ভারতে একদিনে প্রায় ১০ হাজার রোগী শনাক্ত

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. লক্ষণ ছাড়া নতুন রোগী পাওয়া যায়নি উহানে

    রবিবার চীনের উহানে নতুন কোনো রোগী পাওয়া যায়নি যাদের মধ্যে কোনো লক্ষণ নেই।

    চীনে কোনো ধরণের উপসর্গ ছাড়া রোগীর পরীক্ষা করা শুরুর পর এটাই প্রথম যে উহানে কোনো রোগী পাওয়া যায়নি।

    উহানেই প্রথম করোনাভাইরাস পাওয়া যায়।

    চীনে রবিবার ১৬ জন নতুন রোগী পাওয়া গেছে।

    সিচুয়ান প্রদেশে ১১ জন।

    মিশর থেকে উড়ে আসা একটি বিমানের যাত্রী করোনাভাইরাস নিয়ে এসেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মিশর থেকে উড়ে আসা একটি বিমানের যাত্রী করোনাভাইরাস নিয়ে এসেছে
  2. ব্রাজিলে ২০ লাখ ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠালো যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র ব্রাজিলকে ২ মিলিয়ন ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছে, যদিও এনিয়ে বিস্তর তর্ক বিতর্ক চলছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুদিন আগে এই ঔষধ রোগীদের ওপর পরীক্ষা বন্ধ করার কথা বলেছে।

    ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই ঔষধের কথা বলে আসছেন, ম্যালেরিয়া প্রতিরোধক এই ঔষধ দিয়েই করোনাভাইরাস ঠিক করা সম্ভব বলে বিশ্বাস করেন দুই দেশের শীর্ষ ব্যক্তিরা।

    ব্রাজিলের রাষ্ট্রপতি জেইর বলসেনারো বলেছেন তিনি তার ৯৩ বছর বয়সী মায়ের জন্য এক বাক্স রেখে দিয়েছেন।

    হাইড্রোক্সিক্লোরোকুইন করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে কি করে না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি।

    ব্রাজিলে ২০ লাখ ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠালো যুক্তরাষ্ট্র

    ছবির উৎস, Getty Images

  3. আজ ঢাকায় চলছে গণপরিবহন, আজ ঢাকায় চলছে গণপরিবহন

    ঢাকায় আজ দেখা গেছে গণপরিবহন। সকাল আটটার দিকে শ্যামলী, কল্যানপুর এলাকায় উল্লেখযোগ্য সংখ্যায় বাস ও মিনিবাস দেখা গেছে।

    তবে সকাল পর্যন্ত দেখা গেছে বাসে প্রতি দুটি সিটে একটি সিট ফাঁকা ছিল।

    আজ ঢাকায় চলছে গণপরিবহন

    ছবির উৎস, বিবিসি বাংলা

    ছবির ক্যাপশান, আজ ঢাকায় চলছে গণপরিবহন
    আজ ঢাকায় চলছে গণপরিবহন

    ছবির উৎস, বিবিসি বাংলা

    ছবির ক্যাপশান, আজ ঢাকায় চলছে গণপরিবহন
    আজ ঢাকায় চলছে গণপরিবহন

    ছবির উৎস, বিবিসি বাংলা

    ছবির ক্যাপশান, আজ ঢাকায় চলছে গণপরিবহন
  4. গতকাল বাংলাদেশে দৈনিক মৃত্যুর সংখ্যা দ্বিগুণের কাছাকাছি ছুঁয়েছে। বাংলাদেশে গত কিছুদিন করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও গতকাল থেকে উন্মুক্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেনও। আজ ঢাকায় চলছে গণপরিবহন। বিবিসি বাংলার এই পাতায় পাবেন দিনভর করোনাভাইরাস আপডেট।