ইউক্রেন সেনা বাহিনীকে সরকার উৎখাতের ডাক প্রেসিডেন্ট পুতিনের

বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে, বড় বড় শহর ও সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছে। সর্বশেষ কী জানা যাচ্ছে?

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম and মানসী বড়ুয়া

  1. শহরের রাস্তায় লড়াইয়ের ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী

    ইউক্রেনের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করে বলছে যে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির রাস্তায় রাশিয়ান হামলাকারীদের সঙ্গে প্রতিরক্ষা যোদ্ধাদের লড়াই চলছে।

    সুমি শহরে দুই লাখ ৬০ হাজার মানুষ রয়েছে।

    শহরের স্থানীয় প্রশাসনের প্রধান ডিমিত্রো যাইভৎস্কি বলেছেন, রাশিয়ান সৈন্যদের বিশাল একটি বহর শহরটিকে পেছনে ফেলে পশ্চিমে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  2. ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধে পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ।

    তিনি জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে মি. পুতিনের সঙ্গে কথা বলার অনুরোধ করেছিলেন, কারণ তিনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

    মানুয়েল ম্যাক্রঁ বলেছেন, তিনি মি. পুতিনকে ফোন করে বলেছেন যেন তিনি সামরিক অভিযান বন্ধ করেন। টেলিফোন কথোপকথন 'খোলামেলা, সরাসরি আর দ্রুত' হয়েছে বলে তিনি জানান।

    ''আমি তাকে আরও অনুরোধ করেছি যেন তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। তিনি (জেলেনস্কি) এই অনুরোধ করেছিলেন, কারণ তিনি মি. পুতিনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না,'' ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন মি.ম্যাক্রঁ।

    ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ
  3. কিয়েভে বেসমেন্টে আশ্রয় নিয়েছেন বিবিসির সাংবাদিক

    ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকা বিবিসির সাংবাদিক পল অ্যাডামস জানিয়েছেন, শহরে একাধিক বিস্ফোরণের শব্দ পেয়ে তিনি ভবনের বেসমেন্টে আশ্রয় নিয়েছেন।

    ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্র উপমন্ত্রী অ্যান্টন হেরাসচেঙ্কো ইউনিয়ন নিউজ এজেন্সিকে বলেছেন, তিনি দুইটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, যা ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইলের বলে মনে হয়েছে।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  4. ইউক্রেনে প্রথম দিনের হামলায় শতাধিক মানুষ নিহত

    খারকিভে রাশিয়ার ট্যাঙ্ক হামলায় বিধ্বস্ত একটি ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খারকিভে রাশিয়ার ট্যাঙ্ক হামলায় বিধ্বস্ত একটি ভবন

    ইউক্রেনে রাশিয়ার পুরোদমে সেনা অভিযান শুরুর প্রথম দিনে দেশটিতে সামরিক-বেসামরিক অন্তত ১৩৭ জন মারা গেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    বৃহস্পতিবার ইউক্রেনের প্রধান প্রধান অঞ্চলে রুশ সেনাদের সাথে ইউক্রেনের বাহিনীর সংঘাতের খবর পাওয়া গেছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট মি. জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

    শুক্রবার ভোর রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন: “তারা (রাশিয়ানরা) রাষ্ট্র প্রধানকে হত্যার মাধ্যমে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।”

    বৃহস্পতিবার রূশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরু করার কিছুক্ষণ পরই ইউক্রেনে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তাদের অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

    প্রেসিডেন্ট জেলেনস্কি একটি আদেশ জারি করেছেন, যার আওতায় আইনগতভাবে বন্দুক বহন করতে সক্ষম থাকা সব ইউক্রেনিয়ান নাগরিককে তাদের মাতৃভূমি রক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

  5. ট্রাভেল পাস নিয়েও পোল্যান্ডে ঢুকতে পারবেন বাংলাদেশিরা: বাংলাদেশ দূতাবাস

    পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত রয়েছে। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

    ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস না থাকায় পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সেখানকার কার্যক্রম পরিচালনা করে।

    একটি প্রেস বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারাও ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। সেই সময় প্রত্যেক বাংলাদেশিকে দু্ইকপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা হয়েছে।

    দূতাবাস জানিয়েছে, ওয়ারশয়ের বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের দিকে রওনা হবে।ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা করবেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ , পেট্রোল অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহূর্তে উক্ত বর্ডার এর দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা হয়েছে।

  6. কিয়েভের অ্যাপার্টমেন্ট ব্লকের ওপরে রাশিয়ার বিমান বিধ্বস্ত

    শুক্রবার সকাল থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

    আরও জানা যাচ্ছে যে, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা ভণ্ডুল করে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তারা শক্রুপক্ষের একটি বিমানও ভূপাতিত করেছে।

    ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডার্নাৎস্কি জেলায় একটি নয় তলা ভবনের ওপর রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

    ওই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  7. ব্রেকিং, রাশিয়ান হামলার দ্বিতীয় দিনে কিয়েভে বিস্ফোরণের শব্দ

    ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

    কিয়েভে থাকা সিএনএনের একটি দল জানিয়েছে, কিয়েভ শহরের কেন্দ্রস্থলে দুইটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আরেকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কিছুটা দূরের এলাকায়।

    ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্র উপমন্ত্রী অ্যান্টন হেরাসচেঙ্কো ইউনিয়ন নিউজ এজেন্সিকে বলেছেন, তিনি দুইটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, যা ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইলের বলে মনে হয়েছে।

    তবে এখনো এই বিষয়ে কোন মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী।

  8. বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে, বড় বড় শহর ও সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়।

    হামলার দ্বিতীয় দিনে সর্বশেষ আপডেট জানাতে বিবিসি বাংলার সরাসরি আয়োজনে আপনাকে স্বাগতম।

    রিপোর্ট করছেন সায়েদুল ইসলাম।