ইউরোপে করোনাভাইরাসের 'পুনরুত্থানে'‌ বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্ন

করোনাভাইরাস নিয়ে দিনভর যত তথ্য, বিশ্লেষণ, বিশেষজ্ঞদের অনুমান ও পর্যালোচনা, পরিসংখ্যান সব পাবেন বিবিসি বাংলার এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. ব্রাজিলে একদিনে ৪২ হাজারের বেশি রোগী শনাক্ত

    ব্রাজিলে এটি দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

    এর আগে একবার ৫৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল তবে সেটা ছিল আগের হিসেব মিলিয়ে, তাই এবারের হিসেবটাই বেশি ভয়াবহ।

    আরো ১১৮৫ জন মানুষ মারা গেছেন ব্রাজিলে।

    এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩৮৩০ জন।

  2. হজের আনুষ্ঠানিকতা কমানোর জন্য সৌদি আরবকে ধন্যবাদ: হু

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  3. দিল্লিতে রোগীর বাড়তি চাপ, আইসোলেশন সেন্টার বানানো হচ্ছে

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  4. ভারতে আবারো সংক্রমণে উর্ধ্বগতি

    ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৪ লাখ ৭৩ হাজার ১০৫। নতুন শনাক্ত হয়েছে প্রায় ১৭ হাজার।

    যার মধ্যে ভাইরাস বহন করছেন ১ লাখ ৮৬ হাজার ৫১৪ জন।

    সুস্থ হয়ে গেছেন ২ লাখ ৭১ হাজারের মতো মানুষ।মারা গেছেন ১৪ হাজার ৮৯৪ জন।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  5. যুক্তরাষ্ট্রে আবারো রাজ্যভিত্তিক লকডাউন

    নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট এই তিনটি রাজ্যে নতুন কোয়ারেন্টিন চালু করা হয়েছে।

    যেসব রাজ্যে বাড়ছে সংক্রমণ, সেখান থেকে এই তিনটি রাজ্যে ঢোকার পর ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

    দক্ষিণ ও পশ্চিমের কিছু জায়গায় সংক্রমণ বাড়ছে ক্রমশ।

    নিউজার্সির নিল মার্ফি বলেন, এই তিনটি রাজ্যে লোকে প্রায় নরক থেকে ফিরেছে তারা আর সে অবস্থায় যেতে চায় না।

    এরই মাঝে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একটি অনুমান বলছে অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮০ হাজার লোক মারা যেতে পারে।

    আমেরিকানরা যদি ৯৫ শতাংশ মাস্ক পরে তবে মৃতের সংখ্যা হতে পারে ১ লাখ ৪৬ হাজার।

    যুক্তরাষ্ট্রে ২৩ লাখের মতো রোগী পাওয়া গেছে এবং ১ লাখ ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

    যেসব রাজ্য কোয়ারেন্টিনের অধীনে পড়বে- আলাবামা, আরকানসাস, আরিজোনা, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, টেক্সাস, ওয়াশিংটন এবং উটাহ।

    যুক্তরাষ্ট্রে আবারো রাজ্যভিত্তিক লকডাউন
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রে আবারো রাজ্যভিত্তিক লকডাউন
  6. কান্টাস এয়ারলাইন্সে ৬ হাজার কর্মী ছাটাই হবে

    করোনাভাইরাসের এই মহামারির কারণে অস্ট্রেলিয়ার বেশ পরিচিত একটি এয়ারলাইন্স কান্টাস থেকে ৬ হাজারের মতো লোক ছাটাই করা হবে।

    প্রায় পাঁচ ভাগের এক ভাগ লোকের চাকরি যাচ্ছে।

    বৈশ্বিক বিমান চলাচল কমে যাওয়াতে কোম্পানির আয় কমেছে।

    অস্ট্রেলিয়ার সরকার বলছে আগামী বছর পর্যন্ত দেশটির সীমান্ত বন্ধ থাকার সম্ভাবনাই বেশি।

    কান্টাস এয়ারলাইন্সে ৬ হাজার কর্মী ছাটাই হবে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কান্টাস এয়ারলাইন্সে ৬ হাজার কর্মী ছাটাই হবে
  7. শুভ সকাল।

    বিবিসি নিউজ বাংলার কোভিড-১৯ নিয়ে লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্তের সংখ্যা ক্রমশ এক কোটির দিকে আগাচ্ছে। মৃতের সংখ্যা এখন ৪ লাখ ৮২ হাজার।