রেন জুড়ে ব্যাপক হামলার মধ্যে বৃহস্পতিবার শান্তি বৈঠকের তোড়জোড় মস্কোর

রাশিয়া বলছে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে বৃহস্পতিবার নতুন দফা শান্তি বৈঠকে যোগ দিতে ইউক্রেনিয়ান প্রতিনিধিদল কিয়েভ থেকে রওয়ানা হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট হিসাবে মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

সরাসরি কভারেজ

আকবর হোসেন and শাকিল আনোয়ার

  1. বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি রাশিয়ার কাছে পণ্য বিক্রি করবে না

    রাশিয়ায় যারা অনলাইনে শপিং করেন তারা বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকির পণ্য ক্রয় করতে পারছেন না।

    রাশিয়ার ক্রেতারা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না।

    রাশিয়ায় বসে যারা নাইকির ওয়েবসাইটে ঢুকেছেন তারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন।

    সেখানে লেখা আছে - এখানে নাইকির অর্ডার নিশ্চিত করা যাচ্ছে না। এর পরিবর্তে অনলাইন ক্রেতাদের নিকটস্থ নাইকির রিটেইল শপের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে।

    ইউক্রেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকি রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।

    ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভাসিলেঙ্কো টুইটারে লিখেছেন - নাইকি, অ্যাপল এবং অ্যামাজন রাশিয়াকে বর্জন করার বিষয়টি বড় ঘটনা।

    “প্রাইভেট কোম্পানিগুলো যে রাশিয়াকে বর্জন করতে পারে, এটি তার বড় উদাহরণ,” লিখেছেন মি. ভাসিলেঙ্কো।

    এদিকে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন।

    এ দুটি দেশের অ্যাথলিটরা কোন ধরণের আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

    আন্তর্জাতিক স্কেটিং-এ রাশিয়ার অ্যাথলিটরা বেশ ভালো দক্ষতা দেখিয়েছেন অতীতে।

    সম্প্রতি বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকে স্কেটিং ইভেন্টে পাঁচটি পদক জিতেছে রাশিয়া।

  2. রাতভর ইউক্রেন নিয়ে যা ঘটেছে

    • রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ছত্রীসেনারা নেমেছে। এটি একটি রুশ ভাষাভাষী শহর এবং এ ঘটনা যখন ঘটছিল তখন সেখানে ভোর ছটা বাজে
    • কিয়েভের দিকে অগ্রসর হয়েছে রাশিয়ার সৈন্যরা।
    • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের বেশিরভাগ সময় ইউক্রেন সংকট নিয়ে কথা বলেছেন।
    • রাশিয়ার প্যারাট্রুপাররা খারকিভ শহরের উপর তাদের আক্রমণ আরো জোরালো করেছে। রাশিয়ার বোমা বর্ষণে খারকিভ শহরে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে।
    • ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসন দখল করেছে রাশিয়ার সৈন্যরা।
    • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আমেরিকার আকাশ রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ
    • “পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারবে। কিন্তু তাদের হৃদয় অর্জন করতে পারবে না,” বলেছেন মি. বাইডেন।
    • জাতিসংঘ বলছে, এখনো পর্যন্ত ছয় লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে।
    • মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং এবং তেল কোম্পানি এক্সনমবিল রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেছে।
    • বেলারুশ তাদের সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। বেলারুশ সরকার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বেশ ঘনিষ্ঠ।
  3. পুতিনের প্রতি বাইডেন কী বার্তা দিলেন?

      • Author, অ্যান্থনি জুর্কার
      • Role, বিবিসি উত্তর আমেরিকা প্রতিবেদক

    মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে দেখা হয় কংগ্রেসের প্রতি এজেন্ডা নির্ধারনী বার্তা হিসেবে।

    কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে, প্রেসিডেন্ট জো বাইডেন ভাষণের প্রথম পনের মিনিট ব্যয় করেন তার এযাবৎকালের সবচাইতে বড় পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ ইস্যুতে।

    আর ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে তার বক্তব্য ছিল চারটি সুনির্দিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর উদ্দেশ্যে - ভ্লাদিমির পুতিন, ইইউ শরিক, ইউক্রেনের জনগণ ও আমেরিকার জনগণ।

    সবচেয়ে আবেগঘণ মুহূর্তটি তৈরি হয় ভাষণের শুরুতেই, যখন মি. বাইডেন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের দূত ওকসানা মার্কারোভাকে ধন্যবাদ দেন। তিনি ব্যালকনিতে বসেছিলেন জিল বাইডেন ও অন্যান্য অভ্যাগতদের পাশে।

    "ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ" - প্রেসিডেন্ট বাইডেন বলেন।

    কিন্তু ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে মি. বাইডেনের বক্তব্য ছিল একেবারে চাঁছাছোলা - রুশ প্রেসিডেন্ট "খুব খারাপভাবে ভুল হিসেব করেছেন" এবং তার জাতির অর্থনৈতিক দুর্গতির সবে শুরু।

    স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন আরো কী বলেছেন পড়ুন এখানে:

  4. খারকিভের ফ্রিডম স্কয়্যার, রুশ মিসাইল হামলার শিকার হয় শহরটির একটি সরকারি কার্যালয়। এখানে হতাহতের ঘটনা ঘটে।

  5. সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বেলারুশ

    ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই ঘোষণা দিয়েছেন।

    মি. লুকাশেঙ্কো বলেছেন, "ইউক্রেন সীমান্তে ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে দশটি করা হবে।এসব ব্যাটালিয়ন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ভ্রাম্যমাণ থাকবে। তারা সীমান্তে বেলারুশের বিরুদ্ধে যে কোন ধরণের উস্কানি এবং সামরিক তৎপরতা ঠেকাবে।”

    তিনি বলেন, সৈন্য সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে।

    “দেশের ভেতরে যাতে উগ্রবাদী এবং অস্ত্র ঢুকতে না পারে (ইউক্রেন থেকে) সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।”

    ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেবার কারণে বেলারুশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো।

    রাশিয়ার প্রতিবেশী বেলারুশের সরকার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র।

    বেলারুশের প্রেসিডেন্ট আকেজান্ডার লুকাশেঙ্কো দমন-পীড়নের জন্য এরই মধ্যে বেশ সমালোচিত।

  6. ব্রেকিং, খারকিভ শহরে আকাশ থেকে নামছে ছত্রীসেনারা

    খারকিভ শহরে আকাশ থেকে রুশ ছত্রীসেনারা নেমে আসছে, এমন একটি খবর নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

    ইউক্রেনের সেনাবাহিনী বলছে, খারকিভের বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়।

    সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রুশ সৈন্যরা একটি স্থানীয় সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। সংঘাত চলমান রয়েছে।

    এটি একটি রুশ ভাষাভাষী শহর এবং এ ঘটনা যখন ঘটছিল তখন সেখানে ভোর ছটা বাজে।

    ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে খারকিভ।

    মঙ্গলবার শহরের একটি স্থানীয় সরকারের কার্যালয়ে মিসাইল হামলা হয়।

    পরের দিকেব শহরের একটি আবাসিক এলাকায় হামলা হয়।

    পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন।

    মঙ্গলবার খারকিভে অন্তত ১৭ জনের মৃত্যু হয়, বহু আহত হয়।

  7. কিয়েভের দিকে ধাবমান রুশ সাঁজোয়া বহরের স্যাটেলাইট চিত্র

  8. রাশিয়ার বিমানের জন্য আমেরিকার আকাশ বন্ধ

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন, রাশিয়ার কোন বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

    ইউরোাপিয় ইউনিয়ন এবং কানাডা তাদের আকাসসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেবার পর আমেরিকার কাছ থেকেও এ ধরণের পদক্ষেপ এলো।

    প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এ নিষেধাজ্ঞা রাশিয়ার উপর আরো বিচ্ছিন্ন করবে এবং তাদের অর্থনীতির উপর চাপ তৈরি করবে।

    রাশিয়ার মুদ্রা রুবল ৩০ শতাংশ এবং স্টক মার্কেট ৪০ শতাংশ মূল্য হারিয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন।

    ইউক্রেনের জনগণ যেভাবে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে আমেরিকার জনগণকে অনুপ্রেরণা নিতে আহবান জানান।

    “পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারে কিন্তু তারা কখনোই ইউক্রেনের জনগণের হৃদয় অর্জন করতে পারবে না,” বলেন মি. বাইডেন।

  9. ব্রেকিং, রাশিয়ার সৈন্যদের হাতে ইউক্রেনের খারসন শহরের পতন

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের শহরের পতন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

    শহরের মেয়র সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

    স্থানীয় কাউন্সিলের একজন সদস্য বিবিসিকে জানিয়েছেন, অন্তত ২০০ জন মানুষ নিহত হয়েছে এবং আরো বহু মানুষ আহত।

  10. ইউক্রেনের রণাঙ্গন থেকে বিবিসির ওরলা গেরিনের পাঠানো প্রতিবেদন, ভিডিও

  11. ব্রেকিং, বাইডেন: স্বৈরশাসকরা মূল্য না দিলে তারা আরো বেশি ক্ষতি করে

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নেটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।

    তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে।

    তিনি বলেন কোন রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।

    মি. বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে। “পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম,” বলেন প্রেসিডেন্ট বাইডেন।

    স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এসব কথা বলেন জো বাইডেন।

    তার এই ভাষণ এখনো চলছে।

    ইউক্রেনের জনগনের প্রশংসা করে মি. বাইডেন বলেন, তারা হচ্ছে 'শক্তিশালী প্রাচীরের' মতো, যেটা কেউ ধারণা করেনি।

    "ছয়দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে। সে ভেবেছিল তার মতো করে এটা বাঁকা করতে পারবে।"

    "কিন্তু তার হিসেব ছিল পুরোপুরি ভুল," বলেন মি. বাইডেন।