আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আসামে স্থানীয় মানুষের পিটুনিতে তিনজন কথিত বাংলাদেশি নিহত
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ and মানসী বড়ুয়া
বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শনিবার বিশ্বে এযাবৎকালে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এক মিলিয়নের এক চতুর্থাংশ লোক আক্রান্ত হয়েছে একদিনেই।
যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
১০ই মের পর সর্বোচ্চ মৃত্যুও হয়েছে এইদিনে।
প্রতিদিনই নতুন করে রেকর্ড ভাঙছে শনাক্তের সংখ্যা। একদিনে সর্বোচ্চ শনাক্ত শুক্র ও শনিবার নতুন করে লেখা হলো।
শুভ সকাল।
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি নিউজ বাংলার আয়োজন এই লাইভ পাতা।
এখানে দিনভর পাবেন করোনাভাইরাস নিয়ে নানা তথ্য, খবর ও বিশ্লেষণ।