যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা বাতিলের কারণ
যেসব আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের প্রতিষ্ঠান যদি অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয় তবে সেসব ছাত্রদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ।
হাজারো বিদেশী ছাত্রদের ওপর এর প্রভাব পড়তে যাচ্ছে।
কিছু বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অনলাইন ক্লাসের দিকে ঝুঁকে যাওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।
হার্ভার্ডে সব ক্লাস হবে অনলাইনে। এমনকি যারা ক্যাম্পাসে থাকেন তাদেরও। এ কারণে তাদের যুক্তরাষ্ট্রে থাকাটা এখন আর প্রয়োজনীয় কিছু নয়।