আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংক্রমণ বাড়ার জন্য তরুণরা অংশত দায়ী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. যুক্তরাজ্যে উপসর্গ নিয়ে আইসোলেশনের দৈর্ঘ্য বাড়ছে

    এতোদিন পর্যন্ত যুক্তরাজ্যে কারো কোভিড উপসর্গ দেখা গেলে তাকে সাতদিন আলাদা থাকতে হতো।

    তবে এখন থেকে সেটা ১০দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হতে পারে। যুক্তরাজ্যের কেবিনেটে দ্বিতীয় বারের মতো সংক্রমণ যাতে না হয় সেবিষয়ে আলোচনায় এই প্রস্তাব উঠে এসেছে।

    স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

  2. অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ায় মৃত্যু ও শনাক্ত বাড়ছেই

    বৃহস্পতিবার নতুন করে ১৩ জন মারা গেছেন ভিক্টোরিয়ায়। যা এখন পর্যন্ত সর্বোচ্চ এই এলাকায়। এছাড়া ৭২৩জন নতুন রোগী পাওয়া গেছে।

    সোমবারের তুলনায় ৩৬ শতাংশ বেশি রোগী শনাক্ত হয়েছে।

    পুরো মহামারির সময়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ দিন এটাই।

  3. আসন্ন শীতকালে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে?, জেমস গ্যালাহার, স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা, বিবিসি

    আর মাস তিনেকের মধ্যেই শীত আসছে। পৃথিবীর অধিকাংশ দেশেই এসময়টায় ঠান্ডা লাগা বা ফ্লু-র প্রাদুর্ভাব দেখা দেয়।

    এ কারণে আশংকা দেখা দিয়েছে যে ঋতু পরিবর্তনের সময় করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাবে এবং বলা হচ্ছে, প্রথম দফায় সংক্রমণ যত ব্যাপক ছিল - দ্বিতীয় দফায় তা আরো মারাত্মক হবে।

    কিন্তু করোনাভাইরাস সংক্রমণ কেমন চেহারা নেবে -তার পূর্বাভাস দেয়া কি এত সহজ-সরল?

    মোটেও তা নয়। বরং ব্যাপারটা বেশ জটিল।

    শুধু করোনাভাইরাসের প্রকৃতি নয়, অন্য নানা রকম শীতকালীন রোগজীবাণু, মানুষের আচরণ, সরকারী নীতির সাফল্য-ব্যর্থতা – এরকম অনেক কিছুর ওপর নির্ভর করছে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসলেই আসবে কিনা।

    তা ছাড়া বিজ্ঞানে এখন নতুন কিছু গবেষণা চলছে যাতে দেখা যায় যে একটি ভাইরাল সংক্রমণ হয়তো অন্য কোন ভাইরাসের সংক্রমণকে আটকে দিতে পারে।

    তবে করোনাভাইরাসের ক্ষেত্রে এর কোন প্রভাব পড়বে কিনা তা এখনো অজানা।

  4. বিশ্বে পরিসংখ্যান কী বলছে

    ১ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ৯৩৬ জন এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ্বে।

    মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৫৮১ জন।

    সুস্থ হয়ে গেছেন প্রায় ১ কোটি মানুষ।

    যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪ লাখ রোগী পাওয়া গেছে, মারা গেছেন দেড় লাখ।

    ব্রাজিলে সাড়ে ২৫ লাখ রোগীর মধ্যে মারা গেছেন ৯০ হাজার।

    ভারতে রোগী পাওয়া গেছে ১৫ লাখ, মারা গেছেন ৩৪ হাজার ১৯৩ জন।

  5. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    আপনাদের সাথে আছি, আমি রায়হান মাসুদ।