আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লকডাউনে ঢাকা চিড়িয়াখানায় পশুপাখির জন্ম বেড়ে গেছে

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা থামাতে সতর্ক স্পেন

    স্পেনে করোনাভাইরাসের দ্বিতীয় একটি ধাক্কার আশঙ্কা আছে।

    বিশেষজ্ঞরা বলছেন এটি প্রথমবারের চেয়ে বেশি বিস্তৃত হতে পারে। কাতালোনিয়াতে নৈশজীবন বন্ধ করে দেয়া হয়েছে।

    তবে উত্তর-পূর্বের এই অঞ্চল ছাড়াও অন্য বেশ কয়েকটি এলাকায় বাড়ছে সংক্রমণ।

    ফ্রান্স ও জার্মানীতের নতুন করে শনাক্ত হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী।

    গত দুইদিনেই ২ লাখ ৮০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

  2. যুক্তরাষ্ট্রে ৪১ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত

    একদিনে যুক্তরাষ্ট্রে ৬৮ হাজারের বেশি রোগী শনাক্ত, মৃত্যু ১ হাজারের বেশি।

    এখন পর্যন্ত মোট মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার মানুষ।

  3. শুভ সকাল।

    করোনাভাইরাস সংক্রান্ত বাংলাদেশ ও বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বিশ্বে আরো আড়াই লাখ মানুষের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে বলে জানা গেছে।