ইংলিশ প্রিমিয়ার লিগের ১২০০ ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষা

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত, সেই সাথে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ চলমান ঘটনার খবর পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. কোভিড-১৯: জুমের ব্যবসায়িক মুনাফা তুঙ্গে

    ভিডিও কনফারেন্স কোম্পানি জুম এখন প্রায় দ্বিগুণ লাভে আছে অন্য যেকোনো সময়ের তুলনায়।

    এপ্রিল মাসে এই সফটওয়্যারের ব্যবহার বেড়েছে প্রায় ৩০ গুণ।

    এই মহামারির সময়ে অনেকেই বাড়ি থেকে কাজ করছেন, গুরুত্বপূর্ণ আলোচনা বা আলাপে জুম ব্যবহার করছেন অনেকেই।

    বিশ্বব্যাপী প্রতিদিন জুম ব্যবহারকারীর সংখ্যা এখন ৩০ কোটি।

    মার্চ মাসের তুলনায় জুমের ব্যবসা বেড়েছে প্রায় দ্বিগুণ।

    বাংলাদেশের নানা কোম্পানি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কাজ সারতে জুম ব্যবহার করছে।

    বিশ্বব্যাপী প্রতিদিন জুম ব্যবহারকারীর সংখ্যা এখন ৩০ কোটি

    ছবির উৎস, ZOOM

    ছবির ক্যাপশান, বিশ্বব্যাপী প্রতিদিন জুম ব্যবহারকারীর সংখ্যা এখন ৩০ কোটি
  2. ব্রেকিং, ব্রাজিলে ৩১ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

    নতুন আপডেট অনুযায়ী ব্রাজিলে আরো ১২৬২ জন মারা গেছেন।

    কিছু বড় শহরে চলাচলে কড়াকড়ি শিথিল হয়েছে ব্রাজিলে। রিওতে সৈকতে মানুষ দেখা গেছে, সাও পাওলোতে খুলেছে দোকানপাট।

    প্যান আমেরিকান হেলথ অরগ্যানাইজেশনের পরিচালক মার্কোস এস্পিনাল বলেন, ব্রাজিলের মতো দেশে কড়াকড়ি না হলে এবং টেস্ট না বাড়ালে কোনো লাভ হবে না।

    ব্রাজিলে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

    ব্রাজিল

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ব্রাজিলে একদিনে আরো ১২৬২ জন মারা গেছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে
  3. ইউরোপে নতুন রোগীর সংখ্যা ক্রমশ কমছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    রাশিয়া ও পূর্ব ইউরোপের কিছু দেশ ছাড়া ইউরোপে ক্রমশ কমছে নতুন করে রোগী শনাক্তের সংখ্যা।

    যুক্তরাজ্যে প্রায় ৪০ হাজার মানুষ মারা গেছেন।

    ব্রাজিলে ৩০ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা।

    এই মুহূর্তে মহামারি করোনাভাইরাসের হটস্পট ব্রাজিল।

  4. ইউরোপীয়দের জন্য ইতালিতে কোয়ারেন্টিন ছাড়াই প্রবেশ অনুমতি

    ইউরোপে ক্রমশ শিথিল হচ্ছে লকডাউন। ইউরোপের অন্য দেশগুলোর মতো ইতালিও খুলে দিচ্ছে বর্ডার।

    ইতালিতে দেশের মধ্যে চলাচলে যে বিধিনিষেধ ছিল তাও তুলে নেয়া হয়েছে।

    ইতালিতে ২ লাখ ৩০ হাজারের বেশি সংক্রমণ এবং ৩৩ হাজার ৫০০ এর মতো মানুষ মারা গেছে।

    ইতালি লকডাউন পুরোপুরি তুলে দিচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইতালি লকডাউন পুরোপুরি তুলে দিচ্ছে
  5. শুভ সকাল। ইতালিতে কোয়ারেন্টিন ছাড়া ঢুকতে পারবে ভ্রমণকারীরা। ইংল্যান্ডে সোমবার থেকে শুরু হবে ১৪দিনের কোয়ারেন্টিন আইনে ভ্রমণ। ব্রাজিলে ৩০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। বিবিসি বাংলার লাইভ পাতায় দেখুন দিনভর করোনাভাইরাস আপডেট।