নিউ ইয়র্ক, নিউ জার্সি ও
কানেকটিকাট এই তিনটি রাজ্যে নতুন কোয়ারেন্টিন চালু করা হয়েছে।
যেসব রাজ্যে বাড়ছে
সংক্রমণ, সেখান থেকে এই তিনটি রাজ্যে ঢোকার পর ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকতে বলা
হয়েছে।
দক্ষিণ ও পশ্চিমের কিছু
জায়গায় সংক্রমণ বাড়ছে ক্রমশ।
নিউজার্সির নিল মার্ফি
বলেন, এই তিনটি রাজ্যে লোকে প্রায় নরক থেকে ফিরেছে তারা আর সে অবস্থায় যেতে চায়
না।
এরই মাঝে ইউনিভার্সিটি অফ
ওয়াশিংটনের একটি অনুমান বলছে অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮০ হাজার লোক মারা
যেতে পারে।
আমেরিকানরা যদি ৯৫ শতাংশ
মাস্ক পরে তবে মৃতের সংখ্যা হতে পারে ১ লাখ ৪৬ হাজার।
যুক্তরাষ্ট্রে ২৩ লাখের
মতো রোগী পাওয়া গেছে এবং ১ লাখ ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
যেসব রাজ্য কোয়ারেন্টিনের
অধীনে পড়বে- আলাবামা, আরকানসাস, আরিজোনা, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, সাউথ
ক্যারোলিনা, টেক্সাস, ওয়াশিংটন এবং উটাহ।