বিশ্বব্যাপী এখন মারা
গেছে ৪ লাখ ৪০ হাজারের মতো মানুষ। কিন্তু এটাই সঠিক সংখ্যা নয়।
অন্তত আরো ১ লাখ ৩০ হাজার
মানুষ মারা গেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে যেটা লিপিবদ্ধ হয়নি।
অন্তত ২৭টি দেশের তথ্য
যাচাই করে দেখা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে এই মহামারিতে সেসব দেশে মৃত্যুর সংখ্যা
এবং হার বেশি।
বিশ্বব্যাপী নানা দেশের
সরকার যে তথ্য দিচ্ছে তার চেয়ে আসল মৃত্যুর সংখ্যা অনেক বেশি।
যুক্তরাজ্যে অন্য বছরের
তুলনায় একই সময়ে ৪৩ শতাংশ বেশি মানুষ মারা গেছে। ৬৪ হাজার ৫০০ মানুষ বেশি মারা
গেছে স্বাভাবিক সময়ের চেয়ে।
স্পেনে ৫০ শতাংশ মানুষ
বেশি মারা গেছে। প্রায় ৪২ হাজার ৯০০ মানুষ বেশি মারা গেছে। এই পরিসংখ্যান দোসরা
মার্চ থেকে ১৭ই মে পর্যন্ত।
একই সময়ে কোভিড-১৯
সংক্রান্ত রোগে আনুষ্ঠানিক মৃতের সংখ্যা ২৭,৭০৯ জন।