আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৬ জন কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মারা গেছেন

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. ব্রেকিং, সৌদি আরবে পাঁচ থেকে ১৫ শতাংশ ভ্যাট বাড়ানো হবে

    ২০১৮ সালে সৌদি আরব প্রথমবারের মতো ভ্যাট আরোপ করে।

    দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এবারে সেটা বাড়ানো হবে।

    জুন মাসে দেশটির সরকারি চাকরিজীবীরা কোনো ভাতা পাবেন না।

    তেলের দাম কমার কারণে দেশটিতে করোনাভাইরাস বেশ বড় প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত ৪০ হাজারের কাছাকাছি মানুষ কোভিড-১৯ আক্রান্ত।

  2. যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮০ হাজার ছুঁইছুঁই

    যুক্তরাষ্ট্রে সবশেষ রিপোর্ট অনুযায়ী আরো ৭৭৬জন মারা গেছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে মৃতের সংখ্যা ৭৯৫২৬।

    বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের নিকটবর্তীও নেই কোনো দেশ।

    ১৩ লাখ ৩০ হাজার লোকের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে যা দ্বিতীয় স্থানে থাকা স্পেনের তুলনায় প্রায় পাঁচগুণ।

  3. চীনে নতুন করে আরো একটি শহর অবরুদ্ধ

    শুলান শহরে লকডাউন দেয়া হয়েছে। এই শহরটিতে নতুন করে সংক্রমণ দেখা গিয়েছে।

    একদিনে এক লন্ড্রি থেকে সংক্রমণ হয়েছে ১১ জনের মধ্যে।

    ৪৫ বছর বয়সী এক নারী থেকে শুরু হয়েছে সংক্রমণ, তার পরিবারের অধিকাংশই এখন কোভিড-১৯ রোগী।

    তবে তার কোনো ভ্রমণের ইতিহাস নেই সম্প্রতি।

    চীন সরকার এই শহরে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা দিয়ে সকল জমসমাগম নিষিদ্ধ করে দিয়েছে।

    এই শহরটির সীমান্ত উত্তর কোরিয়ার সাথে সংযুক্ত। উত্তর কোরিয়া সরকার এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস নেই বলে দাবি করছে।

  4. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    যুক্তরাষ্ট্রে আশি হাজারের দিকে যাচ্ছে মৃতের সংখ্যা। চীনে আজ নতুন শহরে বাড়ছে সংক্রমণ। এসব তথ্য ও আপডেট থাকবে এই পাতায়।