আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রাত ১২টা থেকে ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন, থাকবে সেনা টহল

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and শাকিল আনোয়ার

  1. মহারাষ্ট্রে আড়াই হাজার পুলিশ আক্রান্ত, মৃত ৩৪

    করোনাভাইরাসে ভারতের মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ।

    এই রাজ্যে পুরো ভারতের ৪০ শতাংশ রোগী আছে।

    শুধু মুম্বাই শহরেই ৫০ হাজারের বেশি রোগী আছে।

    এই রাজ্যে ২৫৬২ রোগীই পুলিশ, যাদের মধ্যে মারা গেছেন ৩৪ জন।

  2. মালয়েশিয়ার কোভিড-১৯ আপডেট

  3. ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার পথে একটি জলযানের চিত্র

  4. নিউজিল্যান্ডে শেষ কোভিড-১৯ রোগী সুস্থ

    লিলিয়ান সু একজন ৫৫ বছর বয়সী নারী, ২ মাস ধরে কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। একটা সময় তার চিকিৎসকরা পরিবারের কাছে বলে দেন তাকে বাঁচানো সম্ভব নাও হতে পারে।

    তিনি সুস্থ হওয়ার পর বলেন, “আমি জানিনা আমি কতদিন ঘুমন্ত ছিলাম। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ।”

  5. করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  6. ব্রেকিং, ভারতে ৯৯৮৭ জন নতুন রোগী শনাক্ত

    ভারতে আবারও সর্বোচ্চ সংক্রমণ হয়েছে।

    ২৪ ঘণ্টায় আরো ৩৩১ জন মারা গেছেন।

    মোট রোগীর সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।

    মোট চলমান রোগী আছেন ১ লাখ ২৯ হাজার ৯১৭ জন।

    সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন।

    মারা গেছেন ৭৪৬৬ জন।

  7. করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    সাত মিলিয়নের বেশি লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, চার লাখ ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন এখন পর্যন্ত।

    ইউরোপে যদিও করোনাভাইরাস সংক্রমণ কমেছে, তবু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বব্যাপী খারাপ দিকে যাচ্ছে করোনাভাইরাস।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মহামারির সাথে যুদ্ধে ছয় মাস পার হয়ে গেছে এবং এখনও সাবধানতা থেকে সরে আসার সময় আসেনি।

    গেল ১০দিনের মধ্যে ৯দিনই ১ লাখের বেশি রোগী ধরা পড়ছে বিশ্বজুড়ে।

    রবিবার যত রোগী ধরা পড়েছে তার মধ্যে ১০টি দেশ থেকেই ৭৫%, বেশিরভাগ দেশই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

  8. যুক্তরাষ্ট্রে দুই মাসে সর্বনিম্ন মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছেন ৪৫০ জন।

    গেল দুই মাসে এটাই সর্বনিম্ন মৃতের সংখ্যা।

    যুক্তরাষ্ট্রে মোট মারা গেছেন ১ লাখ ১১ হাজারের মতো মানুষ।

    এপ্রিলের মাঝে দেশটিতে দিনে ৩ হাজার মানুষ মারা যেত।

    গেল ২ সপ্তাহে সংখ্যাটা ১হাজারের নিচে নেমে এসেছে।

  9. ব্রাজিলে মৃতের সংখ্যা ঘোষণা বন্ধ

    ব্রাজিলে সরকারিভাবে মৃতেরসংখ্যা ঘোষণা বন্ধ।

    গণমাধ্যম থেকে জানা যাচ্ছে আরো ৮৪৯ জন মারা গেছেন।

    মোট মৃতের সংখ্যা ৩৭৩১২।

    আরো ১৯৬৩১ জন আক্রান্ত হয়েছেন, মোট সাত লাখ ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত।

    আবার ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য কাউন্সিল বলছে মৃতের সংখ্যা ৬৭৯।

  10. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত মানুষের সংখ্যা ৭১ লাখের কাছাকাছি। মৃতের সংখ্যা গতকাল ছাড়িয়েছে ৪ লাখ ৬ হাজার।

    বাংলাদেশে ৬৮ হাজারের বেশি রোগী পাওয়া গেছে সরকারি হিসেব অনুযায়ী।

    মারা গেছেন ৯৩০ জন।