আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম লাইফ সাপোর্টে
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ
ভারতের মহারাষ্ট্রেই চীনের চেয়ে বেশি রোগী শনাক্ত
ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে প্রায় ৮৬ হাজার রোগী পাওয়া গেছে। চীনে মোট রোগী পাওয়া গেছিল ৮৪১৯১ জন।
শুধু মুম্বাইয়েই রোগীর শনাক্ত হয়েছে ৪৮৭৭৪ জন।
মুম্বাই ভারতের অন্যতম জনবহুল একটি শহর।
শহরটির হাসপাতালগুলোতে বেহাল দশা।
মহারাষ্ট্রে মারা গেছেন প্রায় তিন হাজার মানুষ।
বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে ভারত এখন পাঁচ নম্বর, দেশটিতে সাত হাজারের বেশি মানুষ মারা গেছেন।
ব্রেকিং, নিউজিল্যান্ডে সকল প্রকার কড়াকড়ি তুলে নেয়া হয়েছে
নিউজিল্যান্ড লকডউানের সর্বনিম্ন স্তরে চলে আসছে আজ রাতেই।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন ঘোষণা দেন দেশের ভেতর সকল প্রকার কড়াকড়ি তুলে নেয়া হবে।
ভাইরাস দমনে দেশের মানুষ যেভাবে একাত্ম হয়ে ত্যাগ স্বীকার করেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন আরডের্ন।
তবে তিনি বলেছেন, আবারো রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।
যে উপায়ে করোনাভাইরাসের বিরুদ্ধে সফল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড করোনাভাইরাসকে সুযোগই দেয়নি বলছেন বিশ্লেষকরা।
পাঁচ সপ্তাহের কড়া একটি লকডাউন মেনে চলে দেশটি।
সিদ্ধান্ত খুব দ্রুত আসে এবং কোনো দ্বিধা ছিল না সেখানে।
১৯শে মার্চ যখন লকডাউন হয় নিউজিল্যান্ড, তখন দেশটিতে রোগীর সংখ্যা ছিল ৩০।
এপ্রিলের শেষ দিকেই নতুন করে রোগীর সংখ্যা শূন্যের কোটায় চলে আসে।
মে মাস থেকেই নানাভাবে তুলে নেয়া হয় কড়াকড়ি।
তবে খুব সহসা সীমান্ত খুলবে না দেশটি।
ফিজিতে নেই কোনো কোভিড-১৯ রোগী
শেষবার ফিজিতে রোগী ধরা পড়ে ৪৫ দিন আগে।
এখনো কেউ মারা যায়নি দেশটিতে, সুস্থতার হার ১০০ ভাগ।
কিউবায় নিয়ন্ত্রণে করোনাভাইরাস
গেল আটদিনে কিউবায় নতুন করে কোনো রোগী মারা যায়নি।
পুরো দেশে এখনপর্যন্ত ২২০০ লোক আক্রান্ত হয়েছে।
মারা গেছেন ৮৩জন।
তবে সরকার এখনও কড়াকড়ি বহাল রাখছে।
স্কুল ও সীমান্ত বন্ধ, গণপরিবহন বন্ধ এবং মাস্ক পরা বাধ্যতামূলক।
বাংলাদেশ সেনাবাহিনীর ২ হাজারের বেশি সদস্য আক্রান্ত, মৃত ১৭
বাংলাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ২,০৫৭ জন, পরিবারবর্গ ১৮৮ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জনসহ মোট ২,৭৮৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে ১,৩১০ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।
১,৪৬১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এই পর্যন্ত ১৭ জন রোগী মারা গেছেন।
যারা মারা গেছেন তাদের মধ্যে ষাটের বেশি বয়স ১৪ জনের, ৩ জন কর্মরত ছিলেন।
এই তথ্য পাওয়া গেছে আইএসপিআর থেকে।
ইংল্যান্ডে ঢুকলেই ১৪দিন আইসোলেশন
ইংল্যান্ডে এখন যাওয়া যাবে, কিন্তু ঢুকেই ১৪দিন আলাদা থাকতে হবে বাধ্যতামূলক।
এই নিয়ম ব্রিটিশ নাগরিকদের জন্যও প্রযোজ্য।
প্লেন, ফেরি বা ট্রেনে ব্রিটেনে ঢোকা যে কোনো নাগরিককে একটি ঠিকানা দিতে হবে যেখানে তারা নিজেদেরস্বেচ্ছায় আইসোলেট করবে।
যদি ঠিকানা দিতে না পারেন তবে সরকার ব্যক্তির খরচে আইসোলেশনের ব্যবস্থা করে দেবে।
নিয়ম মানা হচ্ছে কি না তদারকিও করা হবে।
যদি পুরো ১৪দিন মেনে না চলা হয় তবে ১ হাজার পাউন্ড জরিমানা করা হবে।
নিউজিল্যান্ডে আর কোনো কোভিড-১৯ রোগী নেই
নিউজিল্যান্ডে এখন কোনো বর্তমান কোভিড-১৯ রোগী নেই। গেল ২ সপ্তাহে শনাক্ত হয়নি নতুন কেউ।
সোমবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন জানাবেন দেশটির নাগরিকরা সামাজিক দূরত্বের যে নিয়মগুলো সেগুলো আরও মেনে চলবেন কি না।
নিউজিল্যান্ডে কয়েক সপ্তাহব্যাপী কড়া লকডাউন ছিল এবং মহামারি ঠেকাতে দেশটি সমর্থ হয়েছে।
নিউজিল্যান্ডে ১৫০৪ জন রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন ২২ জন।
শুভ সকাল।
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে লাইভ পাতায় আপনাদের স্বাগতম।
বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত মানুষের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা গতকাল ছাড়িয়েছে ৪ লাখ।
বাংলাদেশে ৬৫ হাজারের বেশি রোগী পাওয়া গেছে সরকারি হিসেব অনুযায়ী।
মারা গেছেন ৮৮৮ জন।