আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রাত ১২টা থেকে ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন, থাকবে সেনা টহল

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and শাকিল আনোয়ার

  1. রাত ১২টা থেকে ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন, থাকবে সেনা টহল

    বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে এবার রাজধানী ঢাকার একটি এলাকা পূর্ব রাজাবাজারকে ‘রেড জোন‘ হিসাবে চিহ্নিত করে আজ (মঙ্গলবার) রাত ১২টা থেকে সেই এলাকাকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হচ্ছে।

    কর্মকর্তারা বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে পূর্ব রাজাবাজার লকডাউন করছে।

    পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহল দেবে বলে জানানো হয়েছে।

    গত সপ্তাহে কক্সবাজারে এলাকাভিত্তিক লকডাউন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জনসংখ্যা এবং সংক্রমণের হার বিবেচনা করে বাংলাদেশকে রেড, ইয়োলো এবং গ্রিন জোনে ভাগ করার পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সম্মতির পর তা এখন চূড়ান্ত করা হচ্ছে।

    তবে বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, ৬৬দিনের সাধারণ ছুটির টার্গেট ব্যর্থ হওয়ার পর এখন এলাকাভিত্তিক লকডাউন কতটা ফল দেবে- তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।

    জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন ডা: লেনিন চৌধুরী, তিনি মনে করেন, শুধু জোন ভাগ করে বাঁশ দিয়ে রাস্তা আটকিয়ে রাখলেই সংক্রমণের বিস্তার ঠেকানো যাবে না।

    তবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্য হচ্ছে,পূর্ব রাজা বাজারসহ বিভিন্ন এলাকাকে রেড জোন চিহ্নিত করে তারা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কার্যকর এবং কঠোর সব পদক্ষেপই নিচ্ছেন।

  2. লকডাউনের ফলে ইউরোপে ৩০ লাখ জীবন রক্ষা হয়েছে

    ব্রিটেনে এক গবেষণা বলছে, লকডাউন দেওয়ায় ইউরোপে ৩০ লাখেরও বেশি মৃত্যু ঠেকানো গেছে।

    লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষণা বলছে, বিধিনিষেধ আরোপ না করলে করোনাভাইরাসে প্রচুর মানুষের জীবন যেত।

    তবে গবেষকরা সাবধান করেছেন, ইউরোপের জনসংখ্যার ক্ষুদ্র একটি অংশ এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন, এবং “আমরা এখনও এই প্যানডেমিকের শুরুর পর্যায়ে রয়েছি।“

    গবেষণায় ইউরোপের ১১টি দেশে মে মাষের শুরু পর্যন্ত লকডাউনের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

    দেশগুলো হচ্ছে - অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ব্রিটেন।

    তখন পর্যন্ত এই ১১টি দেশে মৃতের সংখ্যা ছিল প্রায় ১৩০,০০০।

    বাংলাদেশে এলাকাভিত্তিক লকডাউনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়ে বিবিসি বাংলার একটি রিপোর্ট পড়তে এখানে ক্লিক করুন

  3. ভারতে অবৈধ অভিবাসীরা জামিন পেলেও আটক থকবেন

    ভারতে অবৈধ অভিবাসী সন্দেহে যে বিদেশিদের আটক করা হবে, তারা জামিন পেলেও তাদের বাইরে ছাড়া যাবে না – বরং ফরেনার্স ডিটেনশন সেন্টারে আটক রাখতে হবে বলে কর্ণাটক হাইকোর্ট নির্দেশ দিয়েছে।

    হাইকোর্ট বলেছে, কোর্টের পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত বা তাদের নিজ দেশে ফেরত না-পাঠানো পর্যন্ত ডিটেনশন সেন্টারই হবে তাদের ঠিকানা।

    ব্যাঙ্গালোরে আটক জনা পনেরো কথিত বাংলাদেশির জামিনের আবেদনে রায় দিতে গিয়েই আদালত এ কথা বলেছে।

    মানবাধিকার কর্মীরা ও অনেক আইনি বিশেষজ্ঞই এই রায়ের তীব্র সমালোচনা করছেন। তাদের মতে কোনও ব্যক্তির নাগরিকত্বের নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল তাকে এভাবে ডিটেনশন সেন্টারে আটকে রাখাটা চরম অমানবিক।

  4. মালয়েশিয়ার উপকূলের কাছে সাগরে ২৭০ রোহিঙ্গা আটক

    মালয়েশিয়ার কর্তৃপক্ষ তার উপকূলের কাছ থেকে প্রায় ২৭০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে।

    বাংলাদেশ থেকে আসা ঐ শরণার্থীরা এক ট্রলারে গত প্রায় দু’মাস ধরে সাগরে ভেসে বেড়াচ্ছিলেন। কিন্তু ঐ ট্রলারের আরও দু’শ জন যাত্রীর ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে এখনই কোন পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে না।

    মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গাবাহী জাহাজগুলোকে নোঙ্গর করার অনুমতি দেয়ার জন্য মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

    রোহিঙ্গা নারীরা কেন মালয়েশিয়া যেতে চান এ নিয়ে বিবিসি বাংলার একটি রিপোর্ট পড়তে এখানে ক্লিক করুন

  5. ১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠান, সরকারকে ভারতের সুপ্রিম কোর্ট

    ভারতের সুপ্রিম কোর্ট আজ (মঙ্গলবার) এক রায়ে করোনাভাইরাস লক-ডাউনে আটকে পড়া লাখ লাখ পরিযায়ী শ্রমিককে ১৫ দিনের মধ্যে তাদের বাড়িতে পৌঁছে দিতে সরকারকে নির্দেশ দিয়েছে।

    মার্চের শেষ দিকে কয়েক ঘণ্টার নোটিসে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করার পর কোটি কোটি শ্রমিক কাজ হারায়।

    জনপরিবহনের অভাবে লাখ লাখ এসব শ্রমিক পায়ে হেঁটে শত শত মাইল দূরে তাদের গ্রামের দিকে রওয়ানা দিলে মানবেতর পরিস্থিতি তৈরি হয় যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়।

    ঘটনা নিয়ে বেশ কটি মামলাও হয় যেগুলোর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই রায় দিল।

    লকডাউন ভাঙ্গার জন্য অনেক শ্রমিকের বিরুদ্ধে পুলিশ যেসব মামলা করেছে সেগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত। অবশ্য গত মাসেই এসব শ্রমিকদের বাড়ি যাওয়ার জন্য সরকার বিশেষ ট্রেনের ব্যবস্থা করে, এবং অধিকাংশ ইতোমধ্যেই তাদের বাড়িতে চলে গেছেন।

  6. দাস ব্যবসার সাথে সংশ্লিষ্ট লন্ডনের সমস্ত মূর্তি সরিয়ে ফেলা উচিৎ- মেয়র সাদিক খান

    লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, দাস ব্যবসার সাথে সংশ্লিষ্ট নগরীর সমস্ত মূর্তি সরিয়ে ফেলা উচিৎ, এবং রাস্তার নাম বদলে দেওয়া উচিৎ।

    তিনি বলেন, এই শহরের বিভিন্ন ল্যান্ডমার্ক - ম্যুরাল, রাস্তার নাম, মূর্তি ইত্যাদি- যাতে লন্ডনের বৈচিত্র্য প্রতিফলিত করে তা নিশ্চিত করতে তিনি একটি কমিশন গঠন করেছেন।

    সাদিক খান এমন সময় এই কথা বলছেন যখন রোববারে ব্রিস্টল শহরে এডওয়ার্ড কোলস্‌টন নামে এক দাস ব্যবসায়ীর মূর্তি উপড়ে ফেলা নিয়ে ব্রিটেনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

    মেয়র খান বলেন, অপ্রিয় হলেও এটি সত্য যে ব্রিটেন এবং লন্ডনের ঐশ্বর্যের সাথে দাস ব্যবসার একটি ঐতিহাসিক যোগাযোগ রয়েছে।

  7. ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ডে, নেমেই কোয়ারেন্টিনে

    ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আজ (মঙ্গলবার) সকালে ম্যানচেস্টারে এসে নেমেছে। আগামী মাসে এই সিরিজ শুরুর কথা।

    করোনাভাইরাস প্যানডেমিক শুরুর পর এই প্রথম বিদেশী কোনো খেলোয়াড় দল ব্রিটেনে এলো। আসার আগে দলের প্রতিটি সদস্যের করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। কেউই পজিটিভ বলে শনাক্ত হননি। তবে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলটি আগামী তিন সপ্তাহ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকবে।

    সিরিজের সমস্ত ম্যাচ দুটো মাঠে হবে, যেগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।

  8. কোভিড সরিয়ে মাঠে ফিরছে ক্রিকেট

    ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দল এখন ইংল্যান্ডের ম্যানচেস্টারে। আটই জুলাই শুরু হবে টেস্ট সিরিজ।

  9. নিউজিল্যান্ডে প্রাণ ফিরে আসার কিছু ছবি

  10. ফ্রান্সের অর্থনীতি ঠিক হতে পারে ২০২২ সালে

    ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক বলছে করোনাভাইরাসের ধাক্কা সামলাতে আরো দু বছর লাগবে দেশটির।

    চলতি বছর অর্থনীতি ১০ শতাংশ সংকুচিত হবে।

    এটা বেড়ে ১১.৫%ও হতে পারে। দোসরা জুন থেকে ফ্রান্সে লকডাউন হালকা হচ্ছে।

    ১০০ কিলোমিটার ভ্রমণও করতে পারবে নাগরিকরা।

    ফ্রান্সের বিশেষজ্ঞরা বলছে, করোনাভাইরাস এখন নিয়ন্ত্রণে আছে।

  11. চীনের টেস্ট কিটগুলো ‘ফালতু’ ছিল- ব্রাজিলের চিকিৎসক

    ব্রাজিলে চলছে তথ্য নিয়ে একটা সংশয়। এরই মধ্যে এক চিকিৎসক দাবি করেছেন চীন যেভাবে পরীক্ষা করেছে সেগুলো পুরোপুরি ফালতু ছিল।

    ব্রাজিলের সংকটগুলোর অন্যতম ছিল টেস্ট কিটের অভাব, কিন্তু সরকারের গাফেলতিকেও বড় কারণ মনে করেন বিশেষজ্ঞরা।

    ব্রাজিলের ফ্লিউরি ল্যাবের ক্লিনিকাল ডিরেক্টর ড. চেলসো গ্রানাতো বলেন, “ফেব্রুয়ারি ও মার্চ মাসে চীন প্রচুর কিট পাঠায় ব্রাজিলে। ১১টি ব্র্যান্ড আমরা টেস্ট করি। সবগুলোই একেবারে ফালতু ছিল।”

  12. ব্রেকিং, বাংলাদেশে সুস্থ হয়ে ওঠার আপডেট

    ৭৭৭ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

    ১৫৩৩৬ জন মোট সুস্থ হয়েছেন।

    ২১.৪০% সুস্থ হয়েছেন শনাক্ত বিবেচনায়।

  13. ব্রেকিং, বাসায় অক্সিজেন সিলিন্ডার কেনা ঠিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর

    আজ ব্রিফিংয়ের শুরুতেই নাসিমা সুলতানা বলেন, “এটি একটি কারিগরি বিষয়। এটি কিনে মজুদ করবেন না। বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে, হাসপাতালে কত

    প্রতি মিনিটে কত লিটার অক্সিজেন যাবে এটা চিকিৎসক নির্ধারন করে দেয়।

    নিজের বিপদ নিজে ডেকে না আনার পরার্মশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

  14. ব্রেকিং, বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও রোগী শনাক্ত

    বাংলাদেশে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩১৭১ জন।

    বাংলাদেশে আজ নতুন পরীক্ষা করা হয়েছে ১৪ হাজারের বেশি।

    মোট শনাক্ত ৭১৬৭৫ জন।

    নতুন করে মারা গেছেন ৪৫ জন।

    ৯৭৫ জন মোট মারা গেছেন।

  15. ভারতের রাজধানী দিল্লিতে বাড়ছে সংক্রমণ

    সোমবার দিল্লিতে ১ হাজার রোগী শনাক্ত হয়েছে।

    এই শহরে এখন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার।

    এই মাসের শুরুতে একদিনে ১৫০০ এর বেশি রোগী শনাক্ত হয় এই শহরটিতে।

    পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল কমিটি বলছে জুন মাসের শেষ পর্যন্ত দিল্লিতে ১ লাখের বেশি রোগী শনাক্ত হতে পারে।

    তবে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ হয়েছে মুম্বাই শহরে যেখানে ৫০ হাজারের বেশি রোগী পাওয়া গেছে।

    ভারতে এখন আড়াই লাখের বেশি রোগী পাওয়া গেছে।

    মৃতের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার।

  16. ভারতের কোচিতে একটি মন্দির খুলে দেয়া হয়েছে

  17. ব্রেকিং, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের করোনাভাইরাস টেস্ট নেগেটিভ

    আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিমের করোনাভাইরাস ধরা পড়েছিল গত সপ্তাহে।

    এরপর থেকে ঢাকার একটি হাসপাতালে আছেন তিনি।

    তবে অবস্থা অপরিবর্তিত আছে এখন পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

  18. ভারতের তেলেঙ্গানা রাজ্যে সিনেমার শুটিং শুরু

    ভারতের কিছু কিছু রাজ্যে লকডাউন তুলে নেয়া হচ্ছে।

    তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর বলেন, সর্বনিম্ন লোক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমার শুটিং করা সম্ভব।

    ভারতের আঞ্চলিক সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র এই রাজ্য।

  19. বেলজিয়ামে রেস্তোরায় খাওয়া দাওয়া চালু

    বেলজিয়ামে আজ থেকে অধিকাংশ দোকান খুলে দেয়া হচ্ছে। বার ও রেস্টুরেন্টও খুলছে।

    ১২ সপ্তাহের লকডাউন শেষে স্বস্তির নি:শ্বাস ফেলছেন বেলজিয়ানরা।

    কিছু টেবিল ফাঁকা রাখতে হবে, ওয়েটারদের মাস্ক পরতে হবে।

  20. ২ মাসের লকডাউন শেষ মস্কোতে

    আজ খুলছে মস্কো। রাশিয়ার রাজধানীতে গণপরিবহন, গাড়ি চালানো ও হাঁটাচলা করতে পারবে নাগরিকরা।

    সেলুন ও বিউটি পার্লার খুলে দেয়া হচ্ছে।

    ১৬ই জুন থেকে ক্যাফে ও রেস্তোঁরা খুলে দেয়া হবে।

    ২৩শে জুন জিম ও সুইমিংপুলও খুলে দেয়া হবে।