আম্পানের বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে উত্তর আমেরিকায় যেসব ঝড় সবচেয়ে বেশি গতি নিয়ে এসেছে তাদের গড় ছিল ১৭০ কিলোমিটারের মতো।
এগুলোর নাম ইরমা, মারিয়া, মাইকেল, ডোরিয়ান, লরেঞ্জো।
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বঙ্গোপসাগর ঘেঁষা বাংলাদেশ ও ভারতের সীমানায় আঘাত হানতে যাচ্ছে একটি ঘূর্ণিঝড়। বিবিসি বাংলার লাইভ পাতায় ই ঝড় নিয়ে দিনভর যেসব খবর ছিল। খবরের আপডেট জানতে চোখ রাখুন বিবিসি বাংলার পাতায়।
রায়হান মাসুদ and মানসী বড়ুয়া
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে উত্তর আমেরিকায় যেসব ঝড় সবচেয়ে বেশি গতি নিয়ে এসেছে তাদের গড় ছিল ১৭০ কিলোমিটারের মতো।
এগুলোর নাম ইরমা, মারিয়া, মাইকেল, ডোরিয়ান, লরেঞ্জো।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলছেন, ঘূর্ণিঝড় আম্পান যখন আঘাত হানবে তা অতি প্রবল হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।
পূর্বের অভিজ্ঞতা বলে, এ ধরণের ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট হয়।
ঘরবাড়ি, গাছ-পালার ক্ষয়ক্ষতির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো অবস্থা তৈরি হতে পারে।
তবে বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে জানাচ্ছেন মি. আহমেদ।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মি. ওয়াজেদ বলছেন, এখনো পর্যন্ত পাওয়া তথ্য থেকে ধারণা করা যাচ্ছে যে, ঘূর্ণিঝড়টি হয়তো দেশের উত্তর-পশ্চিম দিক অর্থাৎ সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে আঘাত হানবে।
গোলাম রশিদ বাচ্চু কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচির দলনেতা।
তিনি সর্বশেষ যা জানান বিবিসি বাংলার কাছে, কুতুবদিয়ায় বৃষ্টি শুরু হয়ে গেছে। মাইকিং হচ্ছে, এখনো অনেক লোক বাড়ি ছাড়তে রাজি নন। যেহেতু ঝড়টি আসতে আরো দেরি।
তিনি বলছেন, এই এলাকার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত।
তবে কিছু কিছু আশ্রয়কেন্দ্র ইতোমধ্যে কোয়ারেন্টিনের কাজে ব্যবহৃত হচ্ছে।
ছবিটি তুলেছেন শ্যামনগর উপজেলার চেয়ারম্যান এস এম আতাউল হক।
মোতালেব হোসেন হাওলাদার পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচির দলনেতা।
তিনি বিবিসি বাংলাকে বলেন, এলাকায় লোক সরিয়ে নেয়ার জন্য মাইকিং শুরু হয়েছে ইতোমধ্যে।
হালকা বাতাস আছে বলছেন তিনি।
মানুষের মধ্যে সতর্কতা আছে, যারা উপকূল এলাকায় আছেন তাদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
বঙ্গোপসাগরে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান।
বুধবার পশ্চিমবঙ্গ ও ওড়িশায় এই ঝড় আঘাত হানতে পারে বুধবার।
ভারতের সরকার বলছে ২০টি দল ইতোমধ্যে মাঠে, আরো দল এখন স্ট্যান্ড বাই।
১৮ ও ২০শে মে অনেক অভিবাসী শ্রমিকদের ওড়িশায় ফেরত পাঠানোর ট্রেন স্থগিত করে দেয়া হয়েছে।
বিবিসির আবহাওয়া আপডেটে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের দিকে আগাচ্ছে একটি বড় সাইক্লোন, যেটি ভয়াবহ রুপ ধারণ করতে পারে।
সুপার সাইক্লোন আম্পানের জন্য চট্টগ্রাম ও মংলার সকল কার্যক্রম আপাতত স্থগিত করে দেয়া হয়েছে।
বলা হচ্ছে এটি বুধবার নাগাদ আঘাত হানবে।
ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্যই এটা বেশি ভয়াবহ।
বাতাসের গতি এখন ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। বৃষ্টি ও জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা আছে।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় সময় সকাল দশটা নাগাদ আম্পান ওড়িশার পারাদ্বীপ থেকে মাত্র ৪৮০ কিলোমিটার দূরে, পশ্চিমবঙ্গের দীঘা থেকে ৬৩০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০ কিলোমিটার দূরে রয়েছে।
৬ নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।
৭ নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
স্থানীয় এক কলেজের শিক্ষক মাসুম বিল্লাহ বলছেন, এখন পর্যন্ত হাওয়া বন্ধ এবং গুমট অবস্থায় আছে। আর আকাশে মেঘ।
মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে।
এই এলাকায় ১০৭টি আশ্রয়কেন্দ্র আছে।
কথিত আছে এই সাউথখালীতে ২০০৭ সালের সিডরে এমন কোনো পরিবার নেই যেখানে কেউ মারা যাননি।
মানুষজন অনেকেই সেই অবস্থা এখনো কাটিয়ে উঠতে পারেননি।
সাউথখালীতে যা হয়েছিল
সিডরের দিন জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলা।
সেখানকার সাউথখালী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলছেন, সিডরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলো অনেকটাই মেরামত করা হয়েছে। তবে দুই একটি স্থানে এখনো মেরামত দরকার।
মি. হোসেন বলছেন, তিনি যে ওয়ার্ডের সদস্য, সিডরের আঘাতে শুধুমাত্র এই একটি এলাকা থেকে ৭৭৮জন মারা গেছেন।
সেই ক্ষতি এখনো তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।
এছাড়া আগে যেসব জমিতে ধান চাষ হতো, তার অনেক জমিই নদীতে ভেঙ্গে গেছে।
সুন্দরবনের উপর গ্রামের অনেকেই নির্ভরশীল ছিল। মাছ ধরা, গাছ কাটা ইত্যাদির পারমিট না পাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়েছেন।
কাজের খোঁজে অনেকেই ঢাকা, খুলনা, বরিশালসহ বিভিন্ন শহরে চলে গিয়েছেন।
২০০৭ সালের ১৫ নভেম্বর সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সিডরের আঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।
সুন্দরবন এবং আশেপাশের কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে ঐসব এলাকার বেড়িবাঁধসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে যায়।
ঘূর্ণিঝড় আম্পান নিয়ে কাজ শুরু হয়ে গেছে স্থানীয় প্রশাসনগুলোতে।
বিবিসি বাংলার সাথে কথা বলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, তিনি বলেন সাতক্ষীরায় দুটি এলাকা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।
একটি শ্যামনগরের পদ্মপুকুর অন্যটি সুন্দরবনের মধ্যে গোলাখালী।
এসব জায়গা থেকে কাল রাত থেকেই শুরু হয়েছে মানুষ সরিয়ে নেয়া।
এখন পর্যন্ত ১৫০০ বৃদ্ধ, নারী ও শিশুদের সরিয়ে নেয়া হয়েছে শেল্টারে।
সাতক্ষীরার জেলা প্রশাসক নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত ১২৭২টি শেল্টার আছে।
এসব জায়গায় মেডিকেল কর্মী নিয়োগ দেয়া হয়েছে, তারা তাপমাত্রা নিচ্ছেন এবং করোনাভাইরাস নিয়ে আলাদা ব্যবস্থা নিচ্ছেন।
জেলা প্রশাসক বলেন, “যাদের উপসর্গ আছে তাদের আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবারগুলোকে এক রাখা হয়েছে যাতে সামাজিক যে দূরত্বের কথা বলা হচ্ছে সেটি নিশ্চিত করা যায়।”
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সুপার সাইক্লোন আম্পান আজ (মঙ্গলবার) সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিলোমিটার, মংলা থেকে ৭৮৫ ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। বিবিসি বাংলার এই লাইভ পাতায় পাবেন দিনভর এই ঘূর্ণিঝড়ের আপডেট।