নতুন করে কড়াকড়ি আরোপ করেছে হংকং

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. বেড়েই চলেছে সংক্রমণ, একদিনে আবারো সর্বোচ্চ শনাক্ত

    ২ লাখ ৩০ হাজার ৭০ জন নতুন রোগী পাওয়া গেছে বিশ্বজুড়ে। ২৪ ঘণ্টার হিসেবে এটা সর্বোচ্চ রোগী শনাক্ত।

    আমেরিকায় এখন রোগী শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৪ হাজার ৮৭৮ জন।

    গত ২৪ ঘণ্টায় আমেরিকা মহাদেশে শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজারের বেশি রোগী।

    দক্ষিণ পূর্ব এশিয়ায় ৩৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

    ইউরোপে শনাক্ত হয়েছে ১৯ হাজারের মতো রোগী।

  2. বলিউড পরিবারের তিন প্রজন্ম ভাইরাস আক্রান্ত

    ৪৬ বছর বয়সী ঐশ্বরিয়া রাই বলিউডের অন্যতম পরিচিত মুখদের একজন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ৪৬ বছর বয়সী ঐশ্বরিয়া রাই বলিউডের অন্যতম পরিচিত মুখদের একজন

    ভারতের মহারাষ্ট্র কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই এবং আরাধ্যা করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

    অভিষেক টুইট করে জানিয়েছেন, চিকিৎসকরা অন্য কোনো পরামর্শ না দেয়া পর্যন্ত তারা হাসপাতালে থাকবেন।

    ৪৬ বছর বয়সী ঐশ্বরিয়া রাই বলিউডের অন্যতম পরিচিত মুখদের একজন। যিনি বলিউড তো বটেই হলিউডেও সিনেমায় অভিনয় করেছেন।

    অমিতাভ বচ্চনের সুস্থতা কামনায় ভারতে প্রার্থনা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, অমিতাভ বচ্চনের সুস্থতা কামনায় ভারতে প্রার্থনা

    অমিতাভ বচ্চন ভারতের জনপ্রিয়তম অভিনেতাদের একজন। যিনি দুশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ভারতের স্বাস্থ্যমন্ত্রী, সাবেক ক্রিকেটার, অভিনয় শিল্পের সাথে যারা জড়িত তাদের অনেকেই এই পরিবারের সুস্থতার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।

  3. চট্টগ্রামের একজন পুলিশ উপ-কমিশনার কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন

  4. মাস্ক না পরা লজ্জাজনক- আয়াতোল্লাহ আল খামেনী

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আল খামেনী দেশটির নাগরিকদের ওপর ক্ষুব্ধ। তিনি বলেন মাস্ক এমন একটি জিনিস যেটা এখন বাধ্যতামূলক।

    যারা মাস্ক পরতে চাচ্ছেন না বা পরছেন না তাদের আচরণে তিনি ‘লজ্জিত’।

    ইরানে আরো ২১৮৬ জন রোগী পাওয়া গেছে একদিনে এবং মারা গেছেন ১৯৪ জন।

  5. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুলিশের বিশেষ ব্যায়াম

    ছবিটি ঢাকায় তোলা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ছবিটি ঢাকায় তোলা
  6. দক্ষিণ আফ্রিকায় মদ বিক্রি নিষেধ

    করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মদ বিক্রি বন্ধ করেছে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ।

    রাতে দেশটিতে ঘোরাফেরা নিষেধ এবং মাস্ক পরা এখন বাধ্যতামূলক।

    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সেরিল রামাফোসা মনে করেন অ্যালকোহলের ওপর এই নিষেধাজ্ঞা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাবে।

    এখন প্রায় আড়াই লাখ মানুষ সংক্রমিত এই দেশটিতে।

    মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ। দেশটির সরকার আশঙ্কা করছে বছরের শেষ নাগাদ মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।

  7. আমেরিকার একটি রাজ্যেই ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত একদিনে

    আমেরিকার রাজ্য ফ্লোরিডায় একদিনেই ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র সাত শতাংশ বাস করেন এই রাজ্যে।

    মে মাসেই করোনাভাইরাস লকডাউন তুলে নেয়া হয় এখানে।

    তবে বয়সে বেশি এমন লোক বেশি থাকায় এবং ট্যুরিজম নির্ভর এলাকা হওয়ায় এই রাজ্যকে ঝুঁকিপূর্ণ ঘোষণা দেয়া হয়।

    নিউইয়র্কে যখন সর্বোচ্চ সংক্রমণ ছিল তখনও এতো সংক্রমণ হয়নি।

    ফ্লোরিডায় একদিনে মারা গেছেন আরো ৪৫ জন।

    যদি ফ্লোরিডা কোনো দেশ হতো তবে এটা বিশ্বে সর্বোচ্চ সংক্রমণের দেশের তালিকায় চার নম্বরে থাকতো নতুন সংক্রমণের হিসেবে।

  8. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    করোনাভাইরাসের যে সংক্রমণের গ্র্রাফ সেটা এখনো উর্ধ্বমুখী।

    আমেরিকায় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে গতকাল। প্রায় ৬১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

    আমেরিকার একটি রাজ্যে ফ্লোরিডায় ১৫,২৯৯জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন একদিনে।

    বিশ্বেও সর্বোচ্চ সংক্রমণ হয়েছে গতকাল। শুধু ভারতে রোগী পাওয়া গেছে ২৮ হাজার।