সেনা অভ্যুত্থানের পক্ষে ইয়াঙ্গনে উল্লাস
মিয়ানমারের ইয়াঙ্গনে সেনা অভ্যুত্থানের সমর্থনে উল্লাস করেছে স্ব-ঘোষিত কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা। তারা সুয়েডাগন প্যাগোডার বাইরে শহীদদের সমাধিস্থলের কাছে গান গেয়ে উল্লাস প্রকাশ করেছে।
বিবিসি নিউজ মিয়ানমারকে এই উল্লাসকারীদের একজন বলেছে যে উদযাপনের অংশ হিসেবে তারা শহরের অন্য স্থানগুলোতেও যাবে।
গত তিন দিন ধরে জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর সমর্থনে ইয়াঙ্গনের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আসছে।
এখনো পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণই রয়েছে। এর পাল্টা কোন বিক্ষোভ কিংবা অভ্যুত্থান বিরোধী কোন বিক্ষোভ এখনো অনুষ্ঠিত হয়নি।
নেপিডোতে মিয়ানমার সরকার পরিচালিত টেলিকম নেটওয়ার্ক আবার চালু হয়েছে।