বিশ্বে আশি লাখ মানুষে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী আশি লাখের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
মৃতের সংখ্যা সাড়ে চার লাখের দিকে আগাচ্ছে।
এই আশি লাখের মধ্যে চার ভাগের একভাগ রোগী যুক্তরাষ্ট্রে, দেশটিতে মোট শনাক্ত হয়েছে ২১ লাখ ১৩ হাজার।
ব্রাজিলে ৮ লাখ ৮৮ হাজার ২৭১ জন।
রাশিয়ায় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ শনাক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে মোট মারা গেছেন ১ লাখ ১৬ হাজারের বেশি।
ব্রাজিলে প্রায় ৪৪ হাজার মানুষ মারা গেছেন। যুক্তরাজ্যে ৪১ হাজার মানুষ মারা গেছেন।

