আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইংল্যাণ্ডে ১৫ই জুন থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের চলমান ঘটনার খবরাখবর।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. ভারতে মন্দা আসছে

    ভারতে অর্থনৈতিক নানা কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রায় দুই মাস ধরে লকডাউন ছিল দেশটিতে।

    দেশজুড়ে লাখ লাখ ছোট-বড় কারখানা এবং দোকান বন্ধ ছিল যার ফলে অর্থনীতি পিছিয়ে পড়েছে।

    যত সময় যাচ্ছে ক্ষতির পরিমাণ ও ব্যাপকতা স্পষ্ট হচ্ছে।

    ভারতের মোবাইল বিক্রেতা অ্যাসোসিয়েশনের প্রধান অরভিন্দর খুরানা বলেন, অন্তত ২০ শতাংশ মোবাইলের দোকান আর নাও খুলতে পারে।

    অনেকেই ঋণ নিয়েছিল, তারা বাড়ি চলে গেছে, চাকরি হারাচ্ছে, কর্মীদের টাকা দেয়া যাচ্ছে না- সব মিলিয়ে ফিরে আসার রাস্তা অনেকের জন্যই বন্ধ।

  2. ইরানে কি হারে সংক্রমণ বাড়ছে আবারো

    ৩০শে মার্চ ইরানে একটা পিক দেখা যায়।

    যেখানে দেশটিতে তিন হাজারের বেশি করোনাভাইরাস রোগী ধরা পড়ে।

    এরপর দোসরা মে সেটি নেমে আসে।

    আবারো দোসরা জুন থেকে সেটা তিন হাজার ছাড়িয়েছে।

  3. চীন বিদেশী এয়ারলাইন্সের জন্য বিমানবন্দর খুলে দেবে

    জুনের আট তারিখ থেকে সপ্তাহে একদিন করে বিদেশী এয়ারলাইন্সের জন্য বিমান চলাচল উন্মুক্ত করবে চীন।

    চীনের সিভিল অ্যাভিয়েশন বলছে, এয়ারলাইন্স যদি অনুমতি চায় তবে নির্দিষ্ট শহরের জন্য খুলে দেয়া হবে।

    তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সকল বিমান চলাচল বন্ধ।

  4. একদিনে গোটা ইউরোপের চেয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেশি

    যুক্তরাজ্যে একদিনে ৩৫৯ জন মারা গেছেন।

    ইউরোপের সব দেশ মিলিয়ে মারা গেছেন ৩১৪ জন।

    ইংল্যাণ্ডের জনস্বাস্থ্য দফতর পিএইচই-র এক জরিপে কোভিড-১৯ সংক্রমণে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মৃত্যুর উচ্চ ঝুঁকি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

    জরিপের রিপোর্টে বলা হয়, বিশেষত বয়স্ক মানুষ ও পুরুষদের করোনাভাইরাসে মারা যাবার ঝুঁকি সবচেয়ে বেশি।

    এর পর বলা হচ্ছে - বয়স ও লিঙ্গ বাদ দিলে কোভিড-১৯এ মারা যাবার সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের।

  5. মেক্সিকোতে রেকর্ড পরিমাণ মৃত্যু ও রোগী শনাক্ত

    মেক্সিকোতে রেকর্ড পরিমাণ মানুষ মারা গেছে গত ২৪ ঘণ্টায়। ১০৯২ জন নতুন মারা যাওয়ার পর দেশটিতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৭২৯।

    সংক্রমণও আগের চেয়ে বেশি, ৩৯১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ২৩৮ জন রোগী শনাক্ত হয়েছে।

    গত কিছুদিন ধরে মেক্সিকোর সরকার নানা দোকানপাট খুলে দিচ্ছে।

    কারখানা, মাইনিং ও ভবন নির্মানের কাজ শুরু হয়েছ।

  6. ব্রাজিলে প্রায় ৬ লাখ শনাক্ত, মারা গেছে ৩২ হাজারের বেশি

    ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৪৯ জন মানুষ মারা গেছেন।

    ব্রাজিলে কোনো পূর্ণমেয়াদে স্বাস্থ্যমন্ত্রী নেই। মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে ব্রাজিলে।

    বুধবার এদুয়ার্দো পাজুয়েলোকে অন্তবর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে।

    ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো বলেছেন, মৃত্যুই সবার নিয়তি এবং সে গণমাধ্যমকে দায়ি করছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর দায়ে।

  7. ইরানে দ্বিতীয় ধাক্কার আশঙ্কা

  8. ইরানে টানা দুইদিন তিন হাজারের বেশি রোগী শনাক্ত

    ইরানে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কার আশঙ্কা দেখা যাচ্ছে।

    ইরানে অনেক দেশের নাগরিককে ঢুকতে দেয়া হচ্ছে।

    টানা দুই দিন তিন হাজারের বেশি রোগী পাওয়া গেছে ইরানে। ইরানে রমজান মাসেই মসজিদ ও দোকানপাট খুলে দেয়া হয়।

  9. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজারের মতো মানুষ।ইউরোপে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন কমতির দিকে। তবে ব্রাজিল ও রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩২ হাজার।