বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৬ জন কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মারা গেছেন, মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য আক্রান্ত
বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য এ পর্যন্ত কোভিড-১৯এ আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হয়েছেন।
এই ৩৪৫ জনের মধ্যে ৬ জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়াদের মধ্যে ২ জন কর্মরত সেনা সদস্য এবং ৪ জন ৭০ বছরের বেশি বয়স্ক ও অবসরপ্রাপ্ত । তারা প্রত্যেকেই বিভিন্ন অনিরাময়যোগ্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আরো বলা হয়, আক্রান্তদের মধ্যে ৮৮ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং হাসপাতালে থাকা অন্য সকল রোগী সুস্থ রয়েছেন।