রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনের দেয়া এক ভাষণে বলেছেন, মস্কো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এনিয়ে নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব।
সরাসরি কভারেজ
ব্রেকিং, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়ে গেছে: যুক্তরাজ্য
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, সুতরাং ব্রিটেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
স্কাই নিউজে দেয়া একটি সাক্ষাৎকারে মি. জাভিদ বলেছেন, ''আপনি ধরে নিতে পারেন যে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়ে গেছে।''
রাশিয়া-ইউক্রেন সংকটে বাড়ছে তেলের দাম
ছবির উৎস, TASS / GETTY IMAGES
রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্ব জুড়ে তেলের দাম বাড়তে শুরু করেছে।
দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসাবে রাশিয়ার স্বীকৃতির পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ফিউচারস অফ বেরেন্ট ক্রুডের হিসাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলার ছুঁয়েছে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
সৌদি আরবের পর রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহ করে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনও করে রাশিয়া।
তবে ইউক্রেনের ঘটনার জের ধরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ।
বিনিয়োগ বিশেষজ্ঞ সু ত্রিন বলছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা বিশ্বে তেল বা গ্যাসের সরবরাহ কমাতে বাধ্য হবে। ফলে সেটা বিশ্বের অর্থনীতির ওপর অবশ্যই বড় প্রভাব ফেলবে।
নেটো নিয়ে রাশিয়ার মাথা ব্যথার কারণ কী?
ইউক্রেন এখনও নেটোর সদস্য নয়। তবে তাদের সঙ্গে নেটোর সখ্যতা আছে। ভবিষ্যতে কোন একদিন তারা নেটো জোটের সদস্য হবে, এরকম একটা বোঝাপড়া আছে। তবে রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এরকম একটা নিশ্চয়তা চায়, যেন এটা কখনওই না ঘটে।
কিন্তু পশ্চিমা দেশগুলো এরকম নিশ্চয়তা দিতে রাজী নয়।
প্রেসিডেন্ট পুতিন মনে করেন, পশ্চিমা শক্তি আসলে নেটো জোটকে ব্যবহার করে চারদিক থেকে রাশিয়াকে ঘিরে ফেলছে। তিনি চান নেটো যেন পূর্ব ইউরোপে তাদের সামরিক তৎপরতা কমিয়ে আনে।
তিনি বহুদিন ধরে অভিযোগ করে যাচ্ছেন যে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্র নেটো জোটকে পূর্বদিকে সম্প্রসারণ করা হবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি তারা রাখেনি। তবে নেটো রাশিয়ার এই কথা প্রত্যাখ্যান করেছে।
ছবির ক্যাপশান, কোথায়, কেমন সংখ্যক রুশ সেনা মোতায়েন করা হয়েছে?
রাশিয়ার বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে আমেরিকা
হোয়াইট হাউজ বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন এবং রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।
হোয়াইট হাউজ জানাচ্ছে, বাইডেন বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে তাদের প্রতিশ্রুতির বিষয়ে পুনরায় নিশ্চিত করেছেন যে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় থাকবে।
বাইডেন আরো বলেছেন, যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে দ্রুত নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে।
হোয়াইট হাউজ আরো জানাচ্ছে, বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মানির চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করছেন -কীভাবে তাদের প্রতিক্রিয়াকে সমন্বয় করা যায় সেটা নিয়ে।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জো বাইডেন। (ফাইল ছবি)
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post, 1
যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি লিজ ট্রাস টুইট করে বলেছেন, এক ফোনালাপে ইউরোপিয়ান ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল একমত হয়েছেন যে ব্রিটেন এবং ইইউ "পুতিনের শাসনকালের উপর দ্রুত নিষেধাজ্ঞা দেবে এবং ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।"
তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সাথেও আলাপ করে পূর্ণ সমর্থন প্রস্তাব করেছেন। আর যুক্তরাজ্য তার বন্ধু-রাষ্ট্রদের নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post, 2
ডিক্রিতে সই করার অর্থ কী?
রাশিয়া-ইউক্রেন উত্তেজনার নেপথ্যে কারণ কী? সত্যি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে?
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে
End of YouTube post
কী বলেছেন পুতিন?
দীর্ঘ এক বক্তব্যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সম্পর্কে বলেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি যেটা 'পুতুল সরকারের' মাধ্যমে চলছে।
তিনি বলেন, "ইউক্রেন কোন দিনই প্রকৃত রাষ্ট্র ছিল না এবং আধুনিক ইউক্রেন রাশিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে।"
ইউক্রেনকে নেটোর সঙ্গে যুক্ত হওয়ার ধারণাকে তিনি রীতিমত আক্রমণাত্মক ভাবে বলেন "এটা সরাসরি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি"।
ভাষণ শেষ করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন যে রাশিয়াপন্থী বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলোকে স্বীকৃতি দেবে রাশিয়া।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনকে বিদ্রোহীদেরকে লক্ষ্য করে গুলি করা বন্ধ করতে হবে, না হলে এর পরিণতি মোকাবেলা করতে হবে।
এর কিছু পরেই বিদ্রোহী অঞ্চলকে স্বীকৃতি দিয়ে তিনি দুইটা ডিক্রিতে সই করেন। সেখানে বলা হয়েছে রাশিয়ার সেনাবাহিনী সেখানে "শান্তিরক্ষার কাজে নিয়োজিত থাকবে"।
তবে "শান্তিরক্ষার কাজে নিয়োজিত" থাকার অর্থ আসলে কী - সেটি নির্দিষ্ট করে বলেনি রাশিয়া। কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের বিশ্লেষকরা বলছেন, পুতিন এখন "আনুষ্ঠানিকভাবে" ইউক্রেনের বিদ্রোহী এলাকাতে রুশ সৈন্য পাঠাতে পারবে।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বিদ্রোহী অঞ্চলকে স্বীকৃতি দিয়ে তিনি দুইটা ডিক্রিতে সই করেন মি. পুতিন।
রাশিয়া আসলে কী চায়?, ইউরোপে আরেকটি যুদ্ধ কি আসন্ন? কীভাবে সংকটের শুরু? পশ্চিমা জোট কী চায়?
ইউক্রেনকে ঘিরে ইউরোপে উত্তেজনা এখন চরমে। এর একদিকে আছে রাশিয়া, যারা ইউক্রেনের সীমান্তে প্রায় লাখ খানেক সৈন্য সমাবেশ ঘটিয়েছে বলে দাবি করছে পশ্চিমা দেশগুলো। এর পাল্টা নেটো জোটও তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। ইউক্রেনে কোন অভিযান চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা-সহ নানা ব্যবস্থার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা।
গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইউরোপ আবার একটি বড় আকারের যুদ্ধের মুখোমুখি - এমন আশংকা করছেন অনেকে।
কিন্তু ইউক্রেনকে ঘিরে এই উত্তেজনা এবং সংঘাত আসলে কেন? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসলে কী চান? নেটো জোট কী করছে? ইউক্রেন সংকট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর খুঁজেছেন বিবিসির মোয়াজ্জেম হোসেন।
পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনের দেয়া এক ভাষণে বলেছেন, মস্কো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।