বিবিসি বাংলার ওয়েবসাইটে লাইভ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এতোক্ষণ সাথে থাকার জন্য। করোনাভাইরাসসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন পড়তে ও ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে ইতালি যাওয়া আপাতত নিষিদ্ধ
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
মিজানুর রহমান খান
বাংলাদেশ থেকে ইতালি যাওয়া আপাতত নিষিদ্ধ
বাংলাদেশ থেকে আগামী তিন মাস কেউ ইতালি যেতে পারবে না।
ঢাকায় সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ইতালির বিমান চলাচল কর্তৃপক্ষ তাদেরকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
করোনাভাইরাস ঝুঁকির কথা বিবেচনা করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে কাতার এয়ারওয়েজের এক বিবৃতিতে জানানো হয় আগামী ৫ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে কোন যাত্রী ইতালি যেতে পারবে না।
কাতার এয়ারওয়েজ বলছে, বাংলাদেশ থেকে ইতালির গন্তব্যে সব ফ্লাইট ও যাত্রী নিষিদ্ধ করা হয়েছে।
৮ই জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
এর আগে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীর শরীরের করোনাভাইরাস পাওয়ার পর এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে যাওয়া ফ্লাইট বাতিল করেছিল ইতালি। এখন সেটা তিন মাস বাড়ানো হলো।
এ সপ্তাহেই ১২৫ জন বাংলাদেশি বিমানে করে ইতালির বিমান বন্দরে পৌঁছালে তাদেরকে নামতে দেওয়া হয়নি।
তাদেরকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমান বাংলাদেশে ফিরে আসছে।
মহামারির শুরুর দিকে ইতালিতে বসবাসকারী বেশ কিছু বাংলাদেশে ফিরে যান। ইতালির পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় তাদের অনেকে এখন নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছিলেন।
রোলার কোস্টারে চিৎকার করতে মানা করেছে জাপানের থিম পার্ক
রোলার কোস্টারে চড়ার সময় মুখ বন্ধ রাখা অনেকের জন্যেই খুব কঠিন। এই রাইডে ওঠার পর এটি এমনভাবে উপড়ে নিচে উঠা-নামা করতে থাকে যে বেশিরভাগ লোকই এসময় ভয়ে চিৎকার করেন।
কিন্তু জাপানের একটি থিম পার্ক এসময় আরোহীদের মুখ বন্ধ করে রাখতে বলেছে।
করোনাভাইরাস লকডাউন তুলে নেওয়ার পর রাজধানী টোকিওর কাছে ফুজি-কিউ হাইল্যান্ড থিম পার্কটি গত মাসে খুলে দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মুখ থেকে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র জ্বলীয় কণা বা ড্রপলেট বের হতে না পারে সেজন্যে আরোহীদের এসময় চিৎকার করতে নিষেধ করা হয়েছে।
তারা বলছে, “প্রয়োজন হলে বুকের ভেতরে চিৎকার করুন।”
ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যু, খারাপ হচ্ছে তেহরানের পরিস্থিতি
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে ২২১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ফেব্রুয়ারি মাসে মহামারি শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এতো মানুষের মৃত্যু হলো।
সরকারি হিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩০৫। আর মোট আক্রান্ত দুই লাখ ৫০ হাজারেরও বেশি।
সংক্রমণ বেশি হওয়ায় ইরানের ৩১টি প্রদেশের নয়টিকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানসহ আরো দশটি প্রদেশ ইয়েলো জোন হিসেবে চিহ্নিত।
“তেহরানের পরিস্থিতি খুব নাজুক,” বলেছেন আলিরেজা জালি, যিনি তেহরানে ভাইরাস মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান। “গত ১০ দিন ধরে তেহরানে সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।”
সরকার এপ্রিল মাসে ব্যবসা বাণিজ্য খুলে দেওয়ার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল দেশটির অর্থনীতিকে চাঙ্গা করা যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে।
মি. জালি বলছেন ভাইরাস মোকাবেলায় তেহরানে আবারও বিধি-নিষেধ আরোপ করতে হতে পারে।
আটক এমপি শহিদ কুয়েতের নাগরিক নন
মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আটক বাংলাদেশি এমপি মোহাম্মদ শহিদ ইসলাম কুয়েতের নাগরিক নন বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উপসাগরীয় এই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বাংলাদেশি কুয়েতের নাগরিকত্ব পেয়েছেন বলে সোশাল মিডিয়াতে যেসব কথা বলা হচ্ছে তা সঠিক নয়।
লক্ষীপুরের একটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল নামেই বেশি পরিচিত।
মি. ইসলামের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের একদিন পরেই কুয়েত সরকারের পক্ষ থেকে একথা জানানো হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের একটি আইনে তিনি সেখানে বসবাস করছেন এবং একাধিক মামলায় গ্রেফতার হয়ে পাবলিক প্রসিকিউশনের হেফাজতে রয়েছেন।
দুর্নীতির অভিযোগে বাংলাদেশি এই এমপির গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা হচ্ছে।
এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, মি. ইসলাম কুয়েতের নাগরিকত্ব নিয়ে থাকলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এবিষয়ে বাংলাদেশ সরকার খোঁজ খবর নিচ্ছে।
শহিদ ইসলাম ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। পরে তার স্ত্রীও সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন।
কুয়েতে পাচার হওয়া কয়েকজন বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে জুন মাসের শুরুতে মি. ইসলামকে গ্রেফতার করাহয়।
মি. ইসলামের কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করেছে কুয়েত কর্তৃপক্ষ। বাংলাদেশেও তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে স্কুল খুলতে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসে করোনাভাইরাসের কারণে স্কুল খুলতে অস্বীকৃতি জানালে সেসব স্কুলকে অর্থ দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বুধবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, স্কুলগুলো চালু করা “পরিবার ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ।”
তিনি অভিযোগ করেন যে ডেমোক্র্যাটরা রাজনৈতিক কারণে স্কুল বন্ধ রাখতে চায়।
আলাদা একটি টুইটে তিনি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষ সিডিসির করোনাভাইরাস গাইডলাইনের সমালোচনা করে বলেন, “এগুলো অবাস্তব।”
এই টুইটের কয়েক ঘণ্টা পরেই হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয় যে সিডিসি নতুন একটি গাইডলাইন প্রকাশ করবে।
শিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন।
জাতীয় শিক্ষা সমিতির প্রেসিডেন্ট লিলি এসকেলসেন গার্সিয়া সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প গত ৪৮ ঘণ্টায় যা কিছু বলেছেন সেগুলোর কোনটাই নিরাপদ ও দায়িত্বশীল বক্তব্য নয়।”
যুক্তরাষ্ট্রের আইন অনুসারে প্রেসিডেন্ট এককভাবে স্কুলকে দেওয়া কেন্দ্রীয় অর্থ সাহায্য বাতিল করতে পারেন না।
বেশিরভাগ অর্থ আসেই রাজ্য সরকারের কাছ থেকে। কেন্দ্রীয়ভাবে দেওয়া হয় বাড়তি কিছু সাহায্য।
আজ রাতে বাংলাদেশ ফিরছেন ইতালি ফেরত ১২৫ জন
ইতালি ফিরিয়ে দেয়ার পর বাংলাদেশে ফেরত আসছে ১২৫ জন বাংলাদেশি। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটে পৌছানোর কথা রয়েছে। বর্তমানে কাতারে রয়েছে এই বাংলাদেশিরা।
ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ১২৫ জন বাংলাদেশীকে কোয়ারেন্টিনে নেয়ার বিষয়ে তাদের কাছে কোন ধরণের নির্দেশনা আসেনি। কোন নির্দেশনা আসলে তা মেনে চলা হবে বলে জানান বিমানবন্দর পরিচালক তৌহিদ উল আহসান।
ব্রেকিং, শাহেদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা
রিজেন্ট হাসপাতালের মালিক মো: শাহেদ যাতে বিদেশ যেতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
র্যাবের এক উর্ধ্বতন বিবিসি বাংলাকে এটা নিশ্চিত করেন।
বিবিসি বাংলার ওয়েবসাইটে বিস্তারিত প্রতিবেদন থাকছে রিজেন্ট হাসপাতাল সম্পর্কিত ঘটনা নিয়ে।
ব্রেকিং, বাংলাদেশে করোনাভাইরাস আপডেট, ৯ই জুলাই, ২০২০
বাংলাদেশে আরো ৩৩০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এই পরিমাণ রোগী শনাক্ত করতে পরীক্ষা হয়েছে সাড়ে ১৫ হাজারের কিছু বেশি।
বাংলাদেশে এখন পৌনে দুই লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে আরো ৪১ জন মারা গেছেন, এনিয়ে মোট মৃতের সংখ্যা ২২৩৮।
৩৭০৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪৪ জন।
পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, কঠোর লকডাউন শুরু
ভারতে পশ্চিমবঙ্গের যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে গেছে সেসব এলাকায় রাজ্য সরকার কঠোর লকডাউন বাস্তবায়নের কাজ শুরু করেছে।
কলকাতা থেকে আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানিয়েছেন, এসব এলাকায় অফিস, দোকানপাট, কল-কারখানা, ব্যবসা বাণিজ্য, পরিবহন চলাচলসহ সবকিছু বন্ধ থাকবে। তার মধ্যে রয়েছে কলকাতা শহরের বেশ কিছু এলাকাও।
বাংলাদেশ সীমান্তের সাথে লাগোয়া ভারতীয় এই রজ্যে নয় কোটি মানুষের বাস।
আজ বৃহস্পতিবার সকাল থেকে এই লকডাউন শুরু হয়ে চলবে এক সপ্তাহ।
এই রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট ২৪,৮২৩ জনকে শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৮৬ জন। একদিনের হিসেবে এটাই সর্বোচ্চ।
এই সময়ে মারা গেছে ২৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ৮২৭।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সেলফ আইসোলেশনে
একজন করোনাভাইরাস রোগীর সাথে সংস্পর্শে আসার কারণে নিজেকে আলাদা করে রাখছেন ইসরালের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ।
দেশটিতে সংক্রমণ আগের তুলনায় বাড়ছে।
ভাইরাসের চেয়ে ক্ষুধায় বেশি মানুষ মারা যেতে পারে: অক্সফ্যাম
বিশ্বে প্রতিদিন ১২ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে খাবার না পেয়ে।
যা করোনাভাইরাসের চেয়ে বেশি মৃত্যু বয়ে আনবে বলে আশঙ্কা প্রকাশ করছে অক্সফ্যাম।
এই দাতব্য সংস্থাটি বলছে, এখানে চাকরি হারানো, খাবার উৎপাদন কমে যাওয়া এবং পরিবহনে বাধা নেতিবাচক ভূমিকা নিয়ে আসবে।
খাবার না পেয়ে মারা যেতে পারে মানুষ এমন দশটি দেশ ঘোষণা করেছে অক্সফ্যাম: ইয়েমেন, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকান সাহেল, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান এবং হাইতি।
টোকিওতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ
জাপানের প্রধান শহর টোকিওতে আরো ২২৪ জন নতুন রোগী পাওয়া গেছে। এর আগে ১৭ই এপ্রিল ২০৬ জন রোগী পাওয়া গিয়েছিল।
গত সাত দিন ধরে দৈনিক সংক্রমণ বাড়ছে। কর্তৃপক্ষ বলছে এটা জরুরি অবস্থা ঘোষণা করার মতো নয়।
জাপানে জরুরী অবস্থা ঘোষণা হয়েছিল। পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় জাপানে সংক্রমণ ও মৃত্যু কম হয়েছে।
টেক্সাসে মহামারির বিরতির পর প্রথম মৃত্যুদন্ড
৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর হয়েছে টেক্সাসে।
পাঁচ মাস পর কারো মৃত্যুদন্ড কার্যকর হলো আমেরিকার এই রাজ্যে।
বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এই ব্যক্তির।
১৯৯৩ সালে ৮২ বছর বয়সী এক ব্যক্তির হত্যার সাথে জড়িত থাকার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
২৯শে এপ্রিল তার মৃত্যুদন্ড কার্যকর হওয়ার কথা ছিল।
আইসোলেশনে থাকলে যে সাতটি কাজ করবেন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, বাংলাদেশে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে আইসোলেশনের রয়েছেন ১৬ হাজার ৮৫৬ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৯২জন। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারি শুরুর পর থেকে প্রতিদিনই এতে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি আইসোলেশনে যাওয়ার সংখ্যাও বাড়ছে।
কারণ কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলেও টেস্ট করার আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না যে ওই ব্যক্তি আসলেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা। আবার যারা টেস্ট করার পর পজিটিভ বলে শনাক্ত হন তাদেরও আইসোলেশনে থাকতে হয়। যাতে করে তার কাছ থেকে পরিবারের অন্য কেউ বা অপরিচিত কারো মধ্যেও সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
কোভিড টেস্টে নেগেটিভ না পর্যন্ত আইসোলেশনেই থাকতে হয় লক্ষণ ও উপসর্গ থাকা রোগীদের।
গত ২৬শে জুন থেকে আইসোলেশনে রয়েছেন আতিয়া আনোয়ার। করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসার কারণে টেস্ট করিয়েছেন তিনি। ফলে তারও টেস্টের ফল পজিটিভ এসেছে। তবে হালকা কাশি ছাড়া তার মধ্যে আর কোন উপসর্গ নেই।
এদিকে জ্বর, কাশি, শরীর ব্যথা আর মাথা ব্যথা ভুগেছেন বিপ্লব সিদ্দিকী। তবে কোভিড টেস্ট করাননি তিনি।
টেক্সাসে মহামারির বিরতির পর প্রথম মৃত্যুদন্ড
৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর হয়েছে টেক্সাসে।
পাঁচ মাস পর কারো মৃত্যুদন্ড কার্যকর হলো আমেরিকার এই রাজ্যে।
বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এই ব্যক্তির।
১৯৯৩ সালে ৮২ বছর বয়সী এক ব্যক্তির হত্যার সাথে জড়িত থাকার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
২৯শে এপ্রিল তার মৃত্যুদন্ড কার্যকর হওয়ার কথা ছিল।
করোনাভাইরাস মহামারির পরবর্তী হটস্পট কি ভারত
ভারতে করোনাভাইরাস সংক্রমণের শুরুটা ছিল ধীরগতির। কিন্তু ছয় মাস পরে এটা রাশিয়াকে অতিক্রম করে বিশ্বে তিন নম্বর সবচেয়ে বেশি সংক্রমিত দেশ।
বিশ্বে জনসংখ্যার দিক থেকে ভারত দুই নম্বরে।
তবে দেশটিতে জনসংখ্যার তুলনায় টেস্টের সংখ্যা কম, যে কারণে শনাক্তের যে সংখ্যা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
আজকের তারিখ পর্যন্ত ৭ লাখ ৬৭ হাজার ২৯৬ জন শনাক্ত হয়েছে দেশটিতে।
ভাইরাসটি বহন করছেন ২ লাখ ৬৯ হাজার ৭৮৯ জন।
সুস্থ হয়ে গেছেন ৪ লাখ ৭৬ হাজার ৩৭৮ জন।
মারা গেছেন ২১ হাজার ১২৯ জন।
তবে দেশটিতে প্রতি বিশ দিনে মোট সংক্রমণের যে সংখ্যা সেটা দ্বিগুণ হচ্ছে। ১৩ই মার্চ থেকে এখন পর্যন্ত ১ কোটির বেশি টেস্ট করে ফেলেছে ভারত।
কিন্তু এই ১ কোটির মধ্যে অর্ধেকই জুন মাসের এক তারিখের পরে।
তবে এই দেশটিতে মৃত্যুহার অনেক কম।
ভারতে বিভিন্ন রাজ্যে সংখ্যা বিভিন্ন রকম।
ব্রেকিং, ভারতে আবারো ২৪ হাজার ছাড়িয়েছে একদিনে সংক্রমণ
ক্রিকেট ফেরার প্রথম দিনের ছবি