হংকং-এর ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব ব্রিটেনের

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

মিজানুর রহমান খান

  1. ব্রেকিং, তেহরানে একটি হাসপাতালে বিস্ফোরণ, ১৯ মৃত

    তেহরানে একটি হাসপাতালে বিস্ফোরণ, ১৯ মৃত

    ছবির উৎস, gett

    ছবির ক্যাপশান, তেহরানে একটি হাসপাতালে বিস্ফোরণ, ১৯ মৃত

    ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। যেখানে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মারা গেছেন ১৯ জন।

    সিনা আতার ক্লিনিকে আহত হয়েছেন অনেকে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।

    ইরানের রাষ্ট্রীয় সংস্থা বলছে একটি গ্যাস লিক হয়ে এই ঘটনা ঘটেছে।

    টেলিভিশনে দেখা গেছে ধোয়ার আস্তরনে ছেয়ে গেছে আকাশ।

  2. ব্রিটেনে স্থানীয় সরকারের কাছে দ্রুত তথ্য দেয়ার দাবি

    চিকিৎসকরা বলছেন, সরকারের উচিৎ দ্রুততম সময়ে স্থানীয় সরকারের কাছে তথ্য পাঠানো যাতে তারা আরো তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।

    লেস্টারে কর্তৃপক্ষের কাছে যথাসময়ে তথ্য না জানানোর একটা অভিযোগ উঠেছে এবং ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে এটা দ্রুত পাঠালে যথাযথ ব্যবস্থা নেয়ার সম্ভাবনা থাকে।

    এর আগে সরকার দাবি করে স্থানীয় সংস্থাগুলোর সাথে একই তালে কাজ করছে তারা।

  3. তরুণরা অন্যদের সংক্রমণের ঝুঁকিতে ফেলছে

    ক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, দেশটিতে তরুণ প্রজন্মের আক্রান্ত হওয়ার হার বাড়ছে। সেখানে ফ্লোরিডা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া ও টেক্সাস সহ আরও কিছু অঙ্গরাজ্যে তরুণদের বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

    অপেক্ষাকৃত কম বয়সীদের বেশি হারে আক্রান্ত হওয়াকে এখন বিশ্বব্যাপী বিশেষ উদ্বেগের সাথে দেখা হচ্ছে।

    তরুণ প্রজন্ম 'সেকেন্ড ওয়েভ' অর্থাৎ সংক্রমণ কমে আসার পর আবার ঊর্ধ্বগতিতে সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী হতে পারেন কিনা সেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

    বাংলাদেশেও অপেক্ষাকৃত কম বয়সীরাই করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।

    সরকারি সংস্থা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর তথ্যমতে, বাংলাদেশে করোনাভাইরাসে এপর্যন্ত শনাক্ত ব্যক্তির ৫০ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছর।

    তরুণরা অন্যদের সংক্রমণের ঝুঁকিতে ফেলছে

    ছবির উৎস, Getty Images

  4. শুভ সকাল।

    বিবিসি নিউজ বাংলার নিয়মিত কোভিড-১৯ সংক্রান্ত লাইভ পাতায় আপনাদের স্বাগতম।যুক্তরাষ্ট্রের প্রধান করোনাভাইরাস উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেছেন যুক্তরাষ্ট্রে দিনে এক লাখের বেশি রোগী শনাক্ত হতে পারে।

    অর্থাৎ করোনাভাইরাস এখনই চলে যাচ্ছে না।

    ইংল্যান্ডে স্থানীয় সরকারগুলো কেন্দ্রে আহ্বান জানিয়েছে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য আরো দ্রুত তাদের কাছে দিতে যাতে স্থানীয় সংক্রমণ রোধে ব্যবস্থা নেয়া যায়।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসের কারণে কোনো র‍্যালী বা সভা করবেন না।

    ওদিকে বাংলাদেশে সংক্রমণ এক লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে গতকালই।