ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন বাড়লো ৩১শে জুলাই পর্যন্ত

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. ভারতে প্রায় ১৬ হাজারের মতো কোভিড-১৯ রোগী শনাক্ত

    Skip X post, 1
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post, 1

    ভারতে মোট রোগী শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের ওপর।

    ভাইরাস বহন করছেন ১ লাখ ৮৩ হাজারের মতো রোগী।

    সুস্থ হয়ে গেছেন ২ লাখ ৫৮ হাজারের মতো রোগী।

    ১৪৪৭৬ জন মারা গেছেন এখন পর্যন্ত।

    Skip X post, 2
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post, 2

  2. মঙ্গোলিয়ায় সংক্রমণের মধ্যে নির্বাচন আয়োজন

    মঙ্গোলিয়ায় সংক্রমণের মধ্যে নির্বাচন আয়োজন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মঙ্গোলিয়ায় সংক্রমণের মধ্যে নির্বাচন আয়োজন

    মঙ্গোলিয়ায় একটি নতুন পার্লামেন্টে তৈরির জন্য নির্বাচন শুরু হয়েছে।

    দক্ষিণ কোরিয়ার পর এই প্রথম কোনো দেশে নির্বাচন আয়োজিত হলো এই করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর।

    এই দেশে নানা ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে ভোটারদের নিরাপদে রাখতে, তাপমাত্রা মাপা হচ্ছে, জীবানুনাশক ছিটানো হয়েছে, ফেলে দেয়া যায় এমন গ্লাভসও দেয়া হয়েছে।

    দুটি প্রধান রাজনৈতিক দল কোনো গনজমায়েত করতে পারেনি।

  3. মালদ্বীপে পর্যটন চালু হচ্ছে দ্রুত

    মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম সোলিহ ঘোষণা দিয়েছেন ১৫ই জুলাই থেকে দেশটিতে চালু হবে পর্যটন।

    আন্তর্জাতিক পর্যটকরাও আসতে পারবে।

    বিদেশীদের জন্য কোনো ভাইরাস টেস্টের প্রয়োজন নেই।

    মালদ্বীপের আয়ের একটা বড় উৎস এই পর্যটন।

    মালদ্বীপের জনসংখ্যা ৩ লাখ ৩০ হাজারের মতো যার মধ্যে ২২ শত রোগী পাওয়া গেছে এখন পর্যন্ত।

    মালদ্বীপে পর্যটন চালু হচ্ছে দ্রুত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মালদ্বীপে পর্যটন চালু হচ্ছে দ্রুত
  4. মানুষের দেহে অক্সফোর্ডে তৈরি ভ্যাকসিনের ট্রায়াল শুরু

    দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মানুষের দেহে কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে।

    এই ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি।

    দক্ষিণ আফ্রিকায় ২ হাজার মানুষ এর সাথে জড়িয়ে থাকবে। এই মহামারি সামলাতে এটাই প্রথম ও সবচেয়ে উন্নত ভ্যাকসিন।

    জোহানেসবার্গে প্রথম ডোজ এই সপ্তাহে দেয়া হবে।

    দক্ষিণ আফ্রিকাকে বেছে নেয়া হয়েছে কারণ কোভিড-১৯ সংক্রমণ এখানে দ্রুতই বাড়ছে।

    একই টেস্ট যুক্তরাজ্যেও হয়েছে কিন্তু সেখানে সংক্রমণ কমতির দিকে।

    মানুষের দেহে অক্সফোর্ডে তৈরি ভ্যাকসিনের ট্রায়াল শুরু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মানুষের দেহে অক্সফোর্ডে তৈরি ভ্যাকসিনের ট্রায়াল শুরু
  5. ১ মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

    অস্ট্রেলিয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে।

    ভিক্টোরিয়ায় একজন বয়স্ক মানুষ নতুন করে মারা গেছেন।

    মেলবোর্নে একটি সংক্রমণ শুরু হয়েছে।

  6. পাকিস্তানের যে দশজন ক্রিকেটার করোনাভাইরাস পজিটিভ

    ফখর জামান

    ইমরান খান

    কাশিফ ভাট্টি

    মোহাম্মদ হাফিজ

    মোহাম্মদ হাসনাইন

    মোহাম্মদ রিজওয়ান

    ওয়াহাব রিয়াজ

    এই সাতজন নতুন করে পজিটিভ।

    এর আগে হায়দার আলি, হারিস রউফ ও শাবাদ খান আক্রান্ত হন কোভিড-১৯ এ।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  7. মাস্ক না পরে রাস্তায় বের হলে কেমন শাস্তি

    মনে করুন আপনি রাস্তায় বের হলেন হাটঁতে কিন্তু মুখে মাস্ক নেই।

    এমন একটা সময়ে এটা অস্বাভাবিক মনে হতেই পারে।

    সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে।

    কোনো ব্যক্তি এই আইন না মানলে সংক্রমণ আইন–২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    মাস্ক না পরে বাইরে চলাচল করলে ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা যাবে।

    স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ ৬ মে একটি নির্দেশনার কথা বলেছে।

  8. যে দশটি জেলায় রেড জোন সেখানে সংক্রমণ কত?

    মুন্সীগঞ্জ ১৭৭৬

    মাদারীপুর ৬০৮

    বগুড়া ২৩৩০

    কুমিল্লা২৬২৮

    হবিগঞ্জ ২৭৬

    নারায়ণগঞ্জ ৪৭০০

    মৌলভীবাজার ২৬৫

    চুয়াডাঙ্গা১৮০

    যশোর ৩৪৮

    চট্টগ্রাম ৬৪৮০

  9. যুক্তরাজ্যকে দ্বিতীয় ধাক্কার জন্য সতর্ক করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা

    যুক্তরাজ্য কি করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কার জন্য তৈরি?

    আরো মৃত্যু ঠেকাতে ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি খোলা চিঠি দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই চিঠি মূলত ব্রিটিশ মন্ত্রীদের উদ্দেশ্যে।

    বরিস জনসন ইংল্যান্ডে লকডাউন শিথিল করার পরপরই এই চিঠি প্রকাশ হয়।

    ইংল্যান্ডে চৌঠা জুলাই থেকে হোটেল-রেস্তোরা, পানশালা, সিনেমা হল, চুলকাটার দোকান খোলা যাবে।

    প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ঐ দিন থেকে সামাজিক দূরত্ব দুই মিটার থেকে কমিয়ে ‘এক মিটার-প্লাস‘করা হবে।

    চৌঠা জুলাই থেকে একটি পরিবার অন্য একটি পরিবারে বেড়াতে যেতে পারবে, এবং রাত্রি যাপন করতে পারবে।

    বিয়ের অনুষ্ঠান করা যাবে, তবে ৩০ জনের বেশি অতিথির সমাবেশ করা যাবেনা। মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে প্রার্থনা করা যাবে।

    তবে স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রাদেশিক সরকার জানিয়ে দিয়েছে তারা দুই-মিটার দূরত্বের নিয়ম শিথিল করবে না।

    ইংল্যান্ডে চৌঠা জুলাই থেকে হোটেল-রেস্তোরা, পানশালা, সিনেমা হল, চুলকাটার দোকান খোলা যাবে

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, ইংল্যান্ডে চৌঠা জুলাই থেকে হোটেল-রেস্তোরা, পানশালা, সিনেমা হল, চুলকাটার দোকান খোলা যাবে
  10. ‘উদ্বেগজনক হারে’ সংক্রমণ বৃদ্ধি আমেরিকায়- ফাউচি

    আমেরিকার সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেন পরের কিছুদিন কোথাও কোথাও নতুন সংক্রমণ পাওয়া যেতে পারে।

    কিছু রাজ্যে সংক্রমণের হার উর্ধ্বমুখী।

    তবে তিনি এটাও বলেন ডোনাল্ড ট্রাম্প কখনোই টেস্ট কমাতে নির্দেশ দেননি।

    ওকলাহোমায় একটি র‍্যালিতে ডোনাল্ড ট্রাম্প বলেন টেস্ট কম হলে আনুষ্ঠানিক সংক্রমণের হার স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে। এরপর থেকে এই কথার সমালোচনা শুরু হয়। তবে হোয়াইট হাউজ থেকে ঘোষণা আসে এই বাক্য মজার ছলে বলেছেন মি. ট্রাম্প।

    আমেরিকার সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফউচি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আমেরিকার সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফউচি
  11. নোভাক জকোভিচ কোভিড আক্রান্ত হওয়ার জন্য ‘দু:খিত’

    ১৮ই জুন একটি প্রতিযোগিতায় আয়োজন করেন যার নাম আদ্রিয়া ট্যুর কম্পিটিশন।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ১৮ই জুন একটি প্রতিযোগিতায় আয়োজন করেন যার নাম আদ্রিয়া ট্যুর কম্পিটিশন

    কোভিড-১৯ এ পজিটিভ হওয়ার পর দু:খ প্রকাশ করেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ।

    তিনি এখন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

    তিনি ১৮ই জুন একটি প্রতিযোগিতায় আয়োজন করেন যার নাম আদ্রিয়া ট্যুর কম্পিটিশন।

    এখানে খেলার পর আরো তিনজন টেনিস খেলোয়াড়ের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কথা জানা যায়।

    তারা হলেন, গ্রিগর দিমিত্রভ, বর্না সোরিচ, ভিক্টর ট্রয়িস্কি।

    টুইটারে একটি বার্তা দেন জকোভিচ যেখানে তিনি বলেন, এটা খুব তাড়াহুড়ো করে ফেলা হয়েছে। এই টুর্নামেন্টের কারণে যে ক্ষতি হলো তাতে তিনি দু:খিত।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  12. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস নিয়ে লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বিশ্বব্যাপী ক্রমশ এক কোটির দিকে আগাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্তের সংখ্যা।

    মৃত্যুর সংখ্যাও ৫ লাখের দিকে আগাচ্ছে।

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৪১২ জন। মারা গেছেন৪৩ জন।

    এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৪৫ জনে।

    মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।

    তবে বাংলাদেশে টেস্ট কিট ও পরীক্ষাগারের সংকট দেখা দিচ্ছে।