আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আপিল আদালতের রায়ে খুশি শামীমা বেগমের বাবা
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ and মানসী বড়ুয়া
মহামারির কারণে যেসব নতুন ব্যবসা বেড়েছে বাংলাদেশে, বিবিসির সাইয়েদা আক্তারের প্রতিবেদন থেকে নেয়া
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ৬৬ দিন সাধারণ ছুটির পর দেশের অর্থনীতিতে এক ধরণের ধস নেমেছে, ছোটবড় সব ধরণের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কিন্তু আবার অন্যদিকে, এ সময়ে বাজারে নতুন তৈরি হওয়া চাহিদাকে মাথায় রেখে কিছু ক্ষুদ্র উদ্যোগ ভালো ব্যবসা করেছে।
সবজি ও ফল, নাস্তা, সুরক্ষা সামগ্রী, পোশাক---কী নেই সেই তালিকায়!
এসব উদ্যোগের প্রায় শতভাগই অনলাইন ভিত্তিক, বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছেন।
প্রযুক্তি বিষয়ক ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মানুষেরা বলছেন, সামাজিক মাধ্যমে এই মূহুর্তে প্রায় দুই হাজারের মত নতুন প্রতিষ্ঠান পণ্য বিক্রি করছে।
আর এর সঙ্গে পাল্লা দিয়ে দেশের ২০০'র বেশি কুরিয়ার সার্ভিসের ব্যস্ততাও এ সময়ে বহুগুণ বেড়েছে।
যুক্তরাষ্ট্রে আবারো সর্বোচ্চ সংক্রমণ, এবারে ৬৭ হাজার, সংক্রমণ বেড়েই চলেছে আমেরিকায়
ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারোর আবারো করোনাভাইরাস পজিটিভ
কারণ দর্শানোর নোটিশের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যা বলছেন, বিবিসির কাদির কল্লোলের প্রতিবেদন থেকে
বাংলাদেশে করোনাভাইরাসের চিকিৎসায় প্রতারণার অভিযোগ ওঠা রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি নিয়ে মন্ত্রণালয়ের নোটিশের জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
তিনি বলেছেন, তিনি তার যুক্তি এবং তথ্যসহ ব্যাখ্যা মন্ত্রণালয়কে দিয়েছেন।
স্বাস্থ্য সচিব জানিয়েছেন, নোটিশের এই জবাবে মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে চুক্তিটি করার কথা বলা হয়েছে। এখন মন্ত্রণালয় তা যাচাই করে দেখবে।
বিশ্লেষকরা মনে করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মুখোমুখি অবস্থানের কারণে করোনাভাইরাস মহামারি মোকাবেলার কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে।
রিজেন্ট হাসপাতাল এবং এর মালিক মো: সাহেদের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ যখন ওঠে, তখন হাসপাতালটির লাইসেন্স না থাকার পরও এর সাথে সরকারের চুক্তি করার বিষয়টি আলোচনায় আসে।
এমন চুক্তি করার দায় কার-এই প্রশ্নও অনেকে তোলেন।
শুভ সকাল।
বাংলাদেশ ও বিশ্বের কোভিড-১৯ এর খবর নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।
এখানে দিনভর পাবেন করোনাভাইরাস নিয়ে নানা খবর, তথ্য, ঘটনা ও পর্যবেক্ষণ।