আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশের সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে 'সরিয়ে দেবার' দাবি

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. নতুন ভাইরাস সম্পর্কে যা জানা যাচ্ছে

    বিশেষজ্ঞরা যেসব ভাইরাসকে আশঙ্কাজনক মনে করছেন তার মধ্যে একটি ফ্লু জাতীয় রোগ ঘটাতে পারে। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই এটার খোঁজ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা।

    ২০০৯ সালে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছিল বিশ্বে। মেক্সিকো থেকে শুরু হয় এটি, তবে এর ভয়াবহতা অনুমানের চেয়ে কম ছিল।

    এর একটা বড় কারণ এটি এমন একটি ভাইরাস যা আগেও মানুষের দেহে এসেছিল এবং মানুষের দেহে একটা ইম্যুনিটি তৈরি হয়ে গেছে।

    তবে সেই ভাইরাস দমনে একটি ফ্লু ভ্যাকসিনও ব্যবহার করা হচ্ছে।

    ২০০৯ সালের এই ফ্লু ভাইরাসের সাথে চীনের নতুন ভাইরাসের সাদৃশ্য আছে, তবে কিছু পরিবর্তনও আছে।

    যদিও এটি এখনো বড় কোনো ঝুঁকি হিসেবে আবির্ভাব হয়নি, তবু এটা নিয়ে কাজ করা প্রফেসর কিন-চৌ চ্যাং এবং তার সতীর্থরা বলছেন একটা নজর রাখা জরুরি।

  2. চীনেই ‘মহামারি ঘটাতে সক্ষম’ এমন নতুন ভাইরাসের আবির্ভাব

    চীনের বিজ্ঞানীরা নতুন একটি ভাইরাসের খোঁজ পেয়েছেন। যার দ্বারা ফ্লু জাতীয় রোগ হয় এবং যা মহামারি আকার ধারণ করার সক্ষমতা রাখে।

    এটা শুয়োর থেকে এসেছে এবং এটার মানবদেহে সংক্রমণ করার সক্ষমতা আছে।

    গবেষকরা বলছে এটাও করোনাভাইরাসের মতো নিজেদের পরিবর্তন করতে পারে এবং মানবদেহে সংক্রমণ হতে পারে। এটা বৈশ্বিক মহামারিও ঘটাতে পারে।

    যদিও এটা তাৎক্ষণিক কোনো সমস্যা নয়। তবু একটা কড়া নজরদারিতে রাখা হচ্ছে যাতে মানুষের মধ্যে না ছড়ায়।

  3. বাংলাদেশে আসল চিত্র কি পাওয়া যাচ্ছে?

    ধানমণ্ডির বাসিন্দা শফিকুল ইসলামের জ্বর আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা দেয়ার পর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন।

    ১৪ দিন পরে তিনি আবার নমুনা পরীক্ষা করানোর পর নেগেটিভ রিপোর্ট আসে।

    আরও নিশ্চিত হতে সাতদিন পরে তিনি আরেকবার টেস্ট করার কথা ভাবছেন।

    বাংলাদেশে এখন প্রতিদিন যে ১৭ হাজার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে, মি. ইসলামের মতো অনেকেই সেই তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত হচ্ছেন।

    আবার কাঁঠাল বাগানের বাসিন্দা বেবি আক্তার জ্বর, কাশি হওয়ার পরেও কোন টেস্ট করান নি। গৃহকর্মী বেবি আক্তার কয়েকদিন বাসায় শুয়ে থাকার পর শরীর একটু সুস্থ হতেই আবার কাজ করা শুরু করেছেন।

    লক্ষণ থাকার পরেও বেবি আক্তারের মতো অনেকেই করোনাভাইরাসের পরীক্ষার বাইরে থেকে যাচ্ছেন।

    প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে প্রতিদিন করোনাভাইরাসের যে ১৭ হাজার পরীক্ষার কথা বলা হচ্ছে, তাতে প্রকৃত আক্রান্তদের চিত্র কতটা ফুটে উঠছে?

  4. যুক্তরাজ্যের লেস্টারে নতুন করে স্থানীয় লকডাউন

    যুক্তরাজ্য সরকার লেস্টারে নতুন করে একটা স্থানীয় লকডাউন জারি করেছে।

    স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ইস্ট মিডল্যান্ড শহর ও এর আশেপাশের এলাকায় আরো কড়াভাবে দৈনন্দ্যিন জীবন তদারকি করা হবে।

    আজ থেকে সব অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে।

    বৃহস্পতিবার থেকে পরবর্তী টার্ম পর্যন্ত আর খুলবে না স্কুল।

    লেস্টার থেকে বা লেস্টারে আগতদের অপ্রয়োজনীয় কাজে যাওয়া আসা বন্ধ রাখতে বলা হয়েছে।

    আগামী শনিবার থেকে ইংল্যান্ডজুড়ে যে লকডাউন খোলার পরিকল্পনা নেয়া হয়েছে সেটা লেস্টারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

  5. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বিবিসি বাংলার এই পাতায় আপনি দিনভর পাবেন করোনাভাইরাস নিয়ে নানা খবর।

    যা ঘটছে:

    কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি চিকিৎসায় সুস্থ হওয়ার পর তার আর টেস্ট করার দরকার হবে না-এমন গাইডলাইন চূড়ান্ত করে স্বাস্থ্য বিভাগকে দিয়েছেন আইইডিসিআরের গবেষকরা। নতুন এই গাইডলাইন শিগগিরই কার্যকর হবে বলে আশা করছেন তারা।

    বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪,০১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। আর এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪১,৮০১ জনে।গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৭৮৩ জন।

    বিশ্বে মোট রোগী ১ কোটি ২ লাখ ৭৫ হাজারের বেশি।

    মৃতের সংখ্যা পাঁচ লাখ চার হাজারের বেশি।