আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

করোনাভাইরাসে স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু ২

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. ডোনাল্ড ট্রাম্প অপরিসীম মিলিটারি ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিয়েছেন

  2. যুক্তরাষ্ট্রে ৩০ টি শহরে ছড়িয়ে পড়ে আন্দোলন, কার্ফিউ জারি

    জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তির মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন।

    নানা জায়গায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যারা আন্দোলন করছেন তারা লুটেরা ও নৈরাজ্য চায়।

    যুক্তরাষ্ট্রজুড়ে ৩০টি শহরে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন এবং নানা জায়গায় রায়ট হয়েছে।

    ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনেও আন্দোলন হয়েছে।

    জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তি সম্প্রতি পুলিশি ব্যবস্থার মধ্যে মারা যান যুক্তরাষ্ট্রে।

    এই আফ্রিকান আমেরিকান ব্যক্তির বয়স ছিল ৪৬ বছর।

    তার হত্যার জন্য অভিযুক্ত সাবেক পুলিশ ডেরেক শভিনকে সোমবার আদালতে হাজির হতে হবে।

    একটি ভিডিও ফুটেচ ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে শভিন ফ্লয়েপের ঘারের ওপর হাঁটু দিয়ে চেপে ধরে এবং সেখানে ফ্লয়েড বারবার বলছিলেন তার নি:শ্বাস নিতে সমস্যা হচ্ছে।

  3. বাংলাদেশে আসলে কী কী খুলছে আজ?

    রবিবার থেকে খুলছে সব ধরণের অফিস। আর গণপরিবহন চালু হচ্ছে সোমবার থেকে।

    তবে আজই ট্রেন চালু হয়েছে, গতকাল সামাজিক দূরত্ব বজায় রেখে টিকিট কেটেছেন অনেকেই। লঞ্চ যাত্রাও শুরু হয়েছে আজ।

    সরকারি ঘোষণা অনুযায়ী, গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে যানবাহনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে।

    যার জের ধরে বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা এসেছে। তবে এরই মধ্যে গণপরিবহনের বাড়তি ভাড়া নির্ধারণ নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।

    শুক্রবারই সবচেয়ে বেশি সংখ্যক ২৫শর বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

    গত কিছুদিনে বাংলাদেশে নমুনা পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে।

    কিন্তু এই লকডাউনে পুরো অর্থনীতি অচল হয়ে পড়ার কারণে বিশ্বের অনেক দেশ লকডাউন শিথিল করার কথা ভাবতে শুরু করে। এরই মধ্যে স্পেন, জার্মানি, দক্ষিণ কোরিয়াসহ কিছু দেশ বেশ কিছু কড়াকড়ি শিথিল করেছে।

  4. ট্রেনের টিকিট কিনতে লাইনে দাঁড়িয়েছেন অনেকে

  5. বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয়শোর বেশি মানুষ। এরই মধ্যে আজ খুলে দেয়া হচ্ছে নানা অফিস আদালত, দ্রুতই চালু হচ্ছে গণপরিবহন। সারাদিন ধরে এই লাইভ পাতায় পাবেন বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট।