করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃতদেহ খাদে ফেলে দেবার অভিযোগ
চারজন সরকারি কর্মচারি মিলে একটি মৃতদেহ খাদে ফেলে দেয়ার এক ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ ভারতের পন্ডিচেরির কর্মকর্তারা। বলা হচ্ছে মৃতদেহের মাথাটি আগে খাদে ফেলা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্যক্তিগত সুরক্ষার পোশাকে আবৃত সরকারী কর্মচারীরা এই মৃতদেহটি খাদে নিক্ষেপ করছেন।
অনেকেই এই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি মৃতদেহের অবমাননা।
মৃত ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়েছিল।
তবে সরকারি কর্মচারীরা বলছেন, তাদের হাত ফসকে মৃতদেহটি পড়ে গিয়েছিল।
ভারতে আজ রোববারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার ঊর্ধ্বগতি অব্যাহত ছিল। আজও দেশটিতে প্রায় দশ হাজার শনাক্ত হয়েছে।
আগামীকাল সোমবার থেকে ভারতে লকডাউন শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসাবে অনেক রেস্টুরেন্ট, শপিং মল এবং উপাসনাস্থল খুলে দেয়া হবে।