রাশিয়ায় করোনাভাইরাসে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. পেরু নিয়ে সর্বশেষ

    লাতিন আমেরিকার পেরুতে ৩০শে জুন পর্যন্ত লকডাউন থাকবে বলা হয়েছে

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, লাতিন আমেরিকার পেরুতে ৩০শে জুন পর্যন্ত লকডাউন থাকবে বলা হয়েছে

    পেরুতে মোট রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯০৮ জন।

    দেশটিতে মারা গেছেন ৭২৫৭ জন।

    ব্রাজিলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ হাজার।

    লাতিন আমেরিকার পেরুতে ৩০শে জুন পর্যন্ত লকডাউন থাকবে বলা হয়েছে।

    তবে দৈনিক সংক্রমণ এখন নিচের দিকে নামছে। সর্বশেষ আপডেট অনুযায়ী ৩৭০০ মানুষ শনাক্ত হয়েছে যা মে মাসের তুলনায় অর্ধেক।

  2. দক্ষিণ আমেরিকা এখন করোনাভাইরাসের উপকেন্দ্র

    পেরুতে এখন ইতালির চেয়ে বেশি রোগী, দেশটিতে ২ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে সংক্রমণ।

    লাতিন আমেরিকাই এখন করোনাভাইরাসের উপকেন্দ্র। যদিও কিছু দেশে কড়াকড়ি কমিয়ে আনা হয়েছে কিন্তু বৈশ্বিক মহামারি শেষ হতে দেরি আছে।

    দক্ষিণ আমেরিকায় এখন চল্লিশ লাখের বেশি রোগী আছে। মারা গেছে ২ লাখের মতো। জার্মানিতে হাজারো মানুষকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

  3. বিশ্বে মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে, কিন্তু কত?

    বিশ্বব্যাপী এখন মারা গেছে ৪ লাখ ৪০ হাজারের মতো মানুষ। কিন্তু এটাই সঠিক সংখ্যা নয়।

    অন্তত আরো ১ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে যেটা লিপিবদ্ধ হয়নি।

    অন্তত ২৭টি দেশের তথ্য যাচাই করে দেখা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে এই মহামারিতে সেসব দেশে মৃত্যুর সংখ্যা এবং হার বেশি।

    বিশ্বব্যাপী নানা দেশের সরকার যে তথ্য দিচ্ছে তার চেয়ে আসল মৃত্যুর সংখ্যা অনেক বেশি।

    যুক্তরাজ্যে অন্য বছরের তুলনায় একই সময়ে ৪৩ শতাংশ বেশি মানুষ মারা গেছে। ৬৪ হাজার ৫০০ মানুষ বেশি মারা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে।

    স্পেনে ৫০ শতাংশ মানুষ বেশি মারা গেছে। প্রায় ৪২ হাজার ৯০০ মানুষ বেশি মারা গেছে। এই পরিসংখ্যান দোসরা মার্চ থেকে ১৭ই মে পর্যন্ত।

    একই সময়ে কোভিড-১৯ সংক্রান্ত রোগে আনুষ্ঠানিক মৃতের সংখ্যা ২৭,৭০৯ জন।

  4. ভারতের কর্ণটকে আজ মাস্ক দিবস

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  5. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বাংলাদেশে এক লাখের কাছাকাছি কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্তের কথা।

    বিশ্বব্যাপী ৮৩ লাখ লোকের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

    ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে দ্রুত সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে।