আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আমেরিকার অঙ্গরাজ্যগুলোয় প্রে. ট্রাম্প কি আসলেই সেনা নামাতে পারেন?

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত, সেই সাথে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ চলমান ঘটনার খবর পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. ব্রেকিং, যাত্রীর অভাবে বিমানের সব ফ্লাইট বাতিল

    বাংলাদেশ বিমান জানিয়েছে, আজ যাত্রীর অভাবে সব ফ্লাইট বাতিল করেছে।

    কাল থেকে বিমানের টিকিট মূল্য কমানো হবে।

    বিমান তিনটি র‍্যুটে মোট ছয়টি ফ্লাইট চালু করেছিল, সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেটে।

    আগামীকাল তিনটি র‍্যুটে চারটি ফ্লাইট চলবে।

  2. বাংলাদেশে করোনাভাইরাস

  3. ‘এই ভাইরাস নিয়েই বাঁচতে হবে’- ইমরান খান

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন কোনো সমাধান নয়।

    পাকিস্তানে ক্রমশ বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা।

    এখন পর্যন্ত পৌনে এক লাখ রোগী পাওয়া গেছে, দেড় হাজার মানুষ মারা গেছে পাকিস্তানে।

    সংক্রমণের শুরু থেকেই লকডাউনের বিপক্ষে মত দেন ইমরান খান।

    ইমরান খান নিজ দেশের জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান।

  4. ব্রেকিং, ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

    ভারতে একদিনে শনাক্ত হয়েছে ৮৩৯২ জন কোভিড-১৯ রোগী।

    স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভারতে প্রায় দুই লাখের কাছাকাছি রোগী আছে, মারা গেছেন ৫৩৯৪ জন মানুষ।

    শনিবারও আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল ভারতে।

  5. করোনাভাইরাস প্রতিরোধে টেস্ট কেন গুরুত্বপূণ

  6. আমেরিকার প্রতি কৃতজ্ঞ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পাশে থাকার আহ্বান

  7. ভ্যাকসিন গবেষণায় ৬৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে অস্ট্রেলিয়া

    অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, ভ্যাকসিন গবেষণা, এন্টি-ভাইরাল গবেষণা ও শ্বাসতন্ত্রের নানা মেডিক্যাল পরীক্ষার জন্য এই পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে।

    এই ফান্ডের মূল উদ্দেশ্য জীবন বাঁচানো।

    স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি আনার সাথে সংক্রমণ যাতে হ্রাস পায় সেই ব্যবস্থার একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়া এমন উদ্যোগ নিচ্ছে।

    অস্ট্রেলিয়ায় ৭২০০’র মতো কোভিড ১৯ রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন ১০২ জন।

  8. মেক্সিকোতে ১০ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

    মেক্সিকোতে মারা গেছে আরো ২৩৭ জন। এবার ১০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

    দেশটিতে আরো ২৭৭১ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

    এখন পর্যন্ত প্রায় ৯৩৪৩৫ জন রোগী শনাক্ত হয়েছে মেক্সিকোতে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাতিন আমেরিকার দেশগুলোকে সাবধান করেছে যে সেসব দেশে এখনো করোনাভাইরাস সর্বোচ্চ সংক্রমণ হয়নি।

    তাই এখনই লকডাউন শিথিল না করতে বলা হয়েছে।

  9. যুক্তরাষ্ট্রের বিক্ষোভ নিয়ে সর্বশেষ

    যুক্তরাষ্ট্রের নানা রাজ্যে চলছে বিক্ষোভ। নানা জায়গায় লুটও করা হয়েছে।

    নিউইয়র্কে ম্যানহাটনের ফিফথ এভিনিউতে দেখা গেছে লুট করছে অনেকে।

    একটি ব্র্যান্ড শপ নাইকির কাঁচ ভেঙে জামা কাপড় বের করতে দেখা গেছে।

    একজন সাংবাদিক যিনি স্পটে ছিলেন তিনি বলেন শত শত মানুষ এই লুটে অংশ নিয়েছে।

    ওদিকে পোর্টল্যান্ডের বার্নসাইড ব্রিজে শুয়ে আছেন বিক্ষোভকারীরা। শত শত ক্ষুব্ধ মানুষ হাত পেছনে রেখে শুয়ে আছেন সেখানে।

  10. সিঙ্গাপুরে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

    সিঙ্গাপুরের কঠোর লকডাউন থেকে সরে আসছে দেশটির সরকার।

    কিছু জায়গায় শিথিল হচ্ছে কড়াকড়ি। কাজে ফিরছে কর্মীরা, অনেক জায়গায় স্কুল খুলেছে।

  11. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বাংলাদেশে এখন সাড়ে ৪৯ হাজার কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৬৭২।

    বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৬২ লাখের বেশি। মারা গেছে ৩ লাখ ৭৫ হাজারের মতো।