বাংলাদেশ ক্রিকেট
দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাস থেকে সেরে ওঠার খবর
অস্বীকার করেছেন।
তিনি বলেছেন, আক্রান্ত
হওয়ার পর তিনি এখনও দ্বিতীয়বার টেস্ট করান নি।
মাশরাফী তার
ফেসবুক পাতায় লিখেছেন, “বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়।”
“এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।”
মাশরাফী আরো লিখেছেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং বাসায় থেকেই প্রয়োজনীয়
চিকিৎসা নিচ্ছেন। তার বড় কোনো শারীরিক সমস্যা নেই।
“সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।”