বেড়েই চলেছে সংক্রমণ, একদিনে আবারো সর্বোচ্চ শনাক্ত
২ লাখ ৩০ হাজার ৭০ জন নতুন রোগী পাওয়া গেছে বিশ্বজুড়ে। ২৪ ঘণ্টার হিসেবে এটা সর্বোচ্চ রোগী শনাক্ত।
আমেরিকায় এখন রোগী শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৪ হাজার ৮৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় আমেরিকা মহাদেশে শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজারের বেশি রোগী।
দক্ষিণ পূর্ব এশিয়ায় ৩৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
ইউরোপে শনাক্ত হয়েছে ১৯ হাজারের মতো রোগী।