সুইডেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়ালো

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. পুতিনকে সুরক্ষিত রাখতে জীবানুনাশক টানেল

    পুতিনকে সুরক্ষিত রাখতে জীবানুনাশক টানেল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পুতিনকে সুরক্ষিত রাখতে জীবানুনাশক টানেল

    একটি বিশেষ জীবানুনাশক টানেল প্রস্তুত করা হয়েছে রাশিয়ার প্রেসিডন্টে ভ্লাদিমির পুতিনকে সুরক্ষিত রাখার জন্য।

    রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নিউজ বলছে, নোভো ওগারইয়োভো পুতিনের সরকারি দপ্তর যেখানে দর্শর্ণাথীরা তার সাথে সাক্ষাৎ করতে আসেন। যে কেউ তার এই দপ্তরে ঢোকার সময় এই জীবানুনাশকের মধ্য দিয়ে যাবেন।

    তাদের জামা কাপড় এবং যেটুকু শরীরের অংশ বাইরে থাকে সেটাও জীবানুনাশক দিয়ে পরিষ্কার করা হবে।

    রাশিয়ায় এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে।

  2. কী কী আছে কানাডার এই এমার্জেন্সি রেসপন্স বেনিফিটে

    কানাডা মূলত এমার্জেন্সি রেসপন্স বেনিফিট নামের এই প্রোগ্রামের আওতায় এনেছে তাদরে যারা অন্তত ১৫ বছরের বেশি বয়সী এবং কানাডায় থাকেন।

    যারা কোভিড-১৯ এর কারণে কাজ করতে পারছেন না তারা এই সুবিধা পাচ্ছেন।

    যারা চার সপ্তাহের মধ্যে ১ হাজার কানাডিয়ান ডলার আয় করেন নি তারা এই সুবিধা পাচ্ছেন।

    অক্টোবর মাসের তিন তারিখ পর্যন্ত এই সুবিধা পাবেন তারা।

    এর অধীনে শিক্ষার্থী থেকে ব্যবসায়ী সবাই আছেন।অ

    মার্চের ১৮ তারিখ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৮২ বিলিয়ন ডলারের এই সাহায্য পরিকল্পনা ঘোষণা করেন।

    শিশুদের জন্য ৩০০ ডলার করে ঘোষণা করা হয়েছে।

    ব্যবসায়ীরা ৪০ হাজার কানাডিয়ান ডলার করে ঋণ নিতে পারবে।

    শিক্ষার্থীরা মাসে পবেন ১২৫০ কানাডিয়ান ডলার।

  3. কানাডায় আপদকালীন সহায়তার সময়সীমা বাড়ানো হয়েছে

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  4. আপনি কী করছেন?

  5. ডেক্সামেথাসোন আগে ব্যবহার করা হলে আরো জীবন বাঁচতো

    এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ঠেকাতে পাওয়া একমাত্র ঔষধ ডেক্সামেথাসোন যদি আগে ব্যবহার করা হতো ইংল্যান্ডে অন্তত ৫ হাজার রোগী বাঁচানো যেত বলছেন গবেষকরা।ডেক্সামেথাসোন এমন একটি ঔষধ যার দাম কম এবং সংকটে থাকা রোগীদের বাঁচাতে এটা দারুণভাবে কাজ করেছে।

    বিশেষত ভেন্টিলেটরে থাকা যেসব রোগীদের ওপর এই ঔষধ দেয়া হয়েছে তাদের মৃত্যুর আশঙ্কা তিন ভাগের এক ভাগ কমিয়ে এনেছে এটা। অক্সিজেনে থাকা রোগীদের ক্ষেত্রে এটা পাঁচ ভাগের এক ভাগ।

  6. ব্রেকিং, ভারতে একদিনে মারা গেছে ২ হাজার মানুষ

    ভারতে একদিনে ২ হাজার ৩ জন মানুষ মারা গেছে।

    যদিও দেশটিতে শনাক্তের মধ্যে চলমান রোগীর তুলনায় সুস্থ হয়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি।

    কিন্তু এর আগে এক হাজার বা এর চেয়ে বেশি লোক মারা যায়নি।

    এমনকি ১৬ই জুন পাওয়া তথ্য অনুযায়ী ভারতে মৃতের সংখ্যা ছিল ৩৮০ জন।

    কিন্তু ১৭ই জুন একদিনে মৃতের সংখ্যা পাওয়া গেছে ২ হাজার ৩ জন। ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯ শত ৩ জন।

    ভারতে এখন পর্যন্ত মোট রোগী পাওয়া গেছে ৩ লাখ ৫৪ হাজার।

  7. টানা আটবার জার্মান লিগ চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ

    লকডাউনের পর সবার আগে মাঠে ফিরেছে জার্মান ফুটবল।

    এবারে চ্যাম্পিয়নও নিষ্পত্তি হয়ে গেল এই লিগের।

    ২০১৩ সাল থেকে ২০২০ টানা অষ্টম মৌসুম চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  8. আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

    ফুটবল

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, ইংলিশ প্রিমিয়ার লিগ আজ শুরু হচ্ছে

    ১০০ দিন ধরে মাঠে কোনো ইংলিশ ফুটবল হয়নি। আজ শুরু হচ্ছে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যে ম্যাচ দিয়ে।

    আরো ৯২টি ম্যাচ বাকি।

    ৪০ দিনের মধ্যে লিগের ৯২ ম্যাচ শেষ করা হবে।

    ২৬শে জুলাই শেষ হবে লিগ।

    প্রতিটি ম্যাচই হবে দর্শক ছাড়া। প্রথম ১২ ম্যাচে কোনো ফুটবলারের পেছনে নাম থাকবে না, ইংরেজি হরফে লেখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।

    প্রিমিয়ার লিগ শুরুর আগে ফুটবলার ও স্টাফদের ৮৬৮৭ জনকে টেস্ট করা হয় এবং তার মধ্যে ১৬ জন পজিটিভ আসে।

    লিভারপুল এখন এক নম্বরে আছে ২৫ পয়েন্টে এগিয়ে থেকে।

    কী কী নতুন থাকছে?

    • খালি স্টেডিয়ামে হবে খেলা। তবে ৩০০ জনকে মাঠে ঢুকতে দেয়া হবে যারা ক্লাব ও খেলার সাথে জড়িত।
    • স্টেডিয়াম তিন ভাগে ভাগ করা হয়েছে। রেড জোনে আছে মাঠ, এরপর স্ট্যান্ড এরপর স্ট্যান্ডের আশেপাশের জায়গা।
    • প্রতি দল ৫ জনকে বদলি করতে পারবে।
    • খেলোয়াররা হাত মেলাবেন না।
  9. চীনে আবারো সংক্রমণ, বেইজিং লকডাউনে

    বেইজিংয়ে বাড়ছে নতুন রোগী শনাক্তের সংখ্যা।

    লাখ লাখ মানুষ নতুন করে একটা কড়াকড়ির মধ্যে পড়েছে।

    বুধবার পাওয়া গেছে ৩১জন নতুন রোগী, গত এক সপ্তাহে ১৩৭ জন রোগী পাওয়া গেছে।

    এই সংক্রমণের আগে ৫৭ দিন চীনে কোনো স্থানী সংক্রমণ হয়নি।

    জিনফান্ডি নামের একটি খাবারের মার্কেট থেকে এই সংক্রমণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বেইজিংয়ে বাড়ছে নতুন রোগী শনাক্তের সংখ্যা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বেইজিংয়ে বাড়ছে নতুন রোগী শনাক্তের সংখ্যা
  10. ইংল্যান্ডের এনএইচএসের কর্মীদের সপ্তাহে দুইবার টেস্ট করা দরকার

    ব্রিটেনের এক শীর্ষ চিকিৎসক বলছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের সপ্তাহে দুইবার টেস্ট করা প্রয়োজন।

    প্রফেসর ডেরেক অ্যালডারসন বলেন, এটা গুরুত্বপূর্ণ কারণ এতে রোগীরাও স্বস্তি পাবেন। যাতে তারা মনে না করেন যে স্বয়ং স্বাস্থ্যকর্মীরাই ভাইরাস বহন করছে।

    ইংল্যান্ডের এনএইচএসের কর্মীদের সপ্তাহে দুইবার টেস্ট করা দরকার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইংল্যান্ডের এনএইচএসের কর্মীদের সপ্তাহে দুইবার টেস্ট করা দরকার
  11. ব্রাজিলে একদিনে ৩৫ হাজার রোগী শনাক্ত হয়েছে

    ব্রাজিলে একদিনে ৩৫ হাজার রোগী শনাক্ত হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ব্রাজিলে একদিনে ৩৫ হাজার রোগী শনাক্ত হয়েছে

    ব্রাজিলে মোট রোগীর সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ২৭১ জন।

    দেশটিতে মারা গেছে প্রায় ৪৪ হাজার মানুষ।

    ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো ব্রাজিলে কোভিড-১৯ পরিস্থিতি সামাল দেয়া নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন।

    মাঝে ব্রাজিল সরকারিভাবে মৃতের সংখ্যা জানাবেনা বলে ঘোষণা দিয়েছিল। তবে সুপ্রিম কোর্ট থেকে পাল্টা ঘোষণার পর ওয়েবসাইটে ফিরে এসেছে মৃতের সংখ্যা।

  12. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    আজ ইংল্যান্ডে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ। অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ দিয়ে করোনাভাইরাস পরবর্তী যুগের ফুটবল।

    বিশ্বব্যাপী আশি লাখ একান্ন হাজার সাতশো বত্রিশজন শনাক্ত হয়েছে।

    মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।