আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

‘ব্রিটেনে মৃত্যু এক লাখ ছাড়িয়ে যেতে পারে’

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. বিশ্বে করোনাভাইরাস আপডেট

    যুক্তরাষ্ট্রে ১৩ লাখের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা প্রায় ৭৯ হাজার

    যুক্তরাজ্যে ২ লাখ ১৬ হাজার আক্রান্ত, মৃতের সংখ্যা ৩১, ৬৬২

    ইতালিতে ২ লাখ ১৮ হাজার আক্রান্ত, মৃতের সংখ্যা ৩০,৩৯৫

    স্পেনে ২ লাখ ২৩ হাজার আক্রান্ত, মৃতের সংখ্যা ২৬,৪৭৮

    রাশিয়ায় প্রায় ২ লাখ আক্রান্ত, মৃতের সংখ্যা ১৮২৭

  2. বাংলাদেশে প্রতি ১০০ জন পরীক্ষা করে ১১ জন রোগী পাওয়া গেছে

    বাংলাদেশে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের।

    যার মধ্যে ১৩ হাজার ৭৭০ জন রোগী পাওয়া গেছে।

    প্রতি ১০০ জন পরীক্ষা করে ১১ জন রোগী পাওয়া গেছে।

    এখন পর্যন্ত মারা গেছেন ২১৪ জন।

    বাংলাদেশে মোট যারা শনাক্ত হয়েছেন তার মধ্যে ১.৫৫ শতাংশ মারা গেছেন।

  3. বাড়ি সুস্বাদু জিলাপি বানানোর উপায়

  4. এয়ার ইন্ডিয়ার পাঁচজন পাইলট কোভিড-১৯ পজিটিভ

  5. শরীয়তপুরের একটি বাজারের ছবি

    প্রায় দেড় মাস পর বাংলাদেশে কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। বাংলাদেশের একটি জেলায় মানুষের ভীড়।

  6. মাস্ক পরিহিত অবস্থায় লিওনেল মেসি

  7. যেভাবে লিওনেল মেসিরা মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন

    বার্সেলোনার তারকা লিওনেল মেসি অনুশীলনে ফিরেছেন শুক্রবার।

    তবে আলাদা আলাদা অনুশীলন করেছেন সতীর্থরা।

    জুন মাসের মধ্যে স্পেনে শীর্ষ ফুটবল লিগ শুরু করার একটা প্রস্তুতি নেয়া হচ্ছে।যার জন্য প্রত্যেক ফুটবলারকে টেস্ট করা হবে ন্যুনতম দুইদিন হাতে রেখে।

    অনুশীলন নিয়ে নিয়ম কানুনে পরিবর্তন আসবে। ১২জনের বেশি একসাথে অনুশীলন করতে পারবে না।

    স্পেনে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

    লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলেন, “আমরা নিশ্চিতভাবেই ফুটবল শুরু করা নিয়ে উদগ্রীব। কিন্তু স্পেনের স্বাস্থ্য অবস্থার কথাও ভাবতে হবে। আমরা চেষ্টা করবো জুনে ফুটবল শুরু করে দিতে।”

    ওদিকে ১৬ই মে থেকে জার্মানিতে শুরু হচ্ছে দেশটির শীর্ষ লিগ বুন্দেসলিগা।

  8. রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের উৎসব সীমিত

    ৭৫ বছর আগে জার্মানিকে হারিয়ে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়। কিন্তু এই বর্ষপূর্তিতে হয়নি কোনো বিজয় র‍্যালি।

    করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বর্ষপূর্তি উদযাপন করতে পারেনি রাশিয়া।

    তবে সীমিত আকারে কিছু আনুষ্ঠানিকতা সেরেছে সরকার।

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন।

    রাশিয়ায় কোনো জমায়েতহ হয়নি। তবে ইন্টারনেটে তারা যুদ্ধ নিয়ে গল্প করেছেন এবং নিজেদের পরিবারের সাথে ছবি তুলেছেন।

    শনিবার রাশিয়ায় আরো ১০ হাজার করোনাভাইরাস রোগী ধরা পড়ে।

  9. ঢাকায় করোনাভাইরাস সংক্রমণ আপডেট

    রাজারবাগ ২০০

    যাত্রাবাড়ি ১৮২

    কাকরাইল ১৭৩

    মহাখালি ১৫৯

    মুগদা ১৫৬

    মোহাম্মদপুর ১৩২

    লালবাগ ১০৬

    তেজগাঁও ১০১

    উত্তরা ৮১

    বাবুবাজার ৭৯

    বংশাল ৭৪

    গেন্ডারিয়া ৬২

    শাহবাগ ৫৯

    ধানমন্ডি ৫৭

    শ্যামলী ৫৪

    গুলশান ৫৪

    চকবাজার ৫২

    ওয়ারী ৫১

    স্বামীবাগ ৪৭

    চানখারপুল ৩৭

  10. বাংলাদেশে মোট রোগীর ৮১ শতাংশ ঢাকা বিভাগে

    বিভাগ অনুযায়ী শতাংশ:

    চট্টগ্রামে ৬ শতাংশ।

    সিলেটে ১.৪৯ শতাংশ।

    রংপুর ২.৭৪ শতাংশ।

    খুলনা ১.৯৬ শতাংশ।

    ময়মনসিংহ ৩.৭৫ শতাংশ।

    বরিশাল ১.২৪ শতাংশ।

    রাজশাহী ১.৪০ শতাংশ।

  11. কোন দেশে কোভিড-১৯ সংক্রমণ কতটা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডাটা অনুযায়ী

    যুক্তরাষ্ট্র এই তালিকায় সবার ওপরে প্রায় ১৩ লাখ মানুষ।

    স্পেনে ২ লাখ ২৩ হাজার মানুষ।

    ইতালিতে ২ লাখ ১৮ হাজার।

    যুক্তরাজ্যে ২ লাখ ১৬ হাজার।

    রাশিয়া প্রায় ২ লাখ।

    ফ্রান্সে ১ লাখ ৭৬ হাজার।

    জার্মানি ১ লাখ ৭১ হাজার।

    ব্রাজিল ১ লাখ ৫৬ হাজার।

    তুরষ্ক ১ লাখ ৩৭ হাজার।

    ইরান ১ লাখ ৬ হাজার।

    চীন ৮৪ হাজার।

    কানাডা ৬৯ হাজার। পেরু ৬৫ হাজার।

    ভারত ৬২ হাজার।

  12. বাংলাদেশে মসজিদে নামাজের শর্তাবলী

    • মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে মসজিদ জীবাণূনাশক দিয়ে পরিস্কার করতে হবে।
    • মসজিদের গেটে হ্যান্ড স্যানিটাইজার/সাবান পানি/হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
    • প্রত্যেক মুসল্লিকে মাস্ক পরে মসজিদে আসতে হবে।
    • মুসল্লিদের বাসা থেকে ওজু করে এবং সুন্নাত নামাজ পড়ে আসতে হবে।
    • কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে তিন ফুট পরপর দাঁড়াতে হবে এবং এক কাতার বাদ দিয়ে কাতার তৈরি করতে হবে।
    • অসুস্থ ব্যক্তিদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবে না।
    • মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
    • মসজিদে সেহরি ও ইফতারের আয়োজন করা যাবে না।
  13. বাংলাদেশে মসজিদে যেভাবে নামাজ পড়া হচ্ছে

  14. শুভ সকাল। বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ। মৃতের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছুঁইছুঁই।

    বাংলাদেশে এখন পর্যন্ত রোগী পাওয়া গেছে ১৩ হাজার ৭৭০ জন।

    এই পাতায় দিনভর পাবেন করোনাভাইরাস নিয়ে সংবাদ, তথ্য ও পরামর্শ।