দিল্লিতে পাকিস্তান দূতাবাসের স্টাফ অর্ধেক করার নির্দেশ ভারতের

ভারত ইসলামাবাদে তাদের হাই-কমিশনের স্টাফের সংখ্যা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, একইসাথে দিল্লিতে পাকিস্তানের হাই-কমিশনের স্টাফ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and শাকিল আনোয়ার

  1. বাংলাদেশে পুলিশ মারা গেছেন ৩২ জন

    আজ আরো একটি মৃত্যুর খবর পাওয়া গেছে ডিএমপি থেকে। নিহতের নাম রফিকুল ইসলাম, বয়স ৫৬ বছর।

    তিনি নারায়ণগঞ্জের একজন কনস্টেবল, কর্মরত অবস্থায় আক্রান্ত হন।এ নিয়ে বাংলাদেশে মোট পুলিশ সদস্য মারা গেছেন ৩২ জন।

    ঢাকায় একটি হাসপাতালে মারা যান তিনি।

  2. বেইজিংয়ে আরো ১৩ জন রোগী পাওয়া গেছে

    সম্প্রতি চীনের এই শহরটিতে ২৪৯জন রোগী পাওয়া গেছে।

    এর আগে টানা ৫৭ দিনে কোনো রোগী পাওয়া যায়নি শহরটিতে।

    অন্তত আশেপাশের ২৭টি এলাকার সাথে যোগাযোগ বন্ধ হয়েছে।

    চীনজুড়ে ২২ জন নতুন রোগী পাওয়া গেছে।

    বেইজিংয়ে আরো ১৩ জন রোগী পাওয়া গেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বেইজিংয়ে আরো ১৩ জন রোগী পাওয়া গেছে
  3. এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো হলো যেভাবে

    বিশ্বের অনেক জায়গা আছে যেখানে সামাজিক দূরত্ব একটা বিলাসিতা মাত্র। যেমন মুম্বাইয়ের একটি বস্তি, যেখানে ৬ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বাস করে।

    মাত্র ২.৫ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ধারাভি বস্তি।

    ১০০ বর্গফুটের মধ্যে যেখানে ৮ থেকে ১০ জন লোক বাস করেন।

    এটি এশিয়ার সবচেয়ে বড় বস্তি।

    কিন্তু অবাক করা বিষয় এই জায়গাটিতে খুব বেশি করোনাভাইরাস সংক্রমণ হয়নি।

    এই জায়গাটিতে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, তাপমাত্রা মাপা হচ্ছে এবং যাদের কাজ নেই তাদের খাবার দেয়া হচ্ছে।

    নগর কর্তৃপক্ষ নিয়মিত টেস্ট ও ট্র্যাক করে একটা বড় অংশকে আইসোলেশনে রেখেছে।

    মুম্বাইয়ের ধারাভি বস্তিতে সন্ধ্যা নামছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মুম্বাইয়ের ধারাভি বস্তিতে সন্ধ্যা নামছে
    নিয়মিত স্ক্রিনিং ও পরীক্ষা করা হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নিয়মিত স্ক্রিনিং ও পরীক্ষা করা হচ্ছে
    নিয়মিত স্ক্রিনিং ও পরীক্ষা করা হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এই বস্তিতে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ স্ক্রিনিংয়ের আওতায়
  4. কাপড়ের মাস্ক যেভাবে পরবেন

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  5. দক্ষিণ কোরিয়ায় আরো ৪৬ জন রোগী পাওয়া গেছে

    দক্ষিণ কোরিয়ায় আরো ৪৬ জন রোগী পাওয়া গেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ কোরিয়ায় আরো ৪৬ জন রোগী পাওয়া গেছে

    ৩০ জন বাইরে থেকে এসেছেন এবং বাকিগুলো স্থানীয় সংক্রমণ।

    এপ্রিল মাসেই দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণ কমতে থাকে।

    এরপর এই সম্প্রতি কিছু কিছু করে বাড়ছে সংক্রমণ। প্রতিদিন ৩৫ থেকে ৫০ জন রোগী পাওয়া গেছে গেল মাসে।

    তবে আন্তর্জাতিকভাবে করোনাভাইরাস সংক্রমণের তুলনায় এই দেশটিতে অনেক কম মানুষ আক্রান্ত হয়েছে।

  6. যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও ভিসা স্থগিত

    ২০২০ সালের শেষ পর্যন্ত বিদেশীদের জন্য গ্রিন কার্ড ও ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

    ডোনাল্ড ট্রাম্প নিজেই এটা নিশ্চিত করেছেন।

    হোয়াইট হাউজ থেকে বলা হচ্ছে আমেরিকানদের জন্য এটা বাড়তি একটা চাকরির বাজার উন্মুক্ত করবে।

    সমালোচকরা বলছে মহামারিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র অভিবাসী আইন কঠিন করে তুলছে।

    প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের ভিসা ও গ্রীন কার্ড স্থগিত হয়েছে।

    ৫ লাখ ২৫ হাজার চাকুরিতে এর প্রভাব থাকবে।

    যুক্তরাষ্ট্রে গ্রীন কার্ড ও ভিসা স্থগিত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রে গ্রীন কার্ড ও ভিসা স্থগিত
  7. জাপানে পহেলা জুলাই খুলছে ডিজনি

    জাপানে পহেলা জুলাই খুলছে ডিজনি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জাপানে পহেলা জুলাই খুলছে ডিজনি

    চার মাসের মতো বন্ধ ছিল ডিজনিল্যান্ড ও ডিজনিসি।

    সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সীমিত সংখ্যায় মানুষের প্রবেশাধিকার দিয়ে খোলা হবে। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

  8. চীনে যে ডাক্তার সতর্ক করে বিপদে পড়েছিলেন

    চীনের একজন চিকিৎসক আগেই সতর্ক করেছিলেন চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    যে কারণে তাকে হুমকি পেতে হয়েছে চীনা সরকার থেকে।

    উহানের একটি হাসপাতালের চোখের ডাক্তার মি: লি।

    তিনি তার সহকর্মীদের বলেন ২০০৩ সালের সার্স ভাইরাসের মতো একটি ভাইরাস দেখেছেন তিনি।

    এরপর পুলিশ তাকে তলব করে গুজব ছড়ানোর অভিযোগে।

    কিন্তু অনেকের কাছেই লি একজন নায়ক।

    উহানের একটি হাসপাতালের চোখের ডাক্তার মি: লি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উহানের একটি হাসপাতালের চোখের ডাক্তার মি: লি
  9. সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে যোগ দিতে পারবেন না

    সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশিরা ছাড়া অন্য কেউ এবার হজ পালন করতে পারবেন না। করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য দেশটির কর্তৃপক্ষ এবার এই সিদ্ধান্ত নিয়েছে।

    সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক ঘোষণায় বলা হয়েছে, দেশটিতে বসবাসরত খুবই সীমিত সংখ্যক মানুষ এবার হজ পালনের সুবিধা পাবেন।

    প্রতি বছর হজ মৌসুমে আনুমানিক প্রায় কুড়ি লাখ মানুষ হজ পালন করেন।

    এর আগে আশংকা করা হয়েছিল, করোনাভাইরাস মহামারির কারণে এবার হজ বাতিল করতে পারে দেশটির কর্তৃপক্ষ।

    মুসলমানদের জন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের সীমিত সংখ্যক মানুষ নিয়ে এবারের হজে অংশ নিতে পারবেন।

    একমাত্র এভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বলে কর্তৃপক্ষ বলছে।

  10. অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাক্কার আশঙ্কা

    ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাক্কা লেগেছে।

    ১৭ জন নতুন রোগী পাওয়া গেছে ভিক্টোরিয়ায়।

    বড় পারিবারিক জমায়েতে স্থানীয় সংক্রমণের আভাস পাওয়া গেছে।

    মেলবোর্নে ছয়টি ভিন্ন হটস্পট নির্ধারণ করা হয়েছে এবং টেস্টিং বাড়ানো হয়েছে।

  11. চীনের সাথে চুক্তি বহাল- ডোনাল্ড ট্রাম্প

    হোয়াইট হাউজের এক উপদেষ্টা চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে মন্তব্য করে বসেন যে দুই দেশের মধ্যে যে চুক্তি ছিল সেটা শেষ।

    কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি টুইটের মধ্য দিয়ে নিশ্চিত করেছেন চুক্তি বহাল আছে।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  12. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের কোভিড-১৯ আপডেটে আপনাকে স্বাগতম।

    বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত ছাড়িয়েছে ৯০ লাখ।

    মারা গেছেন ৪ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

    সৌদি আরবের বাইরের কেউ এবার হজ করতে পারবে না।