যেভাবে আপনি আপনার ফুসফুসকে সুরক্ষিত রাখবেন
বিশ্বব্যাপী যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সেটা সরাসরি আমাদের শ্বাসনালী ও ফুসফুসকে আক্রান্ত করে। তাই ফুসফুসের যত্ন নেওয়া খুবই জরুরি...
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।
মাসুদ হাসান খান
বিশ্বব্যাপী যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সেটা সরাসরি আমাদের শ্বাসনালী ও ফুসফুসকে আক্রান্ত করে। তাই ফুসফুসের যত্ন নেওয়া খুবই জরুরি...
পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ১.৬৭ রুপি। ডিজেলের দাম বেড়েছে ৭.১০ রুপি।
সরকার রাজস্ব আয় বাড়াতে মদের ওপরেও বাড়তি কর আরোপ করেছে। দিল্লিতে ৭০% বেশি দাম রাখা হচ্ছে পণ্যের গায়ের দামের চেয়ে।
মুম্বাইয়ে রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলবে ১৪৪ ধারা।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন বলছেন সীমান্ত খুলে দিতে এখনো অনেক দেরি আছে।
অস্ট্রেলিয়ার কেবিনেটের সাথে একটা বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।
এই বৈঠকে দুই দেশের মধ্যে আলাদা একটা জোন তৈরি করে ভ্রমণ চালু করার ব্যাপারে আলোচনা হয়েছে।
কিন্তু এর বাইরে ভ্রমণকারীদের এখন প্রবেশের সুযোগ দেয়া হবে না।
ভারতে একদিনে ৩৯০০ মানুষের মধ্যে কোভিড-১৯ পাওয়া গেছে।
মারা গেছেন আরো ১৯৫ জন।
এনিয়ে মোট ৪৬৪৩৩জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ভারতে।
মোট মৃতের সংখ্যা ১৫৬৮।
এবারই সর্বোচ্চ আশি হাজারের বেশি টেস্ট করিয়েছে ভারত।
ভারতে আরো দুই সপ্তাহ চলবে লকডাউন।
অস্ট্রেলিয়ায় মোবাইল ফোন ব্যবহার করেন প্রায় দেড় কোটি মানুষ। যার মধ্যে ৫০ লাখ লোকের হাতে কোভিড-১৯ ট্র্যাকিং অ্যাপ আছে বলছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তিনি বলেন, “আমরা ভালো সাড়া পেয়েছি কিন্তু এখন আরো চাই।”
সরকার এর আগে ঘোষণা দেয় অন্তত ৪০ শতাংশ মানুষের হাতে অ্যাপ চায়।
মাত্র এক সপ্তাহ আগে অ্যাপ ছাড়া হয়েছে।
এটা একটা কোডের দ্বারা পরিচালিত হয় এবং একটা ব্লুটুথ সিগনাল এখানে কাজ করে।
মি: মরিসন বলেন, “কোভিডসেফ অ্যাপ আপনাকে নিরাপদ রাখবে। এটাই সবচেয়ে ভালো উপায়। আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।”
শনিবার বাংলাদেশের সাগরে একদল রোহিঙ্গা আটক হয়। তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে।
শরণার্থী দলটির একটি বড় অংশ নারী ও শিশু। কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প আছে তাদের সুরক্ষিত করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
মিয়ানমার থেকে মালয়শিয়া যাওয়ার সময় এমন বেশ কয়েকটি দল কয়েক সপ্তাহের ব্যবধানে ধরা পড়ে।
কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাস করেন।
বিবিসির একটি তদন্তে উঠে এসেছে ইরানের একটি এয়ারলাইন মধ্য প্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়েছে। এই বিমান কর্তৃপক্ষ ইরানের রিভল্যুশনারী গার্ডের সাথে সম্পৃক্ত।
মাহান নামের এই বিমান ইরান থেকে ইরাক ও লেবাননে যাত্রী নিয়ে গেছে- যার কারণে এই দুই দেশে প্রথম কেস দেখা গেছে।
কোনো সুরক্ষা সামগ্রী ছাড়াই এসব বিমান ফ্লাইট চালু করলে কর্মীরা আওয়াজ তোলেন। কিন্তু তাদের চুপ করিয়ে রাখা হয়।
তেহরান থেকে নিষেধাজ্ঞা থাকলেও তথ্য উপাত্ত বলছে এটি নিয়মিত চীনে ফ্লাইট চালিয়ে গেছে।
তবে মাহান এয়ারের কেউ মন্তব্য করতে রাজি হয়নি।
জার্মান ফুটবল কর্তৃপক্ষ বলছে তারা ১৭২৪ জনের পরীক্ষা করিয়েছে। কিছু ক্লাব পৃথক হয়ে অনুশীলনও করছে।
আক্রান্তরা আলাদা আছেন বলে জানিয়েছেন জার্মান ফুটবল লিগ কর্তৃপক্ষ। কোলোনি ক্লাবের তিনজন পজিটিভ হয়েছে গেল সপ্তাহে।
সেই তিনজনের কোনো উপসর্গ নেই, তারা ১৪ দিন আলাদা থাকবেন।
বুন্দেসলিগা বা জার্মান লিগ হতে যাচ্ছে ইউরোপের প্রথম বড় লিগ যেটি শুরু হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে এক মাসে সর্বনিম্ন মৃত্যু হয়েছে গতকাল।
কোভিড-১৯ সংক্রান্ত কারণে বিশ্বে মারা গেছেন প্রায় ২ লাখ ৫০ হাজার লোক।
নিউজিল্যান্ডে ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে যাতায়াত ও ভ্রমণের বিষয়ে আলাপ করছে।
যুক্তরাষ্ট্র তিন ট্রিলিয়ন ডলার ধার নেবে।
যুক্তরাজ্য কোভিড-১৯ ট্র্যাক করার অ্যাপ পরীক্ষা করছে।
ভারত তিনটি জাহাজ দিয়ে মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়াদের ফিরিয়ে আনবে।
প্রতিরক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রায় ২ লাখ লোক ভারতের দূতাবাসে আবেদন জানিয়েছে।
সাতই মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
নিউজিল্যান্ডে লকডাউন শিথিল করা হয়েছে, এরপর টানা দুদিন কোনো নতুন রোগী পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন বলেন, এটা একটা যৌথ প্রয়াসে সম্ভব হয়েছে। তিনি বলেন, নিউজিল্যান্ডের প্রতিটি নাগরিকের উচিৎ গর্বিত বোধ করা।
দেশটিতে এখন ১১৩৭জন আক্রান্ত হয়েছেন এবং ২০ জন মারা গেছেন।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় কয়েক সপ্তাহ ধরে কোনো নতুন রোগী ধরা পড়েনি।
১২২ জন এই দেশে কোভিড-১৯ এ পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে ১২০ জনই সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
দেশটিতে মোট ১২৩০৪জনকে টেস্ট করা হয়েছে। প্রতি ৭৫৭ জনের মধ্যে একজনকে টেস্ট করা হয়েছে।
যদিও অবস্থা বেশ ভালো তবুও এই দেশে স্কুল, বিনোদন কেন্দ্র খুলে দেয়া হয়নি এখনো।
২৭শে ডিসেম্বর নিউমোনিয়া ধরা পড়েছে এমন এক ব্যক্তির করোনাভাইরাস ছিল বলে দাবি করছেন এক ফরাসী চিকিৎসক।
এটা যদি সত্য হয় তবে ফ্রান্সে প্রথম কেস ধরা পরার কয়েক সপ্তাহ আগে থেকেই করোনাভাইরাস ছিল। দেশটিতে ২৪শে জানুয়ারি প্রথম করোনাভাইরাস ধরা পড়ে।
প্যারিসের নিকটবর্তী একটি হাসপাতালের চিকিৎসক কোহেন বলেন, তিনি ডিসেম্বর জানুয়ারি মাসে ফ্লু নিয়ে আসা কিছু রোগীর পুনরায় পরীক্ষা করেন।
১৪জন রোগীর মধ্যে একজনের পজিটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্য তারা ২বার পরীক্ষা করেছেন এবং একই ফলাফল এসেছে।
যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ী ১০১৫ জন মানুষ মারা গেছেন। এটা গত এক মাসে এই দেশে সর্বনিম্ন।
এখন পর্যন্ত ১১ লাখ ৮০ হাজারের বেশি মানুষের মধ্য কোভিড-১৯ ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে।
২ লাখের মতো লোক সুস্থ হয়ে উঠেছে।
তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার আশঙ্কা করছে জুনের শুরুতে আবারো সংক্রমণ বাড়তে পারে।
নিউইয়র্ক টাইমেসর একটি প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় বার আঘাত হানলে প্রতি দিন দুই লাখ আক্রান্ত হতে পারে এবং দিনে ৩ হাজার মানুষ মারা যেতে পারে।
বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রান্ত রোগের কারণে মৃত্যু হয়েছে আড়াই লাখ মানুষের। প্রায় ৩৬ লাখ লোক এখন আক্রান্ত। বাংলাদেশে সরকারি হিসেব অনুযায়ী আক্রান্ত শনাক্ত হয়েছে ১০ হাজারের বেশি। করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ ও বিশ্বের নানা খবর নিয়ে শুরু হলো বিবিসি বাংলার লাইভ পেজ, চলবে দিনভর।