আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সরকার অনুমতি দিলেও ইংল্যান্ডে মসজিদ না খোলার পরামর্শ শীর্ষ এক ইমামের

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. মালয়েশিয়ায় সুস্থতার হার প্রায় আশি ভাগ

    মালয়েশিয়ায় সর্বশেষ আপডেট অনুযায়ী ৩৭ জন নতুন রোগী পাওয়া গেছে।

    দেশটিতে মোট রোগী পাওয়া গেছে ৮৩০৩ জন।

    সুস্থ হয়েছেন ৬৬৩৫ জন।

    মারা গেছেন ১১৭ জন।

  2. করোনাভাইরাসের নির্ভুল ফল পাওয়ার উপায় কী

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ বলেন, নাক এবং মুখ থেকে সঠিক পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা জরুরি।

    সবক্ষেত্রে সেটি ঠিকমতো হচ্ছে কি না তা নিয়ে সন্দেহ আছে মি: আহমেদের।

    তার মতে নির্ভুল ফলাফল পেতে নিচের পাঁচটি বিষয় নিশ্চিত করা জরুরি।

    ১. কার নমুনা সংগ্রহ করা হচ্ছে

    ২. কিভাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে

    ৩. স্যাম্পল ঠিকমতো সংরক্ষণ করা

    ৪. স্যাম্পল ঠিকমতো টেস্ট করা

    ৫. সঠিক রিপোর্ট তৈরি করা

    মি: আহমেদ বলেন, "ভাইরাসটা কখনো থ্রোটে থাকবে, কখনো নস্ট্রিল-এ থাকবে। কখনো দুটোতেই থাকবে। এজন্য দুটো জায়গা থেকেই নমুনা নিতে হবে। আমাদের ন্যাজাল যে ক্যানেলটা আছে, এই ক্যানেলের ওয়াল থেকে সোয়াব নিলে এটা ঘুরিয়ে-ঘুরিয়ে নিতে হবে। আমি যদি শুধু নাকে ঢুকোই আর বের করি এবং ওয়ালটাকে যদি টাচ না করি, সেখানে কিছু আসবে না। কারণ ভাইরাসটা তো থাকে ওয়ালে।"

  3. করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দুটি করণীয়

    করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দু'টি করণীয়ের ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

    একটি হলো নিয়মিত অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া। দ্বিতীয়টি হলো সামাজিক মেলামেশা কমিয়ে দেয়া। এর একটা উপায় হলো বাড়িতে থাকা, যতটা সম্ভব বাইরে না বেরুনো। আর যদি বেরুতেই হয় তাহলে অন্য মানুষদের চাইতে অন্তত দুই মিটার বা ৬ ফিট দূরে থাকা।

    কিন্তু ভেবে দেখেছেন কি, ঠিক এই দুই মিটার দূরত্বে থাকার কথাই কেন বলছেন বিশেষজ্ঞরা?

    কারণ হলো, লোকের হাঁচি-কাশি থেকে বাতাসের মাধ্যমে করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসের সাথে আপনার দেহে ঢুকে পড়ার ঝুঁকি অনেকখানি কমে যায় - যদি আপনি কমপক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে থাকতে পারেন।

    কীভাবে তা সম্ভব হয়? তারও ব্যাখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

    বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাস সংক্রমণের দুটি প্রধান লক্ষণ হলো জ্বর এবং ঘন ঘন শুকনো কাশি।

    হাঁচি-কাশির সাথে একজন মানুষের মুখ দিয়ে সবেগে বেরিয়ে আসে অগণিত পানির বিন্দু মিশ্রিত বাতাস - যে বাতাসটা আসছে ফুসফুস থেকে।

    আর করোনাভাইরাস বাসা বাঁধে তার শরীরের আর কোথাও নয়, এই ফুসফুস এবং শ্বাসতন্ত্রেই।

  4. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    এই পাতায় পাবেন কোভিড-১৯ নিয়ে সংখ্যা, তথ্য, মতামত ও সংবাদ।