করোনাভাইরাসে সারা বিশ্বে প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. এখানেই শেষ করছি আজকের লাইভ অনুষ্ঠান।

    কাল বাংলাদেশ সময় সকাল থেকে আবারও করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

    এতোক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

    করোনাভাইরাসের বিষয়ে অন্যান্য প্রতিবেদন পড়তে এবং ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।

  2. করোনাভাইরাসে সারা বিশ্বে প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু

    coronavirus death

    ছবির উৎস, Reuters

    চীনের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তির পর গত ছয় মাসে সারা বিশ্বে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

    এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটিরও বেশি মানুষ।

    এর মধ্যে ৪০ লাখ আমেরিকায় এবং ২৬ লাখ ইউরোপে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মে মাসের মাঝামাঝি সময়ের পর সারা বিশ্বে এর সংক্রমণের হার দ্রুত বেড়ে যায়। আর এখন সেটা বাড়ছে ব্রাজিল, মেক্সিকো ও চিলিতে।

    আফ্রিকা ও দক্ষিণ এশিয়াতেও প্রচুর সংক্রমণ হচ্ছে ও প্রাণহানি ঘটছে।

    ভারতেই আক্রান্ত হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ।

    বিস্তারিত জানতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন:

  3. করোনাভাইরাস: মাদ্রিদে এই প্রথম একদিনে কারো মৃত্যু হয়নি

    এবার একটি সুখবর। এসেছে স্পেন থেকে।

    ইউরোপের দেশগুলোর মধ্যে এই দেশটি একসময় করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল।

    কর্মকর্তারা বলছেন, শনিবার রাজধানী মাদ্রিদে করোনাভাইরাসে একজনেরও মৃত্য হয়নি।

    মহামারি শুরু হওয়ার পর এই প্রথম সেখানে কারো মৃত্যু ছাড়া একটি দিন পার হলো।

    স্পেনে করোনাভাইরাসে ২৮,০০০ মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ।

  4. চীনে নতুন সংক্রমণের জন্যে ‘দায়ী’ খাবারের একটি বাজার

    china corona

    ছবির উৎস, Getty Images

    চীনে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর সেটি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ রাজধানী বেইজিং- এর কাছে কঠোর লকডাউন জারি করেছে।

    হেবেই প্রদেশে এনশিন কাউন্টির পাঁচ লাখের মতো মানুষকে বলা হয়েছে ঘরে থাকতে।

    সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, সর্বশেষ এই সংক্রমণের জন্যে বেইজিং-এ একটি খাবারের বাজার দায়ী।

    কর্মকর্তারা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ব্যাপক হারে পরীক্ষা চালানো হচ্ছে।

    তারা বলছেন, যতো লোককে পরীক্ষা করা প্রয়োজন তাদের সবাইকে পরীক্ষা করা হয়ে গেছে।

    বেইজিং-এ দ্বিতীয় দফায় এই সংক্রমণ শুরু হয় ১১ই জুন। এর পর থেকে ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

  5. ট্রাম্পের সমাবেশে ‘সরিয়ে নেওয়া হয়’ সামাজিক দূরত্বের স্টিকার

    যুক্তরাষ্ট্রে ওকলাহোমা রাজ্যের টাসলায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী সমাবেশের আগে সামাজিক দূরত্ব বজায় রাখার স্টিকার খুলে নেওয়া হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে।

    সমাবেশে উপস্থিত লোকজন যাতে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখে এবিষয়ে সতর্ক করে দেওয়ার জন্য এসব স্টিকার লাগানো হয়েছিল।

    পত্রিকাটি একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে কর্মীরা আসনগুলোতে লাগানো স্টিকার তুলে ফেলছেন।

    করোনাভাইরাস লকডাউনের মধ্যেই ২০শে জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    যারা সমাবেশে অংশ নিয়েছিলেন তাদেরকে একটি কাগজে সই করতে হয়েছিল যেখানে বলা হয়েছিল যে অসুস্থ হলে তারা এই সমাবেশের আয়োজনকারীদের দায়ী করবেন না।

    ১৯,০০০ আসনের একটি স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এবং যতো লোক উপস্থিত হবেন বলে ধারণা করা হয়েছিল তার চেয়েও অনেক কম লোক সেদিন সেখানে হাজির হয়েছিল।

  6. ইরানে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে

    Irani people

    ছবির উৎস, APF

    ইরানে আগামী রবিবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।

    মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এই দেশটিতেই করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে।

    রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন যেসব ঘরের ভেতরে লোকজনের সমাগম ঘটে সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।

    তবে নিয়ম ভঙ্গ করলে কী ব্যবস্থা নেওয়া হবে সেবিষয়ে তিনি কিছু বলেন নি।

    উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শপিং মল এবং সরকারি অফিস যেসব এলাকায় সেখানে কেউ মাস্ক না পরলে তাকে কোনো সেবা দেওয়া হবে না।

    ইরানে কমপক্ষে ২২২,৬৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১০,৫০৮ জনের।

  7. আমি কোভিড-১৯ নেগেটিভ এটি সত্য নয়: মাশরাফী

    mashrafee

    ছবির উৎস, Mashrafe Bin Mortaza/Facebook

    বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাস থেকে সেরে ওঠার খবর অস্বীকার করেছেন।

    তিনি বলেছেন, আক্রান্ত হওয়ার পর তিনি এখনও দ্বিতীয়বার টেস্ট করান নি।

    মাশরাফী তার ফেসবুক পাতায় লিখেছেন, “বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়।”

    “এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।”

    মাশরাফী আরো লিখেছেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। তার বড় কোনো শারীরিক সমস্যা নেই।

    “সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।”

  8. যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

    texas business closing

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, টেক্সাসে পুনরায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।

    গত চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংখ্যক লোক আক্রান্ত হয়েছেন ফ্লোরিডা ও টেক্সাসে।

    দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যবসা বাণিজ্য পুনরায় খুলে দেওয়ার পর সেখানে সংক্রমণ বেড়ে গেছে।

    ফ্লোরিডায় শনিবার আক্রান্ত হয়েছে ৯,৫০০ জন, শুক্রবারের তুলনায় ৫০০ জন বেশি।

    এর পরপরই কর্তৃপক্ষ সেখানে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে।

    সংক্রমণ বেড়ে যাওয়ায় আরেকটি রাজ্য টেক্সাসেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

  9. শ্রীলঙ্কায় লকডাউন কারফিউ প্রত্যাহার

    শ্রীলঙ্কায় টেস্টিং

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শ্রীলঙ্কায় প্রচুর টেস্ট করা হচ্ছে।

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শ্রীলঙ্কায় গত মার্চ মাসে জারি করা লকডাউন সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।

    দেশটিতে দিনের বেলায় যে কারফিউ জারি করা হয়েছিল সেটা ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মধ্যরাতের আগে চার ঘণ্টার কঠোর বিধি-নিষেধও তুলে নেওয়া হয়েছে।

    স্বাস্থ্য কর্মকর্তারা বর্তমান পরিস্থিতিতে লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

    কঠোর লকডাউন এবং প্রচুর পরীক্ষার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় করোনাভাইরাসে মৃত্যুর হার কম।

  10. সিগারেটের লাইটার বিনিময় থেকে অস্ট্রেলিয়ায় সংক্রমণ

    ভিক্টোরিয়ায় একটি নতুন সংক্রমণ শুরু হয়েছে। যা সিগারেটের লাইটার বিনিময় থেকে শুরু হয়েছে বলে ধারণা পাওয়া গেছে।

    একটি হোটেলের স্টাফরা এই সিগারেটের লাইটার নিজেদের মধ্যে বিনিময় করেন।

    রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন সংক্রমণ হয়েছে একটি হোটেল থেকে। যেখানে সামাজিক দূরত্ব ছিল ঠিক কিন্তু একটি লাইটার তারা সবাই ব্যবহার করেন।

    রবিবারই ভিক্টোরিয়ায় নতুন করে ৪৯ জন রোগী পাওয়া গেছে, যা গত ২ মাসে সর্বোচ্চ।

    ভিক্টোরিয়া

    ছবির উৎস, Getty Images

  11. ব্রেকিং, বাংলাদেশের কোভিড-১৯ আপডেট: মৃত্যু

    ৪৩ জন নতুন মারা গেছেন, এনিয়ে মোট মৃতের সংখ্যা ১৭৩৮ জন।

    বাংলাদেশে মোট শনাক্তের তুলনায় মৃতের হার ১.২৬%।

    বয়স ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান:

    ২১ থেকে ৩০- ২

    ৩১ থেকে ৪০- ১

    ৪১ থেকে ৫০- ৭

    ৫১ থেকে ৬০- ১৩

    ৬১ থেকে ৭০- ১২

    ৭১ থেকে ৮০- ৭

    ৮১ এর বেশি ১ জন।

    ঢাকায় ২১, চট্টগ্রাম ৩, খুলনায় ৩, রাজশাহীতে ২, সিলেটে ৩, রংপুরে ১, বরিশাল ২, ময়মনসিংহ বিভাগে ১ জন।

    হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে মারা গেছেন ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন।

  12. ব্রেকিং, বাংলাদেশে কোভিড-১৯ আপডেট: সুস্থ

    ১৮০৯ জন নতুন করে সুস্থ হয়েছেন।

    ৫৫ হাজার ৭২৭ জন মোট সুস্থ হয়েছেন।

    বাংলাদেশে শনাক্ত তুলনায় সুস্থতার হার ৪০.৪৪%।

  13. ব্রেকিং, বাংলাদেশের কোভিড-১৯ আপডেট, টেস্ট ও শনাক্ত

    বাংলাদেশে মোট ১৮০৯৯টি পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছেন ৩৮০৯ জন।

    প্রতি ১০০ জন পরীক্ষা করে শেষ আপডেট অনুযায়ী ২১.০৫% রোগী পাওয়া গেছে।

    বাংলাদেশে এপর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭।

  14. ছুটি কাটাতে বুকিং দেয়ার হিড়িক ইউরোপে

    ৬ই জুলাই থেকে ব্রিটেনে দেশ চাড়তে পারবেন ব্রিটিশ নাগরিকরা। এই ঘোষণা আসার সাথে সাথে ছুটি কাটাতে মরিয়া সবাই ছুটেছেন নানা হলিডে ওয়েবসাইটে।

    মূল গন্তব্য গ্রিস অথবা স্পেন।

    গত সপ্তাহের তুলনায় ৮০% বেড়েছে বুকিং দেয়ার সংখ্যা।

  15. ইংল্যান্ডের পথে রওনা হলো পাকিস্তান ক্রিকেট দল

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  16. টেস্ট কোন দেশে আসলে কেমন হচ্ছে

    যুক্তরাষ্ট্রে টেস্ট করা হয়েছে এখন পর্যন্ত ৩ কোটি ২ লাখ মানুষের।

    প্রতি ১০ লাখে প্রায় ১ লাখ মানুষের টেস্ট করা হয়েছে দেশটিতে।

    ব্রাজিলে প্রায় ১০ ভাগের এক ভাগ টেস্ট করা হয়েছে। প্রতি ১০ লাখে ১৩ হাজার ৭৬৬ জনকে টেস্ট করা হয়েছে।

    তবে এদিক থেকে এগিয়ে আছে রাশিয়া। প্রতি দশ লাখে টেস্ট করা হয়েছে ১ লাখ ২৮ হাজারের বেশি। যুক্তরাজ্যও প্রতি দশ লাখে ১ লাখ ৩০ হাজারের বেশি টেস্ট করেছে।

    ভারতে যদিও ৮২ লাখের বেশি টেস্ট করা হয়েছে, তবুও দেশটিতে প্রতি দশ লাখে টেস্টের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি।

    প্রথম যে ১৭টি দেশ আছে সংক্রমণের দিক থেকে, তাদের মধ্যে বাংলাদেশ ১৭ নম্বরে এবং এই ১৭ টি দেশের মধ্যে প্রতি দশ লাখে সবচেয়ে কম টেস্ট হয়েছে বাংলাদেশেই।

    ভারতে যদিও ৮২ লাখের বেশি টেস্ট করা হয়েছে, তবুও দেশটিতে প্রতি দশ লাখে টেস্টের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতে যদিও ৮২ লাখের বেশি টেস্ট করা হয়েছে, তবুও দেশটিতে প্রতি দশ লাখে টেস্টের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি।
  17. ২ মাসের লকডাউনের পরেও ভাইরাস ঠেকাতে দিল্লি কেন ব্যর্থ

    দিল্লিতে ৭৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। ভারতের সবচেয়ে বড় হটস্পট বলা হচ্ছে এই শহরটিকে।

    ২ মাসেরও বেশি সময় ধরে চলা জাতীয় লকডাউনকে যথাযথ কাজে লাগাতে পারেনি দিল্লি, বলছেন বিবিসির অপর্না আলুরি।

    কনট্যাক্ট ট্র্যাসিংয়ের অভাব, অতিমাত্রায় আমলাতন্ত্রের প্রভাব এবং প্রাইভেট স্বাস্থ্যসেবা খাতগুলোর সাথে সরকারি সমন্বয়ের অভাবকে বড় কারণ হিসেবে দেখাচ্ছেন তিনি।

    ছোট ছোট ভারতীয় শহরগুলো করোনাভাইরাস ঠেকাতে বড় ভূমিকা পালন করেছে বলে জানা গেছে।

  18. ভারতে এখন পর্যন্ত ৮২ লাখ টেস্ট করা হয়েছে, ২৭ শে জুন ভারতে ২ লাখ ৩১ হাজারের বেশি টেস্ট করা হয়েছে

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  19. ব্রেকিং, বিশ্বে কোভিড-১৯ রোগী শনাক্ত এক কোটির কাছে

    যুক্তরাষ্ট্রে ২৫ লাখ, ব্রাজিলে ১৩ লাখ, রাশিয়ায় ৬ লাখ, ভারতে ৫ লাখ ৩০ হাজারের মতো রোগী পাওয়া গেছে।

    পেরু, চিলি- ইতোমধ্যে স্পেন ইতালির মতো কোভিড-১৯ বিপর্যস্ত দেশগুলোকে ছাড়িয়ে গেছে।

    পাকিস্তানে মোট শনাক্ত দুই লাখ ছাড়িয়ে গেছে।

  20. ব্রেকিং, ভারতে আরো ২০ হাজারের মতো রোগী পাওয়া গেছে

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post