আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মহামারি মোকাবেলায় বিশ্ব নেতৃত্বের অভাব: হু

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. বাংলাদেশে শেষ তিন সপ্তাহে শনাক্ত হয়েছে ৬২ হাজার রোগী

    বাংলাদেশে গতকালের হিসেব অনুযায়ী নতুন করে আরো ৩৫৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মারা গেছে ৩৯ জন।

    এ নিয়ে বাংলাদেশে মোট ১ লাখ ১২ হাজার ৩০৬ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো।

    বাংলাদেশে ১০০ রোগী শনাক্ত হয়েছে ৬ই এপ্রিল।

    ১৪ই এপ্রিল ছাড়িয়েছে ১ হাজার।

    ১০ হাজার ছাড়িয়েছে তেসরা মে।

    ৫০ হাজার ছাড়িয়েছে পহেলা জুন।

    ১ লাখ ছাড়িয়েছে ১৮ই জুন।

  2. টেস্ট বাড়ছে একই সাথে বাড়ছে শনাক্ত

    বিশ্বে কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা নয় মিলিয়নের দিকে আগাচ্ছে।

    ১ মিলিয়ন বা ১০ লাখ হয়েছিল দোসরা এপ্রিল, ১১ সপ্তাহ পর ৮ মিলিয়ন পার করেছে।

  3. বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

    যদি মনে করে থাকেন করোনাভাইরাস সংক্রমণ কমতির দিকে আছে তবে আপনি ভুল।

    গত ২৪ ঘণ্টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ১ লাখ ৮৩ হাজার মানুষের মধ্যে নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী এটাই একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ।

    বিশ্বজুড়ে ৮৯ লাখের বেশি করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। যার মধ্যে ২২ লাখ আমেরিকায়। দেশটিতে ১ লাখ ২০ হাজার মানুষ মারা গেছে।

  4. ব্রাজিলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন

    করোনাভাইরাসের উঠতি সংখ্যা ব্রাজিলে দমাতে পারেনি আন্দোলন।

    জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে আন্দোলন চলছে দেশটিতে।

    হাজারো মানুষ জড়ো হয়ে রাস্তায় নেমেছে।

    এই সরকার বিরোধী আন্দোলনের মূল দাবি জেইর বলসেনারোর অভিশংসন।

    জেইর বলসেনারোর বড় ছেলে গ্রেফতার হয়েছে দুর্নীতির অভিযোগে।

  5. ব্রাজিলে ৫০ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা

    যুক্তরাষ্ট্রের পর প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যুর সংখ্যার দিক থেকে ৫০ হাজার ছাড়িয়ে গেল ব্রাজিল।

    ব্রাজিলে ১০ লাখ শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগেই।বিশেষজ্ঞরা বলছে ব্রাজিলে এখনো সর্বোচ্চ সংক্রমণ বা পিক আসেনি।

  6. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের কোভিড-১৯ নিয়ে লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বাংলাদেশে ১ লাখ ১২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত। যদিও ৪০ শতাংশ রোগী সুস্থ হয়ে গেছেন বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বিশ্বে ৮৯ লাখের বেশি রোগী পাওয়া গেছে।

    মারা গেছেন ৪ লাখ ৬৭ হাজার লোক।