আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশ থেকে ইতালি যাওয়া আপাতত নিষিদ্ধ

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

মিজানুর রহমান খান

  1. ক্রিকেট ফিরেছে বটে কিন্তু খেলা হয়েছে সামান্যই

    ওয়েস্ট ইন্ডিজ করেছে বল, ইংল্যান্ড করেছে ব্যাট।

    খেলা হয়েছে ১৭ ওভার ৪ বল। রান হয়েছে ৩৫, উইকেট পড়েছে ১ টি।

    ক্রিকেট ফিরেছে বটে, কিন্তু বাঁধ সেধেছে বৃষ্টি।

  2. হঠাৎ বৈঠক থেকে বেরিয়ে মারা গেছেন আইভোরি কোস্টের প্রধানমন্ত্রী

    আইভোরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদো গন কৌলিবালি কেবিনেট বৈঠক থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই মারা গেছেন।

    ৬১ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধানের মৃত্যু দেশটির নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তৈরি করেছে।

    সম্প্রতি ফ্রান্স থেকে দুই মাস হৃদপিন্ডের চিকিৎসা সেরে ফিরেছেন কৌলিবালি।

    ২০১২ সালে তার হার্ট ট্রান্সপ্লান্ট হয়।

  3. মেলবোর্নে দ্বিতীয় ধাপে লকডাউন শুরু

    আবারো ছোট আকারে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার কারণে নতুন করে লকডাউন জারি করা হয়ছে।

    মেলবোর্নে প্রায় পাঁচ লাখ মানুষ লকডাউনে আছে।

    ছয় সপ্তাহ তারা ঘরে থাকবেন যদি না কোনো জরুরী কাজ থাকে।

    ভিক্টোরিয়া রাজ্যের সাথে অন্য রাজ্যের সীমানা সিলগালা করা হয়েছে।

  4. যুক্তরাষ্ট্রের কোথায় ভুল ছিল আর কোথায় ঠিক

    করোনাভাইরাস সংক্রমণ ছয় মাস পার করেছে। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু ছিল এপ্রিলের শেষ দশদিনে। তখন থেকেও আজকের তারিখ পর্যন্ত পেরিয়ে গেছে প্রায় আড়াই মাস।

    কিন্তু সংক্রমণ কমছে না দেশটিতে। চলতি সপ্তাহেই একদিনে ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত হয় দেশটিতে।

    পুরো ইউরোপের চেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের একেকটি অঙ্গরাজ্যে।

    যুক্তরাষ্ট্রের যেসব জায়গায় ভুল ছিল তার মধ্যে একটি হচ্ছে দ্রুত রাজ্য ভিত্তিক লকডাউন তুলে নেয়া।

    টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া ও আরিজোনায় লকডাউন তুলে নেয়ার পর সংক্রমণ বেড়েছে।

    রবিবারের হিসেব অনুযায়ী টেক্সাসে আট হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    ১০০ টি টেস্টের মধ্যে ১৪ জন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

    গত দুই সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় রোগী বেড়েছে ৯০ শতাংশ।

    মাস্ক নিয়ে দেশটি দ্বিধা-বিভক্ত

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত মাস্ক নিয়ে নানা মত প্রকাশ করেছেন।

    যার ফলে নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলেনি কেউ।

    তবে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সাফল্য আছে। এই রাজ্যে ভালো উন্নতি লক্ষ্য করা গেছে।

    এপ্রিলের ৮ তারিখ ৭৯৯ জন মারা যান এই রাজ্যে, এখন তা এক অঙ্কে নেমে এসেছে।

    নিউইয়র্কে এখন প্রতি ১০০ জন টেস্ট করার পর ১.৩৮% পজিটিভ পাওয়া যাচ্ছে।

    এখন পর্যন্ত আমেরিকায় অর্থনীতি স্থিতিশীল আছে। অনেক পূর্ভাবাসে যে ভয়াবহ বিপর্যয়ের কথা বলা হচ্ছিল সেটা হয়নি এবং আরো উন্নতি হচ্ছে কিছু ক্ষেত্র।ে

    চাকরি হারানোর যে শতকরা হার সেটা ২০ শতাংশ অনুমান করা হয়েছিল, শেষ পর্যন্ত এখনসেটা ১১.৪%।

    বিজ্ঞানের দিক থেকেও অগ্রসর অবস্থানে আছে আমেরিকা। এই দেশটিকে মেডিকেল ব্যবস্থায় চিকিৎসা সেবা থেকে শুরু করে ভ্যাকসিন তৈরিতে একটা অগ্রসরতা দেখা গেছে।

    আমেরিকার অন্যতম প্রধান চিকিৎসা বিজ্ঞানী অ্যান্থনি ফাউচি বলছে, যদি দেরিও হয় তবুও ২০২১ সালের মধ্যে আমেরিকায় তৈরি ভ্যাকসিন পাওয়া যাবে।

  5. হোয়াইট হাউজের চাওয়া স্কুল খুলে যাক

    যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান মাইক পেন্স শিক্ষা বিভাগের একটি সংবাদ সম্মেলনে বলেছেন, “আমেরিকার নাগরিকদের জন্য কঠিন হয় এমন কিছুই করবে না দেশটির সরকার। সিডিসি বা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের নতুন নীতিমালা দেখেই স্কুল খোলার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবে ট্রাম্প প্রশাসন।”

    ওদিকে ইউনাইটেড এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে যদি ফ্লাইট চলাচল নাটকীয়ভাবে না বাড়ে তাহলে প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি। যা প্রায় ৩৬ হাজার কর্মী।

  6. যুক্তরাষ্ট্রে সংক্রমণ কমার নাম নেই

    দোসরা জুলাই দেশটিতে সংক্রমণ হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষের মধ্যে।

    ৭ই জুলাই দেশটিতে সংক্রমিত হয়েছেনপ্রায় ৬০ হাজারের বেশি মানুষ।

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলছেন, নিয়মের দিক থেকে খুব বেশি কঠোর হওয়ার জায়গা নেই।

    ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন, মহামারির ভয়াবহতা তুলনায় আমেরিকা ভালো অবস্থানে আছে।

    দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩১ হাজার।

  7. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    ভারত বিশ্বে পরবর্তী করোনাভাইরাস হটস্পট হতে পারে?

    বাংলাদেশে সংক্রমণের হার কতো? টেস্টের বিপরীতে কী পরিমাণ মানুষ শনাক্ত হচ্ছে?

    বিবিসি বাংলার লাইভ পাতায় চোখ রাখুন।